চতুর্থ শিল্প বিপ্লবকে সামনে রেখে দক্ষ জনশক্তি গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদ এর স্থায়ী কমিটির সদস্যরা গণভবনে দেখা করতে গেলে প্রধানমন্ত্রী বলেন, উন্নত দেশ গড়তে কৃষিজমি, পরিবেশ-প্রতিবেশ রক্ষা করেই শিল্পায়নের দিকে এগিয়ে যেতে হবে।








