চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিঙ্গাপুরে কলেজ ছাত্রীকে ধর্ষণের দায়ে ভারতীয় যুবকের কারাদণ্ড

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:24 অপরাহ্ন 28, অক্টোবর 2023
in আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
অন্ধকারে জেলখানার কড়া তারের সামনে একজন ব্যক্তি প্রার্থনা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

৪ বছর আগে সিঙ্গাপুরের একজন কলেজ ছাত্রীকে জঙ্গলে নিয়ে ধর্ষণ করার অভিযোগে একজন ভারতীয় যুবককে ১৬ বছরের কারাদণ্ড এবং ১২টি বেত্রাঘাতের নির্দেশ দিয়েছে দেশটির আদালত।

এনডিটিভি জানিয়েছে, ২০১৯ সালের ৪ মে রাতের বেলা সিঙ্গাপুরের বিশ্ববিদ্যালয় পড়ুয়া এক ছাত্রীকে বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকতে দেখে ইচ্ছাকৃতভাবে তাকে ভুল রাস্তা দেখিয়ে দেন ২৬ বছর বয়সী ভারতীয় যুবক চিন্নাইয়া। তারপর পিছু ধাওয়া করে মুখে ঘুষি মেরে ধরাশায়ী করে ফেলে টানতে টানতে কাছের একটি জঙ্গলে নিয়ে গিয়ে ধর্ষণ করেন ওই ছাত্রীকে।

ধর্ষণের পর ছাত্রীর ব্যাগ খুলে পানির বোতল বের করে পানি খেয়ে সেখান থেকে পালিয়ে যান চিন্নাইয়া। তখনও জ্ঞান থাকলেও চশমা হারিয়ে যাওয়ায় কিছু দেখতে পাচ্ছিলেন না ওই ছাত্রী। অন্ধকারে হাতড়ে হাতড়ে কোন মতে ব্যাগ থেকে মোবাইল বের করে প্রেমিককে ফোন করেন তিনি।

সেই প্রেমিকই তাদের অন্যান্য বন্ধুদের এবং পুলিশকে খবর দেন। পরে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয় ওই ছাত্রীকে। তার মুখ এবং শরীরের অন্যান্য অংশে আঘাত এতটাই গুরুতর ছিল যে ছাত্রীর প্রেমিক হাসপাতালে এসে প্রথমে তাকে চিনতেই পারেননি। তার ঘাড়ের অংশে শ্বাসরোধের চিহ্নসহ একাধিক আঁচড়, ক্ষত শনাক্ত করা হয়।

বিচারকরা জানিয়েছেন, অভিযুক্ত কোন আকস্মিক লালসা থেকে এই কাজ করেননি। ধর্ষণের আগে তরুণীর সঙ্গে তার দীর্ঘক্ষণ কথোপকথন হয়েছিল। পরে ধর্ষণের অভিপ্রায়ে ইচ্ছা করেই তাকে ভুল পথ দেখিয়েছিলেন চিন্নাইয়া। সবকিছু বিচার বিশ্লেষণ করে আদালত অভিযুক্তকে ১৬ বছরের কারাদণ্ড এবং ১২ ঘা বেত মারার নির্দেশ দিয়েছে।

চিন্নাইয়া নামে অভিযুক্ত ভারতীয় যুবক সিঙ্গাপুরে ঝাড়ুদার হিসেবে কাজ করতেন। ধর্ষণের ঘটনার পরের দিনই গ্রেপ্তার করা হয় তাকে। টানা ৪ বছর ধরে সেই মামলার শুনানি শেষে সম্প্রতি রায় প্রদান করেছে সিঙ্গাপুরের আদালত।

Tags: কারাদণ্ডধর্ষণভারতসিঙ্গাপুর
Previous Post

৭৭১ রানের রোমাঞ্চে তাসমানপাড়ে শেষ হাসি অস্ট্রেলিয়ার

Next Post

পুলিশ সদস্যকে ছাত্রদল নেতা কুপিয়ে হত্যা করেছে, ফুটেজ আছে: স্বরাষ্ট্রমন্ত্রী

Next Post
পুলিশ সদস্যের মরদেহের পাশে স্বরাষ্ট্রমন্ত্রী ও পুলিশ কর্মকর্তারা. Channel i News - চ্যানেল আই নিউজ

পুলিশ সদস্যকে ছাত্রদল নেতা কুপিয়ে হত্যা করেছে, ফুটেজ আছে: স্বরাষ্ট্রমন্ত্রী

পুলিশ হাসপাতাল ও অ্যাম্বুলেন্সসহ গাড়িতে অগ্নিসংযোগের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

পুলিশ হাসপাতালে অ্যাম্বুলেন্সসহ ৭ গাড়িতে আগুন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT