চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাতিসংঘে কাশ্মীর ইস্যু তোলায় পাকিস্তানের প্রতি ভারতের কঠোর প্রতিক্রিয়া

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:09 পূর্বাহ্ন 23, সেপ্টেম্বর 2023
in আন্তর্জাতিক
A A
জাতিসংঘে কাশ্মীর ইস্যু নিয়ে আলোচনা চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

জম্মু, কাশ্মীর ও লাদাখ সম্পর্কিত বিষয়গুলো ভারতের অভ্যন্তরীণ এবং পাকিস্তান এ বিষয়ে মন্তব্য করতে পারে না বলে জানিয়েছে ভারত। জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনে পাকিস্তানের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী আনোয়ারুল হক কাকার কাশ্মীর নিয়ে প্রশ্ন তোলার একদিন পর এই মন্তব্য করেছে ভারত।

শনিবার (২৩ সেপ্টেম্বর) জেনারেল অ্যাসেম্বলির দ্বিতীয় কমিটির ফার্স্ট সেক্রেটারি পেটাল গাহলট বলেছেন, ভারতের বিরুদ্ধে ভিত্তিহীন এবং বিদ্বেষপূর্ণ প্রচার চালানোর জন্য জাতিসংঘে পাকিস্তান এমন মন্তব্য করেছে।

তিনি বলেন, পাকিস্তান মানবাধিকারের বিষয়ে তার নিজস্ব ন্যাক্কারজনক রেকর্ড থেকে আন্তর্জাতিক সম্প্রদায়ের মনোযোগ সরানোর জন্য এটি করেছে।

শুক্রবার পাকিস্তানের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী আনোয়ারুল হক কাকার বলেছেন, কাশ্মীর হলো দুই প্রতিবেশীর মধ্যে শান্তির চাবিকাঠি।

পেটাল গাহলট বলেন, আমরা পুনর্ব্যক্ত করছি জম্মু ও কাশ্মীরের কেন্দ্রশাসিত অঞ্চলগুলো ভারতের একটি অবিচ্ছেদ্য অংশ। জম্মু, কাশ্মীর এবং লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চলগুলোর সাথে সম্পর্কিত বিষয়গুলো সম্পূর্ণরূপে ভারতের অভ্যন্তরীণ। আমাদের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করার জন্য পাকিস্তানের কোনও অধিকার নেই।

তিনি আরও বলেন, বিশ্বের সবচেয়ে খারাপ মানবাধিকারের রেকর্ড বিশেষ করে সংখ্যালঘু এবং মহিলাদের জন্য পাকিস্তানের অবস্থান অনেক নিচে। বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের দিকে আঙুল তোলার আগে পাকিস্তানের নিজের ঘর সাজিয়ে রাখা ভালো।

Tags: কাশ্মীর ইস্যুজাতিসংঘপাকিস্তানভারত
Previous Post

আজও বৃষ্টি শঙ্কা সঙ্গী বাংলাদেশ-নিউজিল্যান্ডের

Next Post

যুক্তরাজ্যে সিগারেট নিষিদ্ধ করতে পারেন ঋষি সুনাক

Next Post
যুক্তরাজ্যে সিগারেট নিষিদ্ধের পরিকল্পনা ঘোষণা করেন ঋষি সুনাক. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাজ্যে সিগারেট নিষিদ্ধ করতে পারেন ঋষি সুনাক

বাংলাদেশি সংগীতশিল্পীদের ক্যালগেরিতে বাংলা কনসার্টের মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

কানাডার ক্যালগেরিতে কমিউনিটির মন ছুঁয়েছে ‘মিক্সটেপ’ এর বাংলা কনসার্ট

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT