চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৫ বছর পর চীনের নাগরিকদের জন্য আবারও চালু হচ্ছে ভারতীয় ভিসা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:44 অপরাহ্ন 23, জুলাই 2025
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
ভারত ও চীনের নেতারা সাক্ষাৎ করছেন, দুই দেশের পতাকা পেছনে. Channel i News - চ্যানেল আই নিউজ

দীর্ঘ ৫ বছর পর চীনের নাগরিকদের জন্য পর্যটন ভিসা আবারও চালু করতে যাচ্ছে ভারত। আগামীকাল বৃহস্পতিবার ২৪ জুলাই থেকে চীনের নাগরিকরা ভারতের ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন করতে পারবেন। বেইজিংয়ে ভারতীয় দূতাবাসের এক বিবৃতিতে এই বিষয়ে নিশ্চিত করা হয়েছে।

সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। ২০২০ সালে করোনা মহামারির বিস্তার রোধে সব ধরনের ট্যুরিস্ট ভিসা স্থগিত করেছিল ভারত। এরই ধারাবাহিকতায় দীর্ঘদিন বন্ধ ছিল ভারতের চীনের নাগরিকদের ভিসা প্রদান।

দূতাবাসের বিবৃতিতে বলা হয়, চীনের নাগরিকরা অনলাইনে আবেদনপত্র পূরণ করে নির্ধারিত সময়ে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন এবং বেইজিং, সাংহাই ও গুয়াংজুতে অবস্থিত ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে পাসপোর্টসহ প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন করতে পারবেন।

বিবৃতিতে আরও বলা হয়, বেইজিংয়ের ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে জমা দেয়া আবেদনপত্রের পাসপোর্ট ফিরিয়ে নেয়ার অনুরোধ অবশ্যই একটি লিখিত প্রত্যাহারপত্রসহ জমা দিতে হবে।

করোনা মহামারির পাশাপাশি ২০২০ সালের গালওয়ান সংঘর্ষের পর কূটনৈতিক উত্তেজনার কারণে ভারত-চীনের মধ্যে ভ্রমণ কার্যক্রম ব্যাহত হয়েছিল। যদিও পরে বেইজিং ধাপে ধাপে ভারতীয় শিক্ষার্থী ও ব্যবসায়ীদের জন্য ভিসা চালু করেছিল, সাধারণ পর্যটকদের জন্য ভ্রমণ নিষেধাজ্ঞা বহাল ছিল।

গালওয়ান উপত্যকায় রক্তক্ষয়ী সংঘর্ষের পর দুই দেশের সম্পর্ক ১৯৬২ সালের যুদ্ধের পর সবচেয়ে খারাপ পর্যায়ে চলে যায়। তবে কূটনৈতিক ও সামরিক পর্যায়ের একাধিক আলোচনার পর পূর্ব লাদাখে সীমান্তের বিভিন্ন উত্তেজনাপূর্ণ এলাকা থেকে সেনা প্রত্যাহারে সম্মত হয় দুই পক্ষ।

গত অক্টোবরে ডেপসাং ও দেমচক এলাকায় সেনা মোতায়েন হ্রাসের একটি চুক্তিতে পৌঁছায় ভারত ও চীন। এর কয়েকদিন পর কাজানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বৈঠক করেন এবং দুই দেশের সম্পর্ক উন্নয়নে একাধিক সিদ্ধান্ত গ্রহণ করেন।

এ বছর শুরুতে দুই দেশ পারস্পরিক সম্পর্ক পুনর্গঠনের উদ্যোগ নেয় এবং জনগণের মধ্যে যোগাযোগ ও সরাসরি ফ্লাইট পুনরায় চালুর পাশাপাশি কাইলাশ মানসরোবর যাত্রা পুনরায় চালুর ব্যাপারেও আলোচনা হয়, যা করোনা মহামারির সময় থেকে স্থগিত ছিল।

গত এপ্রিল মাসে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর জানান, ভারত-চীন সম্পর্ক ইতিবাচক পথে এগোচ্ছে এবং সম্পর্ক স্বাভাবিক করতে আরও কিছু কাজ বাকি রয়েছে।

Tags: চীনভারতভারতীয় ভিসা
Previous Post

ফ্যাসিবাদি শক্তির উত্থান ঠেকাতেই প্রধান উপদেষ্টার ঐক্যের আহ্বান: বিএনপি

Next Post

সন্ত্রাস ও মাদক নিয়ন্ত্রণে এক সাথে কাজ করবে বাংলাদেশ ও পাকিস্তান

Next Post
বাংলাদেশ ও পাকিস্তান একসাথে সন্ত্রাস ও মাদক নিয়ন্ত্রণে কাজ করবে. Channel i News - চ্যানেল আই নিউজ

সন্ত্রাস ও মাদক নিয়ন্ত্রণে এক সাথে কাজ করবে বাংলাদেশ ও পাকিস্তান

বাংলাদেশের কাছে সিরিজ হারের পর রমিজের প্রতিক্রিয়া. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের কাছে সিরিজ হারের পর যা বলছেন রমিজ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT