চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয় আজ: তথ্যমন্ত্রী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:44 অপরাহ্ন 16, ডিসেম্বর 2022
in - সেমি লিড, বাংলাদেশ
A A
তথ্যমন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিচ্ছেন, মিডিয়া প্রতিনিধিরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

তথ্য ও সম্প্রচার মন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, সমস্ত অপশক্তি নির্মূল করে উন্নত স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয় আজ।

তিনি বলেন, ‘বিএনপিসহ দেশবিরোধী, স্বাধীনতা বিরোধী সকল অপশক্তি ও ষড়যন্ত্রকে দমন-নির্মূল করে ২০৪১ সাল নাগাদ একটি পরিপূর্ণ উন্নত দেশ গড়া এবং বঙ্গবন্ধু কন্যা রূপায়িত ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপান্তর করাই আমাদের স্বপ্ন এবং বিজয় দিবসের প্রত্যয়।’

বিজয় দিবসে সকাল সাড়ে ৭টায় রাজধানীর ধানমন্ডি ৩২নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দের পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ড. হাছান বলেন, ‘স্বাধীনতা বিরোধী অপশক্তি যারা আমাদের পূর্বসুরী মুক্তিযোদ্ধাদের হত্যা করেছিল, মুক্তিকামী মানুষের বিরুদ্ধে অস্ত্র ধরেছিল, সেই জামায়াতে ইসলামী, তাদের বংশধররা, বিএনপি’র যে সমস্ত নেতা স্বাধীনতা বিরোধী ছিল তারা এবং বিএনপি দলগতভাবে দেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত।’

তিনি বলেন, বাংলাদেশের উন্নয়ন অগ্রগতিতে আজ বিশ্বব্যাংক থেকে শুরু করে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট, জাতিসংঘের মহাসচিব থেকে শুরু করে সবাই প্রশংসা করছে। কিন্তু দেশ যখন এগিয়ে যাচ্ছে, স্বাধীনতার পাঁচ দশক পরেও স্বাধীনতা বিরোধী অপশক্তি দেশের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র আঁটছে। তারা বিদেশিদের কাছে দেশ সম্পর্কে নানা ভুল তথ্য উপাত্ত দিচ্ছে এবং দেশ-বিদেশে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।

তথ্যমন্ত্রী এসময় মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। তিনি বলেন, ১৯৭১ সালের এই দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ত্রিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে, দুই লাখ মা-বোনের ইজ্জতের বিনিময়ে এবং বহু আন্তর্জাতিক ষড়যন্ত্র ছিন্ন করে পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে আমাদের পূর্বসূরি মুক্তিযোদ্ধারা বিজয় ছিনিয়ে এনেছিলেন।

হাছান মাহমুদ বলেন, বঙ্গবন্ধু যে স্বপ্ন এঁকে আমাদের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দিয়েছিলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট তাকে হত্যা করার কারণে তিনি সেই সব স্বপ্ন বাস্তবায়ন করে যেতে পারেননি। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর সেই স্বপ্ন পূরণের পথে বাংলাদেশ গত ১৪ বছরে অভাবনীয় উন্নতি সাধন করেছে। আমরা মধ্যম আয়ের, খাদ্যে স্বয়ংসম্পূর্ণ দেশে উন্নীত হয়েছি।

Tags: তথ্যমন্ত্রীস্মার্ট বাংলাদেশ
Previous Post

আর্জেন্টিনা-ফ্রান্স: ইতিহাস-পরিসংখ্যান কী বলছে?

Next Post

ফ্রান্সে আবাসিক ভবনে আগুন, শিশুসহ নিহত ১০

Next Post
ফ্রান্সে আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনাস্থল, দমকল বাহিনী কাজ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ফ্রান্সে আবাসিক ভবনে আগুন, শিশুসহ নিহত ১০

বিজয় দিবস উপলক্ষে গুলশান জগার্স সোসাইটির অনুষ্ঠানে অতিথি ও সদস্যরা. Channel i News - চ্যানেল আই নিউজ

গুলশান জগার্স সোসাইটির বিজয় দিবস উদযাপন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT