চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রতিবেশী দেশ হিসেবে ভারতের অগ্রাধিকার সবসময়ই থাকবে: বস্ত্র ও পাটমন্ত্রী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:33 অপরাহ্ন 14, মে 2024
in বাংলাদেশ
A A
বাংলাদেশের পাটমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের বিষয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বস্ত্র ও পাটমন্ত্রী এবং আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র। তাদের সঙ্গে আমাদের ব্যবসায়িক ও বাণিজ্যিক সম্পর্ক। প্রতিবেশী দেশ হিসেবে আমাদের কাছে তাদের অগ্রাধিকার সবসময়ই থাকবে।

আজ মঙ্গলবার (১৪ মে) সচিবালয়ে নিজ দপ্তরে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মার সঙ্গে সৌজন্য সাক্ষাত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

নানক বলেন, বিএনপির ভারতের পণ্য বর্জন ইস্যু নিয়ে রাজনৈতিক ফায়দা লোটার কোনো সুযোগ নেই। ভারতে যদি কোনো পণ্যের দাম কম হয়, মানুষ সেটা কিনবেই -এটা স্বাভাবিক। ভারত থেকে আনার পর যদি আমাদের দেশে সবজির দাম কম হয়, মানুষ তো সেটাই কিনবে। ব্যবসায়িক সম্পর্কের সঙ্গে রাজনীতি চলে না। এ ধরনের প্রচারণায় বিএনপি সফল হবে না।

এ সময় বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রউফ, বস্ত্র অধিদপ্তরের মহাপরিচালক মো. নুরুজ্জামান, জেডিপিসি-র নির্বাহী পরিচালক সৈয়দা ফারহানা কাউনাইন, ঢাকাস্থ ভারতীয় দূতাবাসের রাজনৈতিক কাউন্সিলর পবন বাধে, প্রথম সচিব প্রতিক নেগি উপস্থিত ছিলেন।

সাক্ষাতকালে পাটপণ্যে অ্যান্টি-ডাম্পিং শুল্ক তুলে নিতে ভারতের প্রতি অনুরোধ করেন মন্ত্রী। রেশম শিল্পে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির আহ্বান জানিয়ে নানক বলেন, বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড এবং ভারতের সেন্ট্রাল সিল্ক বোর্ড রেশম পণ্যের সামগ্রিক উন্নয়নে যৌথভাবে কাজ করতে পারে।

ভারতীয় হাইকমিশনারের সাথে বৈঠকে দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে সাংবাদিকদের জানান জাহাঙ্গীর কবির নানক। তিনি বলেন, ভারতের ভিসা প্রক্রিয়া সহজ করতে হাইকমিশনারের সাথে আলোচনা হয়েছে। দ্রুততম সময়ে যাতে বাংলাদেশিরা ভিসা পান, আলোচনা হয়েছে তা নিয়েও।

অন অ্যারাইভাল ভিসার ব্যাপারে আলোচনা হওয়ার কথা উল্লেখ করে নানক বলেন, সৌদি আরব ভিসা প্রক্রিয়া সহজ করে ফেলেছে। সেক্ষেত্রে ভিসার মেয়াদ দীর্ঘ করার প্রস্তাব দেওয়া হয়েছে। ভারতের নির্বাচনের পর এ বিষয় নিয়ে আলোচনা হবে।

সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে বস্ত্র ও পাট মন্ত্রী বলেন, সরকারের সঙ্গে সম্পর্ক আরও ঘনিষ্ঠ করার জন্যই যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্র মন্ত্রী ডোনাল্ড লু ঢাকা সফরে এসেছেন। ডোনাল্ড লু এসেছেন ভৌগলিক কারণে বাংলাদেশের অবস্থান বিবেচনায় সরকারের সাথে সম্পর্ক আরও ঘনিষ্ঠ করতে। তবে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সরকারের সম্পর্ক বরাবরই ভালো।

তিনটি পাটকলে বিনিয়োগ করতেও ভারত আগ্রহী বলে জানান বস্ত্র ও পাটমন্ত্রী।

Tags: জাহাঙ্গীর কবির নানকভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা
Previous Post

বনানীর আগে বাসে যাত্রী তুললেই মামলা: ডিএমপি কমিশনার

Next Post

মানুষের ‘মন পড়ার প্রযুক্তি’ আবিষ্কার

Next Post
বিজ্ঞানী মন পড়ার প্রযুক্তি নিয়ে গবেষণা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মানুষের ‘মন পড়ার প্রযুক্তি’ আবিষ্কার

ছাত্রলীগ নেতাকর্মীদের হাতে অস্ত্র, চোখে পড়েনি প্রক্টর. Channel i News - চ্যানেল আই নিউজ

ছাত্রলীগ নেতাকর্মীদের হাতে অস্ত্র, চোখে পড়েনি প্রক্টরের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT