চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বকাপ যত এগোচ্ছে, সমকামী ইস্যুতে চাপ বাড়ছে কাতারের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:33 অপরাহ্ন 20, সেপ্টেম্বর 2022
in ফুটবল, স্পোর্টস
A A
বিশ্বকাপের দর্শকদের সমকামী অধিকার সমর্থন, জার্মানি ও ইংল্যান্ডের পতাকা হাতে।. Channel i News - চ্যানেল আই নিউজ

কাতারের আইনে সমকামীতা শাস্তিযোগ্য অপরাধ। মধ্যপ্রাচ্যের দেশটিতে এ অপরাধের শাস্তি মৃত্যুদণ্ড। যে আইন বাতিল চায় জার্মান ফুটবল ফেডারেশন। ফিফা বিশ্বকাপের মহাযজ্ঞ শুরুর দুমাস আগে জার্মানিতে কাতারের রাষ্ট্রদূতকেও তলব করা হয়েছে।

বিশ্বকাপের আয়োজক হিসেবে কাতারের নাম ঘোষণার পর থেকেই আলোচনায় দেশটির সমকামী দর্শন। শুরুর দিকে তাদের ভ্রমণে নিষেধাজ্ঞা দেয়ার কথাও উঠেছিল, মাঠ বা হোটেলে থাকা নিয়ে এখনও অনিশ্চয়তা। এমন সময়ে আইন তুলে নেয়ার ব্যাপারটি আবারও সামনে আসায় চিন্তা বাড়াচ্ছে কাতারের।

ফ্রাঙ্কফুর্টে দেশটির রাষ্ট্রদূত আবদুল্লাহ বিন মোহাম্মদ বিন সৌদ আল থানিকে সমকামী আইন তুলে নেয়ার ব্যাপারে অনুরোধ করেছে জার্মান কর্তৃপক্ষ। ফুটবল দর্শকদের প্রতিনিধি হয়ে আসা ডারিও মিন্ডেন বিষয়টির গভীরতা বুঝিয়েছেন এবং মেনে নিতে আবেদন জানিয়েছেন।

মিন্ডেন বলেছেন, ‘মানুষ বলেই মানুষকে ভালোবাসি। আমিও অন্য পুরুষের সঙ্গে যৌনতায় জড়িয়েছি— দয়া করে হতাশ হবেন না। এটা স্বাভাবিক। তাই এটাতে মানিয়ে নিন অথবা ফুটবল থেকে দূরে থাকুন। ফুটবলের খুব গুরুত্বপূর্ণ নিয়ম হচ্ছে খেলাটি সবার। আপনি সমকামী কিনা তাতে কিছু যায় আসে না। ফুটবল সবার।’

আইনটি তুলে নিতে সম্পদশালী বা ক্ষমতাধর বিষয়টিকেও অগ্রাহ্য করছেন মিন্ডেন। তার মতে, ‘ফুটবল সবার’ এই সত্য মানতে হলে কাতারকে মানবাধিকার সাংঘর্ষিক আইনটি বাতিল করতে হবে। মিন্ডেন শক্তভাবে দূত থানিকে বলেছেন, ‘মৃত্যুদণ্ডের আইনটি মুছে ফেলুন। যৌন এবং লিঙ্গ সংক্রান্ত সব দণ্ড বাতিল করুন। ফুটবলের যে নিয়ম সবার জন্য গুরুত্বপূর্ণ। যতই ধনী হোন না কেনো আমরা তা ভাঙতে দেব না।’

বিশ্বকাপে উপস্থিতির নিষেধাজ্ঞা না দিলেও নিরাপত্তার স্বার্থে মাঠে সমকামীদের প্রতীকী পতাকা রংধনুকে উড়তে দেবে না কাতার। আসরের নিরাপত্তার দায়িত্বে থাকা মেজর জেনারেল আব্দুল আজিজ আবদুল্লাহ আল আনসারি বলেছিলেন, ‘যদি সমকামী স্বাধীনতার প্রতীক রংধনু পতাকা তুলে ধরে, সেটি নিয়ে নেয়া হবে। সত্যিই এটি তাকে অপমান করতে নয়, বরং তাকে রক্ষা করতে এ ব্যবস্থা। কারণ আমি না হলেও, তার আশেপাশে অন্য কেউ তাদের আক্রমণ করতে পারে। সব মানুষের আচরণের নিশ্চয়তা দিতে পারি না। তাদের বলব, দয়া করে মাঠে পতাকা তোলার দরকার নেই।’

কাতারে বিশ্বকাপ দেখার সুযোগ নিয়ে শঙ্কায় ছিলেন সমকামীরা। সেই শঙ্কা দূর করে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেছিলেন, ‘বিশ্ব দেখবে কাতার সবাইকে স্বাগত জানিয়েছে।’

সমকামীদের সম্পর্কে নিজেদের অবস্থান খোলাসা করে আল আনসারি বলেছেন, ‘সমর্থকদের কাতার থেকে দূরে থাকতে বলছি না বা তাদের বিচারের মুখোমুখি হওয়ার ব্যাপারেও সতর্ক করছি না। একসাথে কক্ষ ভাড়া করুন, একসাথে ঘুমান। এটি নিয়ে আমাদের মাথাব্যথা নেই।’

Tags: ইনফান্তিনোকাতার বিশ্বকাপ-2022জার্মানিফিফালিড স্পোর্টসসমকামী
Previous Post

‘অস্থিতিশীলতা সৃষ্টির মাধ্যমে ফায়দা লুটতে চায় মিয়ানমার’

Next Post

আবিরের সঙ্গে প্রথম দৃশ্যতেই কাবু সিঁথি সাহা!

Next Post
আবিরের সঙ্গে প্রথম দৃশ্যতে কাবু সিঁথি সাহা, উৎসবমুখর পরিবেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

আবিরের সঙ্গে প্রথম দৃশ্যতেই কাবু সিঁথি সাহা!

প্রিন্স হ্যারি শেষকৃত্য অনুষ্ঠানে গম্ভীর মুখে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

রানির শেষকৃত্যে ‘গড সেভ দ্য কিং’ গাইলেন না প্রিন্স হ্যারি!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT