চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:11 অপরাহ্ন 24, মার্চ 2026
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর পশ্চিম এশিয়ার চলমান সংঘাত নিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও-এর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। একই দিনে তিনি গালফ কো-অপারেশন কাউন্সিল (জিসিসি)-এর সদস্য রাষ্ট্রগুলোর রাষ্ট্রদূতদের সঙ্গেও বৈঠক করেন।

সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমস এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

বৈঠক ও আলোচনায় পশ্চিম এশিয়ার সংঘাতের প্রভাব, বিশেষ করে ভারতের খাদ্য, জ্বালানি ও সার নিরাপত্তা নিয়ে উদ্বেগের বিষয়গুলো গুরুত্ব পায়।

সামাজিক মাধ্যমে জয়শঙ্কর জানান, রুবিওর সঙ্গে তার বিস্তারিত ফোনালাপ হয়েছে, যেখানে পশ্চিম এশিয়ার সংঘাত এবং এর বৈশ্বিক অর্থনীতির ওপর প্রভাব নিয়ে আলোচনা হয়। তিনি বলেন, বিশেষ করে জ্বালানি নিরাপত্তা নিয়ে আমরা কথা বলেছি। যোগাযোগ অব্যাহত রাখার বিষয়ে একমত হয়েছি।

তবে এই ফোনালাপ কিংবা জিসিসি রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠক নিয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়নি। জয়শঙ্কর জানান, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতসহ জিসিসির ছয় দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে তিনি পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেছেন।

তিনি বলেন, ওই অঞ্চলে বসবাসরত ভারতীয়দের প্রতি অব্যাহত সমর্থনের জন্য রাষ্ট্রদূতদের ধন্যবাদ জানিয়েছেন।

এই বৈঠকটি এমন সময় অনুষ্ঠিত হলো, যখন সম্প্রতি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ইরানে সামরিক হামলার জেরে শুরু হওয়া যুদ্ধের অর্থনৈতিক ও নিরাপত্তা প্রভাব মোকাবিলায় ভারতের মন্ত্রিসভা নিরাপত্তা কমিটি বিভিন্ন পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে। এসব পদক্ষেপে দেশের স্বল্প ও দীর্ঘমেয়াদি খাদ্য, জ্বালানি ও সার নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি বিশেষ গুরুত্ব পেয়েছে।

পশ্চিম এশিয়ার দেশগুলোতে বসবাসরত প্রায় এক কোটি ভারতীয় নাগরিকের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতেও ভারত সরকার তৎপরতা বাড়িয়েছে।

জিসিসি বৈঠকে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত ছাড়াও বাহরাইন, ওমান, কুয়েত ও কাতারের রাষ্ট্রদূতরা উপস্থিত ছিলেন। এর মধ্যে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতেই প্রায় ৮০ লাখ ভারতীয় বসবাস করেন।

এদিকে, একই দিনে জয়শঙ্কর শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী বিজিতা হেরাথ-এর সঙ্গেও কথা বলেন। তিনি জানান, পশ্চিম এশিয়ার সংঘাতের প্রভাব নিয়ে আলোচনা হয়েছে, তবে বিস্তারিত কিছু জানাননি।

উল্লেখ্য, পশ্চিম এশিয়ার সংঘাতের ফলে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় শ্রীলঙ্কাসহ ভারতের কিছু প্রতিবেশী দেশ অতিরিক্ত জ্বালানি সরবরাহের জন্য দিল্লির কাছে অনুরোধ জানিয়েছে। ভারত সরকার এসব অনুরোধ বিবেচনা করছে এবং মজুত ও অভ্যন্তরীণ চাহিদা মূল্যায়নের পর এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

Tags: ফোনালাপভারতযুক্তরাষ্ট্রযুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়
Previous Post

কৌশলগত তেলের মজুত কার কত, কেমন অবস্থা বাংলাদেশের?

Next Post

বিগত তিনটি নির্বাচনকে পোস্টমর্টেম করতে হবে: তথ্যমন্ত্রী

Next Post

বিগত তিনটি নির্বাচনকে পোস্টমর্টেম করতে হবে: তথ্যমন্ত্রী

বিশ্বের বৃহত্তম বিমানবাহী যুদ্ধজাহাজ ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড

মধ্যপ্রাচ্য থেকে ফিরে গেল বৃহত্তম মার্কিন রণতরি জেরাল্ড আর ফোর্ড

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT