চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আইসিসি’তে আপিল করে শাস্তি কমাল ভারত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:31 অপরাহ্ন 27, মার্চ 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ-ভারত ক্রিকেট ম্যাচে ব্যাটসম্যানের শট, ফিল্ডার প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

গাভাস্কার-বোর্ডার ট্রফি সিরিজের তৃতীয় টেস্টে ইন্দোরের হলকার ক্রিকেট স্টেডিয়ামে বাজে পিচ বানিয়ে শাস্তি পেয়েছিল ভারত। আইসিসির পিচ এবং আউটফিল্ড মনিটরিং প্রক্রিয়ার অধীনে ভেন্যুটিকে ৩ ডিমেরিট পয়েন্ট দেয়া হয়েছিল। ‘বাজে পিচ’ বলেও আখ্যা দিয়েছিল আইসিসি।

সেই ‘বাজে পিচের’ আখ্যা থেকে সরে এসে এখন ‘গড় মানের নিচে’ বলছে সংস্থাটি। একইসঙ্গে ভারতের আপিলের পর ৩ ডিমেরিট পয়েন্ট থেকে কমিয়ে এক ডিমেরিট পয়েন্ট দেয়া হয়েছে পিচটিকে।

আইসিসি প্যানেলের ওয়াসিম খান ও রজার হার্পার ম্যাচের ফুটেজ পর্যালোচনা করেছেন। বলছেন, ম্যাচ রেফারি ক্রিস ব্রড নিয়মাবলী অনুসরণ করেছেন, কিন্তু ‘বাজে পিচ আখ্যা দেয়ার মতো অতিরিক্ত বাউন্স পাননি।’

আইসিসি মোট ছয়টি ক্যাটাগরিতে পিচকে ভাগ করে। খুব ভালো, ভালো, মোটামুটি, স্বাভাবিকের নিচে, বাজে এবং অযোগ্য।

ইন্দোরে দুদিন আর এক সেশনেই শেষ হওয়া ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ৯ উইকেটে হেরেছিল ভারত। ম্যাচে ৩১ উইকেটের মধ্যে ২৬টি নিয়েছিলেন স্পিনাররা। ম্যাচ শেষে দুদলের অধিনায়ক রোহিত শর্মা ও স্টিভেন স্মিথের সঙ্গে আলোচনা করে প্রতিবেদন জমা দেন ম্যাচ রেফারি ক্রিস ব্রড।

প্রতিবেদন পর্যালোচনা করে পিচ এবং আউটফিল্ড মনিটরিং প্রক্রিয়ার অধীনে ডিমেরিট পয়েন্টের শাস্তি দেয় আইসিসি। পাশাপাশি এটিকে ‘বাজে পিচ’ বলেও আখ্যা দেয়া হয়। আইসিসির সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে ভারতীয় ক্রিকেট বোর্ডকে ১৪ দিন সময় দেয়া হয়েছিল।

বিসিসিআইয়ের সেই আবেদনের প্রেক্ষিতে পরিস্থিতি ফের পর্যালোচনার মাধ্যমে কমল ভেন্যুটির শাস্তি।

Tags: আইসিসিওয়াসিমবিসিসিআইবোর্ডার-গাভাস্কার ট্রফিভারতলিড স্পোর্টসহলকার স্টেডিয়াম
Previous Post

মজুরি বাড়ানোর দাবিতে পরিবহন ধর্মঘটে অচল জার্মানি

Next Post

৮ ওভারে আয়ারল্যান্ডের লক্ষ্য ১০৪

Next Post
আইরিশ ক্রিকেটাররা মাঠে ব্যাটিং প্রস্তুতি নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

৮ ওভারে আয়ারল্যান্ডের লক্ষ্য ১০৪

হজযাত্রীদের ওমরাহ পালনের জন্য নতুন নির্দেশনা প্রদান করছেন একজন ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

রমজান মাসে হজযাত্রীদের ওমরাহ পালনে নতুন নির্দেশনা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT