চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশিসহ অনেকের কিডনি খুলে বিক্রি, ভারতীয় চিকিৎসক গ্রেপ্তার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:05 অপরাহ্ন 09, জুলাই 2024
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
Indraprastha Apollo Hospital exterior view in India. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ও ভারতের মধ্যে অবৈধভাবে কিডনি পাচার ও অর্থের বিনিময়ে ট্রান্সপ্ল্যান্ট চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দিল্লির ইন্দ্রপ্রস্থ অ্যাপোলো হাসপাতালের ৫০ বছর বয়সী নারী চিকিৎসক বিজয়া কুমারীকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ (৯ জুলাই) মঙ্গলবার একটি প্রতিবেদনে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, কিডনি পাচার এই চক্রের সাথে জড়িত ছিলেন বিজয়া। ২০২১ থেকে ২০২৩ সালের মধ্যে তিনি নয়ডাভিত্তিক বেসরকারি যথার্থ হাসপাতালে ১৫ থেকে ১৬টি কিডনি ট্রান্সপ্ল্যান্ট করেন। তার সাথে আরও তিনজন বংলাদেশিকে গ্রেপ্তার করেছে ভারতীয় পুলিশ।

জানা গেছে, এই চক্রের দালালদের মাধ্যমে বাংলাদেশি দরিদ্র রোগীদের অর্থের লোভ দেখিয়ে দিল্লির বিভিন্ন হাসপাতালে নিয়ে আসতেন। বিজয়া কুমারী ও তার সহযোগীদের কাছে নিয়ে আসতেন। এরপর তাদের ১৫ থেকে ১৬টি কিডনি ট্রান্সপ্ল্যান্ট করেন বিজয়া কুমারী। অপারেশনগুলো ২০২১ থেকে ২০২৩ সালের মধ্যে হয়েছে।

বিজয়ার পাশাপাশি গত মাসে তিন বাংলাদেশি নাগরিককেও গ্রেপ্তার করেছে ভারতীয় পুলিশ। কিডনিদাতা ও গ্রহীতার মধ্যে আত্মীয়তার সম্পর্ক রয়েছে এমন ভুয়া নথিও জব্দ করেছে পুলিশ। সেই নথি বাংলাদেশ হাইকমিশনে জমা দিয়ে অপারেশন পরিচালনা করত চক্রটি।

রাসেল (২৯), মোহাম্মদ সুমন মিয়া ও ইফতি নামের তিনজন বাংলাদেশি এবং ত্রিপুরার বাসিন্দা রতিশ পাল তাদের নিজ নিজ এলাকা থেকে আগ্রহী কিডনিদাতাদের অর্থের প্রলোভন দেখিয়ে দিল্লিতে নিয়ে আসতেন। চক্রটি তাদের ৪ থেকে ৫ লাখ রুপি দিলেও গ্রহীতাদের কাছ থেকে ২৫ থেকে ৩০ লাখ রুপি আদায় করতেন।

ইন্দ্রপ্রস্থ অ্যাপোলো হাসপাতালের অতিরিক্ত মেডিকেল সুপারিটেন্ডেন্ট সুনীল বালিয়ান জানান, ডা. বিজয়া যে ব্যক্তিদের কিডনি অপসারণ করেছেন তারা কেউই হাসপাতালের নিবন্ধিত রোগী ছিলেন না। তার সুপারিশের ভিত্তিতেই তাদের ভর্তি করা হয়। হাসপাতাল কর্তৃপক্ষ তাকে সাময়িকভাবে বরখাস্ত করেছে।

Tags: কিডনিভারত
Previous Post

ফ্রান্সের বিপক্ষে সেমির আগে ইয়ামালের ‘রহস্য’ বার্তা

Next Post

বেইজিংয়ের সাথে সুসম্পর্কের ধারাবাহিকতায় দেশ আরো এগিয়ে যাবে: প্রধানমন্ত্রী

Next Post
প্রধানমন্ত্রী বেইজিংয়ের সাথে সম্পর্কের কথা বলছেন, বাংলাদেশের উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ. Channel i News - চ্যানেল আই নিউজ

বেইজিংয়ের সাথে সুসম্পর্কের ধারাবাহিকতায় দেশ আরো এগিয়ে যাবে: প্রধানমন্ত্রী

বন্যার পানিতে ডুবে থাকা মানুষ ও শিশু, ত্রাণ কার্যক্রম চলমান. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের বিভিন্ন স্থানে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT