চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিতের প্রতিশ্রুতি তথ্যমন্ত্রীর

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:36 অপরাহ্ন 27, ফেব্রুয়ারি 2026
in - সেমি লিড, জনপদ, বরিশাল
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

গণমাধ্যমের স্বাধীনতা সর্বোচ্চ পর্যায়ে নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, জনগণের কাছে অবাধ ও সঠিক তথ্য পৌঁছে দিতে সাংবাদিকসহ সংশ্লিষ্ট সব অংশীজনের মতামত নিয়ে জবাবদিহিতার কাঠামো নির্ধারণ করা হবে।

শুক্রবার ২৭ ফেব্রুয়ারি সকালে বরিশাল সার্কিট হাউজে এক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মন্ত্রী জানান, প্রযুক্তিনির্ভর আধুনিক বিশ্বব্যবস্থায় নতুন ধারার গণমাধ্যমের সঙ্গে এখনো পুরোপুরি সংযুক্ত হওয়া সম্ভব হয়নি। তথ্য মন্ত্রণালয় যে সময়ে প্রতিষ্ঠিত হয়েছিল, তখন তথ্যপ্রযুক্তিভিত্তিক গণমাধ্যমের অস্তিত্ব ছিল না। বর্তমানে প্রযুক্তিনির্ভর গণমাধ্যমের ব্যাপক বিস্তার ঘটলেও সেই পরিবর্তনের সঙ্গে প্রয়োজনীয় সমন্বয় এখনও সম্পূর্ণভাবে গড়ে ওঠেনি।

তিনি আরও বলেন, গণমাধ্যম ব্যবস্থাপনাকে আধুনিক কাঠামোর আওতায় এনে যুগোপযোগী করা হবে।

এ সময় বরিশাল আদালতে বিচারক ও আইনজীবীদের মধ্যে সৃষ্ট মনোমালিন্য প্রসঙ্গে মন্ত্রী বলেন, বিষয়টি সম্পর্কে তিনি এখনো বিস্তারিত অবগত নন। জেলা প্রশাসকের সঙ্গে আলোচনা করে প্রয়োজন হলে আইনমন্ত্রীর সঙ্গে কথা বলে সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া হবে।

এর আগে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে বিআরটিএ’র আর্থিক সহায়তার চেক বিতরণ করেন তথ্যমন্ত্রী। এদিন ৬১ জন ক্ষতিগ্রস্ত ব্যক্তির মধ্যে মোট ২ কোটি ১৭ লাখ টাকার চেক প্রদান করা হয়।

Tags: গণমাধ্যমগণমাধ্যমের স্বাধীনতাতথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদতথ্যমন্ত্রী
Previous Post

প্রেস্টিয়ান্নির বর্ণবাদী আচরণ স্বীকারের খবরটি সঠিক নয়: বেনফিকা

Next Post

পাকিস্তান-আফগানিস্তান সীমান্ত সংঘাতে হতাহতের পাল্টাপাল্টি দাবি

Next Post

পাকিস্তান-আফগানিস্তান সীমান্ত সংঘাতে হতাহতের পাল্টাপাল্টি দাবি

বলিউডে ‘কোণঠাসা’, হলিউডে পাড়ি ছিল টিকে থাকার লড়াই!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT