চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নির্ধারিত সময়ে চাঁদে অবতরণ করতে পারবে কি ভারতীয় চন্দ্রযান-৩?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:26 অপরাহ্ন 22, আগস্ট 2023
in আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
চন্দ্রযান-৩ চাঁদে অবতরণের জন্য প্রস্তুত, মহাকাশযানটি চাঁদের কক্ষপথে. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতীয় চন্দ্রযান-৩ এর গতিবিধি এখন পর্যন্ত ঠিক চলছে। চন্দ্রযান-৩ এর ল্যান্ডারে কোনও ত্রুটি ধরা পড়েনি। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার (ইসরো) মতে, নির্ধারিত সময়ে চাঁদে নামবে চন্দ্রযান-৩ এর ল্যান্ডার বিক্রম।

মঙ্গলবার (২২ আগস্ট) এক টুইট বার্তায় চন্দ্রযান-৩ এর খবর জানিয়েছে ইসরো।

ইসরো জানিয়েছে, নির্ধারিত সময়েই চন্দ্র অভিযান সম্পন্ন হতে চলেছে। নিয়মিত ল্যান্ডারটিকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। মহাকাশে নির্ঝঞ্ঝাটেই ভাসছে বিক্রম। বুধবার বিকেল ৫টা ২০ মিনিট থেকে ইসরো চন্দ্রযান-৩-এর অবতরণের সরাসরি সম্প্রচার শুরু করবে।

সোমবার ইসরোর আমদাবাদ শাখার ডিরেক্টর নীলেশ এম দেশাই জানিয়েছিলেন, প্রয়োজন হলে নির্ধারিত দিনে ল্যান্ডার বিক্রমের অবতরণ না-ও হতে পারে। তা পিছিয়ে যেতে পারে আগামী ২৭ আগস্ট পর্যন্ত।

নীলেশ এম দেশাই আরও জানিয়েছেন, চন্দ্রযান-৩-এর ল্যান্ডার মডিউলে শেষ মুহূর্তে কোনও রকম সমস্যা দেখা দিলে অবতরণ পিছিয়ে দেওয়া হতে পারে। সে ক্ষেত্রে, আগামী ২৭ তারিখ অবতরণ করানো হবে। তবে সে সবই নির্ভর করছে বিজ্ঞানীদের সিদ্ধান্তের উপর। সেই সিদ্ধান্ত নেওয়া হবে বুধবার অবতরণের জন্য নির্দিষ্ট সময়ের ঠিক দু’ঘণ্টা আগে।

চন্দ্রযান-৩ এর চাঁদ থেকে দূরত্ব মাত্র ২৫ কিলোমিটার। বর্তমানে চাঁদের ঠিক কোন অংশে অবতরণ করবে, ল্যান্ডার বিক্রম তা খতিয়ে দেখছে।

Tags: চন্দ্রযান-৩ভারত
Previous Post

অন্ধকার শৈশব নিয়ে মুখ খুললেন লিওনার্দো ডিক্যাপ্রিও

Next Post

সিনেমা নিয়ে আগামির পরিকল্পনা জানালেন আমির

Next Post
অভিনেতা আমির খান ছবি, সিনেমা নিয়ে আগামীর পরিকল্পনা আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

সিনেমা নিয়ে আগামির পরিকল্পনা জানালেন আমির

স্পেনের জেনিফার বিশ্বকাপের স্বপ্নে ঘুমাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মেসির মতো করে বিশ্বকাপ নিয়ে ঘুমিয়ে শিরোনামে স্পেনের জেনিফার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT