চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইনফান্তিনোয় ‘আস্থা’ হারানোর ঘোষণা ছয় নর্ডিক দেশের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:57 পূর্বাহ্ন 24, আগস্ট 2026
in ফুটবল, স্পোর্টস
A A
বিনিয়োগকারী বা ব্যবসায়ীর পোর্ট্রেট, আধুনিক অফিস পরিবেশে।. Channel i News - চ্যানেল আই নিউজ

বিনিয়োগকারীদের কাছে ফিফার স্বত্ব বিক্রির একটি ব্যর্থ চেষ্টার পর কোণঠাসা হয়ে পড়েছিল ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনো। তার ক্ষমতা ধরে রাখার লড়াইয়ে নতুন ধাক্কা এসেছে। ফুটবলকে ‘বিশ্বের প্রতিটি প্রান্তে পৌঁছে দেওয়ার’ প্রতিশ্রুতি পুনরায় ব্যক্ত করলেও তার বিরুদ্ধে ক্ষোভ ক্রমেই তীব্র হচ্ছে। এ তালিকায় যোগ হয়েছেন নর্ডিক ছয়টি দেশ। 

নর্ডিক ফুটবল অ্যাসোসিয়েশনের অনাস্থায় ডেনমার্ক, আইসল্যান্ড, ফারো দ্বীপপুঞ্জ, ফিনল্যান্ড, নরওয়ে এবং সুইডেন ছয়টি দেশের ফুটবল অ্যাসোসিয়েশন যৌথ বিবৃতিতে জানিয়েছে যে, তারা ইনফান্তিনোর ওপর আস্থা হারিয়েছে। তারা ফিফার উচ্চপর্যায়ের সিদ্ধান্ত গ্রহণ ও পরিচালনা প্রক্রিয়া নিয়ে দেশগুলো গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

নর্ডিক অঞ্চলের ফুটবল অ্যাসোসিয়েশনের যৌথ বিবৃতিতে বলা হয়েছে, ‘নর্ডিক অঞ্চলের ছয়টি ফুটবল অ্যাসোসিয়েশন ফিফা সভাপতির ওপর আস্থা হারিয়েছে এবং সংস্থাটির পরিচালনা পদ্ধতি ও উচ্চপর্যায়ের সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া নিয়ে তাদের গভীর উদ্বেগ রয়েছে। নর্ডিক ফুটবল অ্যাসোসিয়েশনগুলো উয়েফা এবং এর অন্তর্ভুক্ত জাতীয় অ্যাসোসিয়েশনগুলোর প্রস্তাবিত পদক্ষেপের প্রতি দৃঢ় সমর্থন ও সংহতি প্রকাশ করছে।’

‘আমরা ফিফার কাছ থেকে এমন সুনির্দিষ্ট ও বাধ্যতামূলক নিশ্চয়তা প্রত্যাশা করি যে, তারা ভবিষ্যতে কখনোই তাদের পরিচালনা ব্যবস্থা বা কোনো প্রতিযোগিতার মালিকানা কোনো বেসরকারি পক্ষের হাতে তুলে দেবে না। পাশাপাশি, ‘ফিফা ফরওয়ার্ড এন্টারপ্রাইজ’ প্রস্তাবনা ঘিরে যেসব ঘটনাপ্রবাহ তৈরি হয়েছে, সে বিষয়ে সম্পূর্ণ নিরপেক্ষ কোনো তৃতীয় পক্ষের মাধ্যমে পর্যালোচনার যে দাবি এএফসি, কনকাকাফ ও উয়েফা জানিয়েছে, আমরা তার প্রতিও সমর্থন জানাচ্ছি।’

‘ফিফা ফরওয়ার্ড’-এর উদ্যোগে আয়োজিত অনূর্ধ্ব-১৪ পর্যায়ের একটি আন্তর্জাতিক টুর্নামেন্টে ‘ক্যারিবিয়ান ফুটবল ইউনিয়ন’ (সিএফইউ) এর সদস্যদের সঙ্গে সাক্ষাতের সময় ইনফান্তিনো বলেন, ‘আমরা ফিফাকে আমূল বদলে ফেলেছি এবং বর্তমান অবস্থানে নিয়ে এসেছি। আজ সিএফইউ সদস্যদের আমি আবারও জোর দিয়ে বলছি—আমাদের লক্ষ্য একটাই, আর তা হলো বিশ্বের প্রতিটি প্রান্তে ফুটবলের প্রসার ঘটানো।’

‘বিশাল সব দেশ এবং অন্যান্য দেশগুলোর মধ্যকার এই ব্যবধান আমাদের কমিয়ে আনতে হবে। আমাদের অন্য দেশগুলোকেও সুযোগ করে দিতে হবে। পারস্পরিক যোগাযোগ ও সংলাপ বজায় রাখা এবং নিজেদের মতামত ও দৃষ্টিভঙ্গি তুলে ধরা অত্যন্ত জরুরি। গত কয়েক সপ্তাহে অনেক কিছুই ঘটেছে; তাই অন্যের কথা শোনা এবং নিজের অনুভূতি প্রকাশ করতে পারাটা খুবই গুরুত্বপূর্ণ।’

Tags: ইনফান্তিনোএএফসিডেনমার্কনরওয়েফিফালিড স্পোর্টস
Previous Post

বছরের প্রথম তিন মাসে ওমরাহ পালন করেছেন দেড় কোটির বেশি মানুষ

Next Post

নরসিংদীতে মাদকাসক্ত নাতিকে টাকা ধার না দিতে দাদার মাইকিং 

Next Post
নরসিংদীতে মাদকাসক্ত নাতিকে টাকা ধার না দিতে দাদার মাইকিং. Channel i News - চ্যানেল আই নিউজ

নরসিংদীতে মাদকাসক্ত নাতিকে টাকা ধার না দিতে দাদার মাইকিং 

রংপুরে ৪ হত্যাকান্ডের দায় স্বীকার, সিদ্ধার্থ-মুগ্ধ কারাগারে. Channel i News - চ্যানেল আই নিউজ

রংপুরে ৪ হত্যাকান্ডের দায় স্বীকার, সিদ্ধার্থ-মুগ্ধ কারাগারে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT