চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট পদে বাইডেনের মনোনয়ন অজয় বাঙ্গা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:12 পূর্বাহ্ন 24, ফেব্রুয়ারি 2023
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
জনপ্রিয় ব্যক্তি একটি টেলিভিশন শোতে বক্তৃতা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বব্যাংকের বর্তমান প্রেসিডেন্ট পদ থেকে ‘ডেভিড ম্যালপাস’ পদত্যাগের ঘোষণা দেয়ার পর এবার ভারতীয় বংশোদ্ভূত ‘অজয় বাঙ্গাকে’ মনোনীত করলেন মার্কিন প্রেসিডেন্ট ‘জো বাইডেন’।

বৃহস্পতিবার বিশ্বব্যাংকের নতুন নেতৃত্বের জন্য মার্কিন প্রেসিডেন্টের মনোনীত অজয় ‘মাস্টারকার্ডের’ সাবেক প্রধান নির্বাহী।

নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

আগামী ২৯ মার্চ পর্যন্ত চলবে এই মনোনয়ন গ্রহণের পালা। তবে ব্যাংকের তরফ থেকে জানানো হয়েছে, বিশ্বব্যাংকের শীর্ষ এই পদে কোন মহিলার মনোনয়নকেই অগ্রাধিকার দেওয়া হবে। সাধারণত বিশ্বব্যাংকের প্রধানের পদে আমেরিকান বা কোন ইউরোপিয়ানই নিযুক্ত হয়ে থাকেন। সময় থাকলেও অন্য কোন দেশ প্রার্থী মনোনয়ন দেবে কি না তা এখনও স্পষ্ট নয়। বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট ঐতিহ্যগতভাবে মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক নির্বাচিত হয়ে থাকে।

এদিকে, মার্কিন প্রেসিডেন্টের মনোনীত ৬৩ বছর বয়সী অজয় বাঙ্গা বর্তমানে ‘জেনারেল আটলান্টিক’এর ভাইস চেয়ারম্যান। এর আগে ২০২১ সাল পর্যন্ত মাস্টারকার্ডের প্রধান নির্বাহী পদে নিযুক্ত ছিলেন তিনি। বৃহৎ প্রতিষ্ঠান পরিচালনার অভিজ্ঞতা এবং অর্থনীতি সম্পর্কে স্পষ্ট ধারণা রয়েছে অজয়ের।

ইতিহাসের এই সংকটময় মুহূর্তে বিশ্বব্যাংকের নেতৃত্ব দিতে অজয় প্রস্তুত বলে এক বিবৃতিতে জানিয়েছেন প্রেসিডেন্ট বাইডেন ।

বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট পদ বেশ খানিকটা চ্যালেঞ্জিং। বিশেষত বর্তমানে কোভিড পরবর্তী সময়ে যেখানে দেশে দেশে ক্রমাগত আর্থিক বিপর্যয় ও প্রকল্পে ধস দেখা যাচ্ছে সেই জায়গা থেকে বিশ্বব্যাংকের ভূমিকা বেশ তাৎপর্যপূর্ণ।

এর আগে বৈশ্বিক উষ্ণতা নিয়ে নিজস্ব অভিমত ব্যাখ্যা করতে ব্যর্থ হওয়ার পর বিশ্বব্যাংকের প্রেসিডেন্টের পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন বর্তমান প্রেসিডেন্ট ‘ডেভিড ম্যালপাস’। আগামী ৩০ জুন তিনি তার পদ থেকে পদত্যাগ করবেন বলে ঘোষণা দেন।

বিশ্বব্যাংক ১৮৭ টি দেশের একটি সংস্থা যা দারিদ্র্যতা হ্রাসে সহায়তা করার জন্য উন্নয়নশীল দেশগুলিকে ঋণ দেয়। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ‘ডোনাল্ড ট্রাম্প’ মালপাসকে ২০১৯ সালে পাঁচ বছরের জন্য বিশ্বব্যাংকের প্রধান নিযুক্ত করেছিলেন।

Tags: অজয় বাঙ্গাডেভিড ম্যালপাসপ্রেসিডেন্টবিশ্বব্যাংকমাস্টারকার্ড
Previous Post

নিষেধাজ্ঞার কারণে রাশিয়ার সাথে সম্পর্কে প্রভাব পড়বে না: ঢাকা

Next Post

রাশিয়াকে ইউক্রেন ছাড়ার আহ্বান জাতিসংঘের

Next Post
জাতিসংঘের সভাকক্ষে আলোচনা চলমান, বিশ্ব শান্তির জন্য গুরুত্বপূর্ণ. Channel i News - চ্যানেল আই নিউজ

রাশিয়াকে ইউক্রেন ছাড়ার আহ্বান জাতিসংঘের

কঙ্গোতে বাংলাদেশি শান্তিরক্ষী, শান্তিরক্ষা মিশনের অংশ. Channel i News - চ্যানেল আই নিউজ

শান্তিরক্ষা মিশন: কঙ্গোতে বাংলাদেশি শান্তিরক্ষীর মৃত্যু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT