চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতীয় দূতকে তলব: গণমাধ্যমের সঙ্গে হাসিনার কথা বলা বন্ধের আহ্বান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:16 অপরাহ্ন 12, নভেম্বর 2025
in - টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বহির্মুখী ভবনের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

দিল্লিতে পালিয়ে থাকা ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মূলধারার ভারতীয় গণমাধ্যমের সঙ্গে কথা বলার সুযোগ করে দেওয়াটা দুই দেশের সম্পর্কের জন্য মোটেই সহায়ক নয়।

তাই অবিলম্বে ভারতীয় গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলার সুযোগ বন্ধ করতে ভারতকে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ।

আজ বুধবার ১২ নভেম্বর ঢাকায় ভারতীয় উপহাইকমিশনার পবন ভাদেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে বাংলাদেশের পক্ষ থেকে দক্ষিণ এশিয়া অনুবিভাগের মহাপরিচালক এ বার্তা দেন। দিনের প্রথম ভাগে ভারতীয় উপহাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়।

কূটনৈতিক সূত্রে জানা গেছে, ভারতীয় কূটনীতিকের কাছে ভারতের রাজধানীতে পালিয়ে থাকা শেখ হাসিনাকে মূলধারার ভারতীয় গণমাধ্যমে কথা বলার সুযোগ দেওয়ায় বাংলাদেশের গভীর উদ্বেগ আনুষ্ঠানিকভাবে জানানো হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, বাংলাদেশে মানবতাবিরোধী অপরাধে বিচারের মুখোমুখি এক কুখ্যাত পলাতক আসামিকে আশ্রয় দেওয়া এবং তাকে বাংলাদেশবিরোধী ঘৃণামূলক বক্তব্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডে উসকানি দেওয়ার জন্য মঞ্চ করে দেওয়া—এই পদক্ষেপ দুই দেশের মধ্যে গঠনমূলক দ্বিপক্ষীয় সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে সহায়ক নয়।

ভারতীয় কূটনীতিককে বলা হয়েছে, অবিলম্বে শেখ হাসিনার গণমাধ্যমে কথা বলা বন্ধের বিষয়ে তিনি যেন নয়াদিল্লিকে বাংলাদেশের অনুরোধটি জানান।

Tags: ঢাকায় ভারতীয় হাইকমিশনভারতীয় গণমাধ্যমশেখ হাসিনা
Previous Post

টিএসসি এলাকায় পরপর দুটি ককটেল বিস্ফোরণ

Next Post

কয়েকটি দল জনগণের আকঙ্খার বিরুদ্ধে দাঁড়িয়েছে-তারেক রহমান

Next Post
জনপ্রিয় রাজনৈতিক বিশ্লেষক বক্তব্য দিচ্ছেন, আলোচনায় তর্কবিরত. Channel i News - চ্যানেল আই নিউজ

কয়েকটি দল জনগণের আকঙ্খার বিরুদ্ধে দাঁড়িয়েছে-তারেক রহমান

আদালত পাড়ায় শীর্ষ সন্ত্রাসী মামুনের হত্যার জন্য দুই শ্যুটার প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

২ লাখ টাকার চুক্তিতে আদালত পাড়ায় শীর্ষ সন্ত্রাসী মামুনকে হত্যার দায়িত্ব নিয়েছিলো দুই শ্যুটার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT