চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশ সেনাবাহিনী নিয়ে ভারতীয় গণমাধ্যমে অপপ্রচার: আইএসপিআর

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:49 পূর্বাহ্ন 12, মার্চ 2025
in - টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
বাংলাদেশ সেনাবাহিনী সম্পর্কিত আইএসপিআর লোগো ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের গণমাধ্যমে বাংলাদেশের সেনাবাহিনী নিয়ে প্রকাশ করা সংবাদ মিথ্যা ও পরিকল্পিত বলে দাবি করেছে আন্তবাহিনী জনসংযোগ পরিদফতর- আইএসপিআর।

মঙ্গলবার (১১ মার্চ) রাতে আইএসপিআরের বিবৃতিতে বলা হয়, ভারতীয় গণমাধ্যম দ্য ইকোনমিক টাইমস এবং ইন্ডিয়া টুডে সম্প্রতি সেনাবাহিনীতে অভ্যুত্থানের সম্ভাবনা এবং চেইন অব কমান্ড ভাঙার মতো ভিত্তিহীন ও মনগড়া প্রতিবেদন প্রকাশ করেছে।

বলা হয়, এই প্রতিবেদনগুলো সম্পূর্ণ মিথ্যা এবং সুস্পষ্টভাবে একটি পরিকল্পিত বিভ্রান্তিমূলক প্রচারণার অংশ। যা বাংলাদেশের স্থিতিশীলতা ও সশস্ত্র বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে করা হচ্ছে।

এতে বলা হয়, আমরা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই যে, বাংলাদেশ সেনাবাহিনী সুসংগঠিত, ঐক্যবদ্ধ এবং সেনাপ্রধানের দক্ষ নেতৃত্বে সাংবিধানিক দায়িত্ব পালনে প্রতিশ্রুতিবদ্ধ।

বিবৃতিতে উল্লেখ করা হয়, ভারতের দ্য ইকোনমিক টাইমস একাধিকবার এ ধরনের ভুয়া খবর প্রকাশ করেছে। বারবার এ ধরনের অসত্য তথ্য প্রচার তাদের উদ্দেশ্য ও বিশ্বাসযোগ্যতা নিয়ে গুরুতর প্রশ্ন তোলে।

এছাড়া, বেশ কয়েকটি অনলাইন পোর্টাল ও বিতর্কিত টেলিভিশন চ্যানেলও এই মিথ্যাচার প্রচারে যুক্ত হয়েছে, যা সেনাবাহিনী ও জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টির অপপ্রয়াস ছাড়া কিছুই নয় বলে মনে করে বাংলাদেশের সেনাবাহিনী।

বিবৃতিতে ভারতীয় গণমাধ্যমকে ভিত্তিহীন খবর প্রকাশ থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছে সেনাবাহিনী। একইসঙ্গেএসব গণমাধ্যম সেনাবাহিনী সম্পর্কিত প্রতিবেদন প্রকাশের আগে আইএসপিআরের সাথে যোগাযোগ করে যথাযথ মন্তব্য ও তথ্য প্রকাশেরও অনুরোধ জানানো হয়।

এতে আরও বলা হয়, বাংলাদেশ সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব, অখণ্ডতা ও নিরাপত্তা রক্ষায় তার অঙ্গীকারে অবিচল। আমরা সব সংবাদমাধ্যমকে দায়িত্বশীল আচরণ করার এবং অপ্রয়োজনীয় উত্তেজনা ও বিভ্রান্তি ছড়ায় এমন মিথ্যা বক্তব্য প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি।

Tags: আইএসপিআরসেনাবাহিনী
Previous Post

আবারও রাজনৈতিক সংকটে পর্তুগাল, মন্টিনেগ্রো সরকারের পতন

Next Post

সাততলা বস্তির আগুন নিয়ন্ত্রণে, পুড়েছে শতাধিক ঘর

Next Post
সাততলা বস্তির আগুন নিয়ন্ত্রণে, শতাধিক ঘর পুড়ে গেছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সাততলা বস্তির আগুন নিয়ন্ত্রণে, পুড়েছে শতাধিক ঘর

ঢাবি ক্যাম্পাসে মধ্যরাতে পুলিশের ওপর হামলার প্রতিবাদে ছাত্রদের প্রতিবাদ মিছিল. Channel i News - চ্যানেল আই নিউজ

পুলিশের ওপর হামলার প্রতিবাদে মধ্যরাতে উত্তাল ঢাবি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT