চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাকিস্তানের ফেসবুক ফ্রেন্ডকে বিয়ে করার পর দেশে ফিরছেন ভারতীয় নারী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:17 অপরাহ্ন 30, অক্টোবর 2023
in আন্তর্জাতিক
A A
ভারতীয় নারী দেশের বাইরে থেকে ফিরছেন, হাসিমুখে ছবি তুলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশে দুই সন্তান ফেলে প্রেমের টানে ফেসবুক ফ্রেন্ডকে বিয়ে করতে চলতি বছরই পাকিস্তানে যান ভারতীয় নারী আঞ্জু। এরপর ইসলাম ধর্ম গ্রহণ করে নাম পরিবর্তন করে ফাতিমা রেখে প্রেমিক নাসরুল্লাহকে বিয়ে করেন তিনি। তবে বিয়ের তিন মাস পর আবার ভারতে ফিরে আসছেন আঞ্জু।

এনডিটিভি জানিয়েছে, চলতি বছর জুলাই মাসে ৩৪ বছর বয়সী দুই সন্তানের জননী ভারতীয় নারী আঞ্জু তার ফেসবুক বন্ধু নাসরুল্লাহকে বিয়ে করার জন্য দেশ ছেড়ে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার একটি প্রত্যন্ত গ্রামে চলে যান। পাকিস্তানি মুসলিম প্রেমিককে বিয়ে করার জন্য তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং নাম পরিবর্তন করে ফাতিমা রাখেন। তবে ভিসা সংক্রান্ত জতিলতার কারণে সেখানে আটকে পড়েন তিনি। অবশেষে সেই জটিলতা দূর হওয়ায় দেশে ফিরছেন তিনি।

এই বছর আগস্টে পাকিস্তান থেকে ফাতিমার ভিসার মেয়াদ এক বছর বাড়িয়ে দেওয়া হয়। তার পাকিস্তানি স্বামী নাসরুল্লাহ জানান পাকিস্তান সরকার ছাড়পত্র প্রদানের পর দেশে ফিরে আসবেন ফাতিমা। তিনি বলেন, আমরা ইসলামাবাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছ থেকে এনওসি (অনাপত্তি শংসাপত্র) এর জন্য অপেক্ষা করছি যার জন্য আমরা ইতিমধ্যেই আবেদন করেছি। প্রক্রিয়াটি একটু দীর্ঘ এবং এতে সময় লাগে।

অঞ্জু ওরফে ফাতিমা একেবারেই ভারত চলে যাচ্ছেন কিনা এমন প্রশ্নের জবাবে নাসরুল্লাহ বলেন, ভ্রমণের জন্য সকল নথিপত্র সম্পন্ন হওয়ার সাথে সাথে অঞ্জু ভারত-পাকিস্তান সীমান্তের ওয়াঘা বর্ডার পেরিয়ে ভারতে চলে যাবেন। ভারতে তিনি তার সন্তানদের সাথে দেখা করার পর আবার পাকিস্তানে ফিরে আসবেন। তিনি অবশ্যই ফিরে আসবেন কারণ পাকিস্তান এখন তার বাড়ি।

২০১৯ সালে ফেসবুকে বন্ধু হওয়ার পর গত ২৫ জুলাই ৩৪ বছর বয়সী ভারতীয় নারী অঞ্জু তার ২৯ বছর বয়সী পাকিস্তানি ফেসবুক বন্ধু নাসরুল্লাহকে বিয়ে করে পাকিস্তানে তার বাড়ি খাইবার পাখতুনখোয়ার আপার দির জেলায় চলে যান। অঞ্জু এর আগে ভারতের রাজস্থানে বসবাসকারী অরবিন্দকে বিয়ে করেছিলেন। তাদের একটি ১৫ বছরের একটি মেয়ে এবং ৬ বছরের একটি ছেলে রয়েছে।

Tags: পাকিস্তানভারত
Previous Post

তিস্তা নদীতে নবজাতক পুত্রকে ছুড়ে ফেললো বাবা!

Next Post

আমাজন জঙ্গলে ভয়াবহ উড়োজাহাজ দুর্ঘটনায় সব যাত্রীর মৃত্যু

Next Post
অ্যামাজন জঙ্গলে ভয়াবহ উড়োজাহাজ দুর্ঘটনার ধ্বংসাবশেষ. Channel i News - চ্যানেল আই নিউজ

আমাজন জঙ্গলে ভয়াবহ উড়োজাহাজ দুর্ঘটনায় সব যাত্রীর মৃত্যু

বাংলাদেশ ও ইংল্যান্ড ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে, বিশ্বকাপ ২০২৩. Channel i News - চ্যানেল আই নিউজ

হার্দিক ফিরলে কে বাদ?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT