চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ট্রাম্পের নতুন শুল্কনীতিতে চাপে ভারতীয় জেনেরিক ওষুধশিল্প

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:04 অপরাহ্ন 22, জুলাই 2026
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
প্রেসিডেন্ট ট্রাম্পের বক্তৃতা ও বিভিন্ন ধরনের ওষুধের ক্যাপসুল. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রে আমদানি হওয়া জেনেরিক ওষুধের ওপর ধাপে ধাপে সর্বোচ্চ ২০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রে ওষুধ উৎপাদন বাড়ানো এবং বিদেশি কোম্পানিগুলোকে দেশটির ভেতরে কারখানা স্থাপনে উৎসাহিত করাই এই নীতির উদ্দেশ্য বলে দাবি করেছেন তিনি। তবে এই সিদ্ধান্তে সবচেয়ে বড় ধাক্কা খেতে পারে বিশ্বের অন্যতম বৃহৎ জেনেরিক ওষুধ রপ্তানিকারক দেশ ভারত।

আজ (২২ জুলাই) বুধবার প্রকাশিত একটি প্রতিবেদনে এনডিটিভি জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ডোনাল্ড ট্রাম্প জানান, আগামী ১ আগস্ট ২০২৬ থেকে নতুন শুল্কনীতি কার্যকর হবে। তবে শুরুতেই শুল্ক আরোপ করা হচ্ছে না। প্রথম দুই বছর যুক্তরাষ্ট্রে আমদানি হওয়া সব জেনেরিক ওষুধের ওপর শুল্কহার শূন্য শতাংশ থাকবে। এরপর তৃতীয় বছরে ১০০ শতাংশ শুল্ক আরোপ করা হবে এবং পরবর্তী সময়ে তা বাড়িয়ে ২০০ শতাংশ করা হবে।

ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রে জেনেরিক ওষুধের উৎপাদন ফিরিয়ে আনাই এই নীতির মূল লক্ষ্য। নির্ধারিত সময়ের মধ্যে যেসব বিদেশি ওষুধ কোম্পানি যুক্তরাষ্ট্রে উৎপাদন সুবিধা গড়ে তুলবে না, তাদের জন্য এই শুল্ক কার্যত শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে কাজ করবে। তবে পেটেন্ট, ব্র্যান্ডেড ও উদ্ভাবনী ওষুধের ক্ষেত্রে বিদ্যমান নীতিতে কোনো পরিবর্তন আনা হচ্ছে না।

বিশ্ববাজারে জেনেরিক ওষুধ সরবরাহে শীর্ষস্থানীয় হওয়ায় ভারতকে প্রায়ই ‘বিশ্বের ফার্মেসি’ বলা হয়। যুক্তরাষ্ট্রে ব্যবহৃত জেনেরিক ওষুধের প্রায় ৪০ শতাংশই ভারতীয় কোম্পানিগুলো সরবরাহ করে। ফলে ট্রাম্পের নতুন শুল্কনীতি ভারতীয় ওষুধশিল্পের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। গ্লোবাল ট্রেড রিসার্চ ইনিশিয়েটিভের (জিটিআরআই) তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে ভারত যুক্তরাষ্ট্রে প্রায় ৯ দশমিক ৭ বিলিয়ন ডলার মূল্যের ওষুধ রপ্তানি করেছে। এটি ওই সময়ে ভারতের মোট ২৫ দশমিক ৮ বিলিয়ন ডলারের বৈশ্বিক ওষুধ রপ্তানির প্রায় ৩৮ শতাংশ।

তবে নতুন শুল্ক কার্যকর হলে ভারতীয় ওষুধ কোম্পানিগুলোর ওপর প্রকৃত প্রভাব কতটা পড়বে, তা এখনই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। কারণ, শুল্ক কার্যকরের আগে দুই বছরের একটি ছাড়ের সময় রাখা হয়েছে, যার মধ্যে কোম্পানিগুলো চাইলে যুক্তরাষ্ট্রে উৎপাদন সুবিধা স্থাপনের সুযোগ পাবে। চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে হওয়া বাণিজ্য চুক্তিতে জেনেরিক ওষুধ ও এর কাঁচামাল নিয়ে আলোচনার মাধ্যমে সুবিধাজনক সমাধানে পৌঁছানোর বিষয়ে দুই দেশ সম্মত হয়েছিল। নতুন শুল্কনীতি সেই সমঝোতার ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন তৈরি করেছে।

এর আগেও ট্রাম্প ওষুধ আমদানির ওপর অতিরিক্ত শুল্ক আরোপের ইঙ্গিত দিয়েছিলেন। তখনও ভারত থেকে যুক্তরাষ্ট্রে স্বল্পমূল্যের জেনেরিক ওষুধ সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছিল।

Tags: ডোনাল্ড ট্রাম্পশুল্ক
Previous Post

এলএনজি টার্মিনালে ত্রুটি, জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহে তীব্র সংকট

Next Post

দিল্লিতে ব্যারিকেড ভেঙে সংসদ অভিমুখে বিক্ষোভ

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

দিল্লিতে ব্যারিকেড ভেঙে সংসদ অভিমুখে বিক্ষোভ

অ্যাভেঞ্জার্স ডুমসডে’র ট্রেলার নিয়ে উম্মাদনা, দুই প্রধান চরিত্রের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

‘অ্যাভেঞ্জার্স ডুমসডে’র ট্রেলার নিয়ে উম্মাদনা!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT