চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আবারও ভারত সফর, সুন্দর মুহূর্তের স্মৃতি নিয়ে ফিরতে চান তারা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:29 অপরাহ্ন 12, নভেম্বর 2022
in বিনোদন
A A
বাংলাদেশি দল ভারতের ঐতিহাসিক স্থাপনায় ভ্রমণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের অন্যতম জনপ্রিয় নাগরিক ব্যান্ড শিরোনামহীন। বাংলা ভাষাভাষি মানুষের কাছে দলটির প্রায় সব গানই পেয়েছে তুমুল জনপ্রিয়তা। প্রতিষ্ঠার পঁচিশ বছরে চলতি বছরের মে মাসে প্রথমবার ভারতে কনসার্ট করে দলটি। আর প্রথম কনসার্টেই সাড়া ফেলে দেয় কলকাতায়।

ভারতে প্রথম কনসার্টে যাওয়ার ছয় মাসের মধ্যে দ্বিতীয় বারের মতো আবারও দেশটির পশ্চিমবঙ্গের মেদেনীপুর বিভাগের বাঁকুড়া জেলায় কনসার্টে যোগ দিতে যাচ্ছে শিরোনামহীন। চ্যানেল আই অনলাইনকে এমনটাই জানালেন শিরোনামহীন এর প্রতিষ্ঠাতা সদস্য, গীতিকার, সুরকার ও বেইজ গিটারিস্ট জিয়াউর রহমান জিয়া। তিনি জানান, রবিবার (১৩ নভেম্বর) কনসার্টে যোগ দিতে এদিন ভোরের ফ্লাইটেই কলকাতার উদ্দেশে ঢাকা ছাড়বে শিরোনামহীনের সদস্যরা।

ছয় মাসের মধ্যে দ্বিতীয় বারের মতো ভারতে গাইতে যাওয়ার প্রসঙ্গে জিয়া বলেন, শিরোনামহীন প্রতিষ্ঠার পর গেল মে মাসে আমরা প্রথমবার ভারতে পারফর্ম করেছি। নিঃসন্দেহে এটি ছিলো আমাদের এবং ভারতীয় শ্রোতা দর্শকদের জন্য বড় একটি সুযোগ। ভারতীয় শ্রোতা দর্শকের অভাবনীয় সাড়ায় আমরাও অভিভূত হই। প্রথম কনসার্টের ছয় মাসের মধ্যে পুনরায় দেশটিতে গান করার আমন্ত্রণ নিশ্চয় অন্যরকম ভালো লাগার।

জিয়া জানান, এবার কলকাতা থেকে প্রায় দুইশত কিলোমিটার দূরে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজে লাইভ পারফর্ম করবে শিরোনামহীন। এল আর বি ব্যান্ডের ম্যানেজার এবং সাউন্ড ইঞ্জিনিয়ার শামিম আহমেদও সফরে যুক্ত হয়েছেন ‘শিরোনামহীন’ এর সাথে।

ব্যান্ডের সদস্যরা জানান, শিরোনামহীন যেহেতু বাংলায় গান পরিবেশন করে,পশ্চিমবঙ্গের ভাষা বাংলা বিধায় শ্রোতাদের গান শোনানোর অভিজ্ঞতা আমাদের কাছে অনন্য। এর আগে কলকাতায় আমাদের সাথে কণ্ঠ মিলিয়েছেন দর্শক শ্রোতারা। পারফরম্যান্স এর আগে আমাদের জানা ছিলো না, আমাদের গান তারা এতোটা সাদরে গ্রহণ করবে! আশা করছি, বাঁকুড়াতেও আমরা সুন্দর কিছু মুহূর্তের স্মৃতি নিয়ে ফিরবো।

জিয়াউর রহমান জিয়া আরও বলেন,‘পশ্চিমবঙ্গে বাংলাদেশি ব্যান্ডের শ্রোতা অনেক। বাংলা গানে তারা বাংলাদেশি ব্যান্ডের গানগুলোকেই পছন্দের তালিকায় শীর্ষে রাখে। বাংলাদেশি ব্যান্ড জনপ্রিয়তায় বাংলাদেশের চেয়ে কোনো অংশেই সেখানে কম নয়। আমরা পশ্চিমবঙ্গ থেকে আমাদের ইউটিউব চ্যানেলে, ফেসবুক পেইজে প্রচুর সাড়া পাই এবং পারফরম্যান্স এর জন্য আমন্ত্রণ পাই। যদিও আর্টিস্টদের জন্য যাতায়াতের পারমিশন প্রক্রিয়া সংক্রান্ত জটিলতায় অনেক ক্ষেত্রেই সাড়া দিতে পারি না। ইউরোপের ওপেন বর্ডার সংষ্কৃতি থাকলে আমাদের আরো অনেক বেশি পারফরম্যান্স করতে হতো পশ্চিমবঙ্গে।’

ব্যান্ডের অন্যতম কম্পোজার কাজী শাফিন আহমেদ বলেন, ‘গান শোনাবার পরিধি বড় হওয়া আমাদের সংষ্কৃতিকে সমৃদ্ধ করে। বিশ্বের দরবারে আমাদের দেশের সম্মানকে বড় করে। আমরা বিশ্বের বিভিন্ন জায়গায় গান শোনাতে চাই, মিউজিককে ছড়িয়ে দিতে চাই।’

দলের ভোকালিস্ট শেখ ইসতিয়াক বলেন, ‘এবার সফর শেষে, দেশে ফিরেই আমাদের সপ্তম অ্যালবাম প্রকাশ করার ইচ্ছে আছে। যা একটি ডাবল অ্যালবাম হিসেবে কালেক্টরদের জন্য রিলিজ হবে। এখানে এপিসোড ১ ও ২ দুটো ভলিউম থাকবে।’

কিবোর্ড প্লেয়ার সায়মন চৌধুরী জানান, ‘এই অ্যালবামটি লাইভ অ্যালবাম। গ্লোবাল মিউজিকে লাইভ অ্যালবামের প্রচলন সচরাচর হলেও আমাদের দেশে খুব একটা নেই। ইতিপূর্বে, এল.আর.বি এর ডাবল অ্যালবাম এবং পরবর্তীতে লাইভ অ্যালবাম ছাড়া এমন উদাহরণ এদেশের মিউজিকে আমি দেখি না। আমাদের কাজ শেষ, শুধু সাউন্ড প্রোডাকশন, গ্রাফিক্সের কাজ চলেছে। এখন শুধু রিলিজের অপেক্ষা। আমরা, পাশাপাশি আমাদের মৌলিক অ্যালবামের কাজ চালিয়ে যাচ্ছি।’

ব্যান্ডের গিটারিস্ট দিপু সিনহা বলেন, ‘ট্যুর, কনসার্ট, প্র‍্যাক্টিস, রেকর্ডিং এ ব্যস্ত সময় পাড়ি দিচ্ছি। মিউজিসিয়ানদের জীবন এমনটাই প্রত্যাশা করে সবাই। এদেশে, আরো মিউজিক্যাল পরিবেশ এবং সুযোগ সৃষ্টি হওয়া উচিত, যাতে সব মিউজিসিয়ান এরকম ব্যস্ত হতে পারে।।’

Tags: অ্যালবামকনসার্টগানগীতিকারপারফিউমভারতলিড বিনোদনশিরোনামহীনশেখ ইশতিয়াকসদস্যসুরকার
Previous Post

ফের আইসিসির চেয়ারম্যান বার্কলে

Next Post

চ্যানেল আই প্রাঙ্গণে হুমায়ূন মেলার আয়োজন

Next Post
চ্যানেল আই প্রাঙ্গণে হুমায়ূন মেলার আয়োজন, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যানেল আই প্রাঙ্গণে হুমায়ূন মেলার আয়োজন

বিপাশা ও করণ নতুন মা-বাবা, খুশির মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

মেয়ের মা-বাবা হলেন বিপাশা-করণ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT