চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইনফান্তিনোর ক্ষমা প্রার্থনা, তবুও বিশ্বকাপ ‘বয়কট’ থেকে সরছে না উয়েফা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:43 অপরাহ্ন 07, আগস্ট 2026
in ফুটবল, স্পোর্টস
A A
ইউয়েফার ফুটবল কর্মকর্তা ইনফান্তিনো ক্ষমা চাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বকাপের স্বত্ব বিক্রির বিতর্কিত পরিকল্পনা বাতিল করার পর ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো ক্ষমা চেয়েছেন। তারপরও ফিফার আসর ও বিশ্বকাপ বয়কটের অবস্থানে অনড় রয়েছে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা। তারা স্পষ্ট জানিয়েছে, এখনও বিশ্বকাপ বয়কট করার সিদ্ধান্ত থেকে সরে আসেনি। 

মরক্কোর রাবাতে অনুষ্ঠিত ফিফার শীর্ষ নেতৃত্বের এক বৈঠকের পর ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা স্বীকার করেছে যে, তাদের প্রস্তাবে ‘ভুল হয়েছিল’। একই সাথে শীর্ষ নেতারা ইনফান্তিনোর সভাপতিত্বের প্রতি ‘পূর্ণ সমর্থন পুনঃপ্রকাশ’ করেছেন। উদ্যোগের ফলে তৈরি হওয়া বিশৃঙ্খলা সামলে সংস্থার উপর মানুষের ‘আস্থা ফিরিয়ে আনতে’ চেষ্টা চালিয়ে যাচ্ছে সংগঠকরা। সাথে নিশ্চিত করা হয়েছে, বাণিজ্যিক সহযোগী প্রতিষ্ঠানের মাধ্যমে বিশ্বকাপের লভ্যাংশ বিক্রির এই ধরনের চেষ্টা ভবিষ্যতে আর কখনোই করবে না ফিফা।

ফিফাকে বেসরকারিকরণের উদ্যোগের পরপরই উয়েফাভুক্ত দেশগুলো ফিফার আসর বয়কটের ঘোষণা দিয়েছিল। বৃহস্পতিবার বিবৃতিতে উয়েফা জানিয়েছে, ‘ফিফা প্রতিযোগিতায় অংশ না নেয়ার বিষয়ে উয়েফা অ্যাসোসিয়েশনগুলো তাদের শর্ত একদম স্পষ্ট করে দিয়েছিল। প্রথমত, মূল প্রতিযোগিতাগুলো বিক্রির প্রস্তাব ফিরিয়ে নিতে হবে এবং দ্বিতীয়ত, খেলাটিকে এভাবে বিকৃত করার চেষ্টা আর কখনও করা হবে না মর্মে নিশ্চয়তা দিতে হবে। এই শর্তগুলো পূরণ হয়নি। উপরন্তু, গত শনিবারের বিবৃতিতে উয়েফা স্পষ্টভাবে জানিয়েছিল যে তারা জিয়ান্নি ইনফান্তিনোর নেতৃত্বের উপর আস্থা হারিয়েছে। সেই অবস্থান এখনও অপরিবর্তিত রয়েছে।’

ফিফার অভ্যন্তরীণ কর্মকর্তাদের সমর্থনকে কটাক্ষ করে উয়েফা আরও বলেছে, ‘ফিফা সভাপতির অধীনে কর্মরত কিছু কর্মকর্তা তার সাথে একমত পোষণ করেছেন। গতকাল প্রকাশিত এমন বার্তা কোনকিছুই পরিবর্তন করে না।’

ইনফান্তিনোর জন্য পরিবেশ আরও অস্বস্তিকর হয়ে উঠেছে। বিশ্বব্যাপী পেশাদার ফুটবলারদের সংগঠন ‘ফিফপ্রো’ তার বিরুদ্ধে ‘সভাপতি পদের ক্ষমতার চরম অপব্যবহারের’ অভিযোগ এনেছে। অন্যদিকে ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ) ইনফান্তিনোকে আবারও নির্বাচনের জন্য দেয়া সমর্থন প্রত্যাহার করে নিয়েছে। এমনকি মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালও মন্তব্য করেছে যে, এই সংকট ফুটবলের প্রশাসনিক কাঠামোর সংস্কারের প্রয়োজনীয়তাকে স্পষ্ট করে দিয়েছে।

চাপের মুখে থাকলেও আফ্রিকার ফুটবল নিয়ন্ত্রক সংস্থা ক্যাফ এর সমর্থন পেয়েছেন ইনফান্তিনো। ক্যাফের নির্বাহী কমিটি সর্বসম্মতিক্রমে ইনফান্তিনোর প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে এবং আফ্রিকান ফুটবলে তার অবদানের জন্য ধন্যবাদ জানিয়েছে। ক্যাফ সভাপতি প্যাট্রিস মোতসেপে জানান, তারা ফিফার বিবৃতিকে পূর্ণ সমর্থন দিচ্ছেন। প্রথমে উত্তর আমেরিকার ‘কনক্যাকাফ’ এবং এশিয়ান ফুটবল কনফেডারেশনও এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছিল।

Tags: ইনফান্তিনোউয়েফাএএফসিএফএকনক্যাকাফফিফপ্রোফিফালিড স্পোর্টস
Previous Post

রাষ্ট্রপতি নির্বাচনে সহজ সমীকরণ নাকি চমক?

Next Post

কেন এত গুরুত্বপূর্ণ এই সূরা?

Next Post
কুরআনের সূরা আল-আনফাল এর আরবি পাঠ্য, সুন্দর নকশা সহ. Channel i News - চ্যানেল আই নিউজ

কেন এত গুরুত্বপূর্ণ এই সূরা?

মাগুরা জেলার মানচিত্র ও চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের একটি সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

মাগুরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মুয়াজ্জিনের মৃত্যু 

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT