চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের ঘটনায় ভারতের প্রতিক্রিয়া

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:58 অপরাহ্ন 26, নভেম্বর 2024
in - টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তার ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তারের বিষয়ে বিবৃতি প্রদান করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

আজ (২৬ নভেম্বর) মঙ্গলবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে এই বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ সম্মিলিত সনাতন জাগরণ জোটের মুখপাত্র শ্রী চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার ও তাকে জামিন না দেওয়ার বিষয়টি নিয়ে আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি।বাংলাদেশে হিন্দু ও অন্যান্য সংখ্যালঘুর ওপর উগ্রবাদীদের একাধিক হামলার পর তাকে গ্রেপ্তারের ঘটনা ঘটল।

বিবৃতিতে বলা হয়, বাংলাদেশে সংখ্যালঘুদের বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাট ও অগ্নিসংযোগ; একই সঙ্গে মন্দিরে চুরি ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এটি খুবই দুঃখজনক যে, এসব ঘটনার সঙ্গে যারা জড়িত তারা ঘুরে বেড়াচ্ছেন। একজন ধর্মীয় নেতা, যিনি শান্তিপূর্ণ সমাবেশের মাধ্যমে বৈধ দাবি দাওয়া পেশ করছেন তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া উচিত নয়।

বিবৃতিতে বলা হয়, এছাড়া চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারের বিরুদ্ধে যেসব সংখ্যালঘু প্রতিবাদ জানিয়েছেন, তাদের বিরুদ্ধে হামলা হয়েছে বলেও আমরা জানতে পেরেছি। আমরা বাংলাদেশ কর্তৃপক্ষকে হিন্দু ও সকল সংখ্যালঘুদের শান্তিপূর্ণ সমাবেশ ও মত প্রকাশের স্বাধীনতার অধিকারসহ নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানাই।

উল্লেখ্য, গত ২৫ অক্টোবর, বাংলাদেশের ঢাকা শহরের নিউ মার্কেট এলাকায় একটি হিন্দু সমাবেশ চলাকালীন জাফরান রঙের পতাকা বাংলাদেশের জাতীয় পতাকার উপরে স্থাপন করার অভিযোগে চিন্ময় কৃষ্ণ দাসসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এই ঘটনার পর পুলিশ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে তাকে আটক করে।

পরে চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারের ঘটনায় ভারতের কাছে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য আবেদন জানিয়েছে ইসকন (ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনশাসনেস)।

Tags: চিন্ময় কৃষ্ণ দাসভারত
Previous Post

বাড়ির কাছেই মিলছে উচ্চ রক্তচাপের ওষুধ: সাংবাদিক কর্মশালায় বক্তারা

Next Post

সৌদি আরবে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন

Next Post
সশস্ত্র বাহিনী দিবস উদযাপন অনুষ্ঠানে সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যরা. Channel i News - চ্যানেল আই নিউজ

সৌদি আরবে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন

জয়পুরহাটে হত্যার মামলায় আসামিরা আদালত থেকে বের হচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

জয়পুরহাটে হত্যা মামলায় ৮ জনের যাবজ্জীবন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT