চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাহুলের উড়ন্ত চুমু নিয়ে উত্তপ্ত ভারতের লোকসভা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:22 অপরাহ্ন 09, আগস্ট 2023
in আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী লোকসভায় উত্তপ্ত পরিস্থিতিতে. Channel i News - চ্যানেল আই নিউজ

কংগ্রেস সংসদ সদস্য রাহুল গান্ধীর ‘ফ্লাইং কিস’ বিতর্কে উত্তপ্ত হয়ে উঠেছে ভারতের লোকসভা। বুধবার (৯ আগস্ট) অধিবেশনে মন্ত্রী স্মৃতি ইরানি রাহুলের বিরুদ্ধে অভিযোগ এনে বললেন, তিনি মহিলা সাংসদদের লক্ষ্য করে ‘ফ্লাইং কিস’ ছুড়েছেন!

চুমু ছুড়ে দেওয়া প্রসঙ্গে রাহুল গান্ধীকে ‘নারীবিদ্বেষী’ বলেও আক্রমণ করেছেন স্মৃতি। সংসদ টিভিতে রাহুলের এই ফ্লাইং কিস সম্প্রচার করা হয়নি। তবে স্মৃতি ইরানির অভিযোগের পরিপ্রেক্ষিতে অনেকেরই মনে পড়ে গেছে রাহুল গান্ধীর ‘চোখ মারা’ কাণ্ডের কথা। ২০১৮ সালে আরেক অনাস্থা প্রস্তাব বিতর্কের সময়ই প্রথমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আলিঙ্গন করেছিলেন এবং তারপর সতীর্থ সংসদ সদস্যদের দিকে চোখ মেরেছিলেন।

২০১৮ সালে তার চোখ টেপার ঘটনা লোকসভা টিভির ক্যামেরায় ধরা পড়েছিল। এদিনের ঘটনা অবশ্য ক্যামেরাবন্দি হয়নি। তবে বিজেপি সংসদ সদস্যরা এই গুরুতর অভিযোগ তুলেছেন। জানা গেছে, রাহুল গান্ধীর আচরণকে ‘অনুপযুক্ত’ বলে অভিযোগ করে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শোভা করন্দলাজে লোকসভার স্পিতার ওম বিড়লাকে একটি চিঠি দিয়েছেন। বিজেপির অন্তত ২২ জন নারী সংসদ সদস্য এই চিঠিতে স্বাক্ষর করেছেন।

স্মৃতি বলেছেন, ‘আমার আগেই যিনি বক্তৃতা করলেন, তিনি অশালীন ব্যবহার করেছেন। এক জন নারীবিদ্বেষী মানুষই মহিলা সাংসদদের উদ্দেশে ফ্লাইং কিসের মতো ইঙ্গিত করতে পারেন। এটা বুঝিয়ে দেয় তিনি কোন পরিবার থেকে এসেছেন এবং তাঁর দল মহিলাদের সম্পর্কে কী মনোভাব পোষণ করে।’

অন্যদিকে সংসদে ফেরার পরপরই বিজেপি সরকারের কড়া সমালোচনা করেন রাহুল। রাহুল অভিযোগ করে বলেন, বিজেপি মণিপুরকে খণ্ডিত করে ভারতমাতাকে খুন করেছে! বিজেপি মণিপুর রাজ্যে আগুন জ্বালিয়েছে, এখন তারা হরিয়ানাকে জ্বালানোর চেষ্টা করছে।

এরপর তিনি হরিয়ানার হিন্দু-মুসলিম সাম্প্রতিক দাঙ্গা নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, ‘আপনারা সব জায়গায় কেরোসিন ছিটিয়েছেন, মণিপুরে আপনারা আগুন জ্বালিয়েছেন, এখন হরিয়ানাতেও একই কাজ করার চেষ্টা করছেন।’

রাহুল এমন মন্তব্য করার পর লোকসভার ভেতরে হৈচৈ শুরু হয়। বিজেপি নেতারা তাকে ক্ষমা চাইতে বলেন।

Tags: বিজেপি
Previous Post

আগস্ট মাসে রেকর্ড ডেঙ্গু শনাক্তের শঙ্কা

Next Post

অসিতের ‘এক টাকার সিঙ্গারা’

Next Post
সিঙ্গারা বিক্রেতাদের একটি ছোট স্টলে বসে থাকা মানুষ. Channel i News - চ্যানেল আই নিউজ

অসিতের ‘এক টাকার সিঙ্গারা’

জনসমাগমের মধ্যে যানবাহন ও মানুষজনের ভিড়, বৃষ্টির কারণে ছাতা ব্যবহার করছে কিছু মানুষ. Channel i News - চ্যানেল আই নিউজ

চিকিৎসার জন্য হাসপাতালে যাচ্ছেন খালেদা জিয়া

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT