চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজধানীতে ভারতীয় নারীর ‘রহস্যজনক মৃত্যু’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:35 অপরাহ্ন 28, এপ্রিল 2026
in - সেমি লিড, অপরাধ
A A

রাজধানীর গুলশানের কন্টিনেন্টাল হাসপাতাল (সাবেক ইউনাইটেড হাসপাতাল) থেকে এক ভারতীয় নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। ভারতীয় ওই নাগরিকের নাম শামীম সেলিম কাসিম (৬৭)।

আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে কন্টিনেন্টাল হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করা হয়।

গুলশান থানার পরিদর্শক (তদন্ত) মোখলেসুর রহমান জানান, শামিম সলিম কাসিম বর্তমানে গুলশান বারিধারা পার্ক রোডের একটি বাড়িতে থাকতেন। মঙ্গলবার সকালে বাসায় গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি। তখন তার ছেলে সুহাইল সলিম কাশিম তাকে কন্টিনেন্টাল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, সুরতহাল তৈরির সময় মৃতদেহে অস্বাভাবিক কোনো চিহ্ন পরিলক্ষিত হয়নি। তবে তার শরীরের কিছু স্থানে হালকা দাগ দেখা গেছে। এগুলো পুরোনো নাকি নতুন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

মৃত শামিম সলিম কাসিম ভারতীয় (কাশ্মির) নাগরিক। তার বাবার নাম আমিন বাচুয়ালি ।

পুলিশ জানিয়েছে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং প্রাথমিকভাবে কোনো সুস্পষ্ট আলামত পাওয়া যায়নি। তবে মৃত্যুর পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

গুলশান থানা–পুলিশ বলছে, শামীম সেলিম কাসিম পরিবারের সঙ্গে থাকতেন বলে জানা গেছে। তার বিষয়ে আরও বিস্তারিত তথ্য জানার চেষ্টা চলছে।

Tags: গুলশান থানা পুলিশরহস্যজনক মৃত্যু
Previous Post

দর্শকদের জন্য বিশ্বকাপে বাড়তি সুযোগ, মূল্যও চড়া

Next Post

কক্সবাজারে বজ্রপাতে লবণচাষীর মৃত্যু

Next Post
কক্সবাজারে বাস-মোটরসাইকেল সংঘর্ষের ছবি, নিহত ১. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজারে বজ্রপাতে লবণচাষীর মৃত্যু

ঝড় তুলতে আসছে ‘রকস্টার’-এর টিজার!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT