চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিমানে দুই কিশোরকে ছুরিকাঘাত, মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতীয় শিক্ষার্থী গ্রেপ্তার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:43 অপরাহ্ন 28, অক্টোবর 2025
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
লুফথানসা এয়ারলাইন্সের বিমান চলন্ত অবস্থায়. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

মার্কিন যুক্তরাষ্ট্রে এক ভারতীয় নাগরিকের বিরুদ্ধে বিমানে দুই কিশোর যাত্রীকে ছুরিকাঘাতের অভিযোগ আনা হয়েছে। অভিযুক্তের নাম প্রণীত কুমার উসিরিপল্লি (২৮)। তিনি শিকাগো থেকে জার্মানগামী লুফথানসার একটি ফ্লাইটে যাত্রী হিসেবে ছিলেন।

মঙ্গলবার (২৮ অক্টোবর) মার্কিন অ্যাটর্নি অফিস, ম্যাসাচুসেটস জেলার এক বিবৃতির বরাতে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, বিমানে থাকা অবস্থায় অভিযুক্ত প্রণীত এক ১৭ বছর বয়সী যাত্রীর কাঁধে ধাতব কাঁটা দিয়ে ছুরিকাঘাত করেন। পরে আরও এক কিশোর যাত্রীর মাথার পেছনে একই কাঁটা দিয়ে আঘাত করেন বলে অভিযোগ উঠেছে।

বিবৃতিতে বলা হয়, আক্রমণের সময় তিনি বিমানের আরেকজন যাত্রীকেও চড় মারেন। ঘটনার পরপরই বিমানটি জরুরি অবতরণের জন্য বোস্টন লোগান আন্তর্জাতিক বিমানবন্দরে ফিরিয়ে আনা হয়। সেখানে অবতরণের পর পুলিশ প্রণীতকে গ্রেপ্তার করে হেফাজতে নেয়।

জানা গেছে, প্রণীত কুমার উসিরিপল্লি স্টুডেন্ট ভিসায় যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছিলেন এবং স্নাতকোত্তর প্রোগ্রামে ভর্তি ছিলেন।

এ ঘটনায় মার্কিন জেলা আদালতে তার বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে মামলা দায়ের করা হয়েছে। আদালত সূত্রে জানা যায়, যদি প্রণীত দোষী সাব্যস্ত হন, তবে তিনি সর্বোচ্চ ১০ বছর পর্যন্ত কারাদণ্ড এবং ২ লাখ ৫০ হাজার মার্কিন ডলার পর্যন্ত জরিমানার মুখোমুখি হতে পারেন।

মার্কিন তদন্ত সংস্থাগুলো এখন এই ঘটনার পেছনে মানসিক বা অন্য কোনো উদ্দেশ্য ছিল কি না, তা খতিয়ে দেখছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

Tags: আন্তর্জাতিক বিমানবন্দরগ্রেপ্তারছুরিকাঘাতদুই কিশোরভারতীয় নাগরিক
Previous Post

বিপিএল ঘিরে ‘সত্যতা তদন্ত’ কমিটির চূড়ান্ত প্রতিবেদন পেয়েছে বিসিবি

Next Post

১,১৫০ ফুট উঁচুতে বিশ্বকাপ স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা সৌদি আরবের

Next Post
বিশ্বকাপ স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা সৌদি আরবের ১,১৫০ ফুট উঁচুতে. Channel i News - চ্যানেল আই নিউজ

১,১৫০ ফুট উঁচুতে বিশ্বকাপ স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা সৌদি আরবের

ফুটবল খেলায় দুই খেলোয়াড়ের হেডিং প্রতিযোগিতা, স্টেডিয়ামে দর্শক নেই. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যালেঞ্জ লিগের দ্বিতীয় ম্যাচ হেরে আসর শেষ কিংসের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT