কলকাতার নিউ মার্কেটের মির্জা গালিব স্ট্রিটের হোটেলে অগ্নিকাণ্ডে প্রানহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
বুধবার ১৯ আগস্ট ভারতের পিএমও-এর ফেসবুক পেইজের এক পোস্টে এ শোক প্রকাশ করা হয়।
পোস্টে নরেন্দ্র মোদি জানান, “কলকাতায় অগ্নিকাণ্ডে প্রাণহানির খবর শুনে অত্যন্ত মর্মাহত। এই দুর্ঘটনায় যারা তাদের প্রিয়জনকে হারিয়েছেন, তাদের প্রতি আমার সমবেদনা রইল। আহতরা যেন দ্রুত আরোগ্য লাভ করেন। স্থানীয় প্রশাসন দুর্গতদের সহায়তা করছে।”
উল্লেখ্য, বুধবার (১৯ আগস্ট) রাত ২ টার দিকে কলকাতার নিউ মার্কেটের মির্জা গালিব স্ট্রিটের একটি হোটেলে এয়ার কন্ডিশনার (এসি) বিস্ফোরণের পর ভয়াবহ অগ্নিকাণ্ডে শিশুসহ অন্তত নয়জন নিহত হয়েছেন। নিহত নয়জনই বাংলাদেশি ছিলেন। তারা চিকিৎসার জন্য কলকাতায় গিয়েছিলেন।









