পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবীরের সঙ্গে সাক্ষাৎ করেছেন ভারতের হাইকমিশনার দিনেশ ত্রিবেদি। বৈঠক শেষে সাংবাদিকদের পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, তাদের মধ্যে গঠনমূলক আলোচনা হয়েছে। ভারতের সঙ্গে সম্পর্কে চ্যালেঞ্জ আছে এবং আলোচনার মাধ্যমে তা সমাধান করা হবে বলেও জানান তিনি। হাইকমিশনার বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লী সফর নিয়ে কোন তাড়াহুড়ো নেই।








