চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নারী সহকর্মীকে ধর্ষণের অভিযোগ ভারতীয় বিমানবাহিনীর অফিসারের বিরুদ্ধে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:11 অপরাহ্ন 11, সেপ্টেম্বর 2024
in আন্তর্জাতিক
A A
দুটি ভারতীয় বিমানবাহিনীর অফিসার silhouette ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

নারী অধস্তন অফিসারকে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে ভারতীয় বিমান বাহিনীর এক কর্মকর্তার বিরুদ্ধে। ওই নারী অফিসারের বয়ানের ভিত্তিতে জম্মু ও কাশ্মিরের বদগাম থানায় ধর্ষণের অভিযোগে এফআইআর দায়ের করা হয়েছে।

বুধবার (১১ সেপ্টেম্বর) এনডিটিভিসহ ভারতীয় একাধিক সংবাদমাধ্যমে এ তথ্য উঠে আসে।

প্রকাশিত খবরে দাবি, রাজধানী শ্রীনগরের বিমানবাহিনী ঘাঁটির এক নারী ফ্লাইং অফিসার তার ঊর্ধ্বতন উইং কমান্ডারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে পুলিশের দ্বারস্থ হয়েছেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ এফআইআর করে তদন্ত শুরু করেছে।

এনডিটিভিকে ভারতীয় বিমানবাহিনী কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে, তারা তদন্তে পুরোপুরি সহযোগিতা করছেন।

আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে বলা হয়, ওই নারী ফ্লাইং অফিসারের অভিযোগ, গত দু’বছর ধরে ধারাবাহিকভাবে যৌন নিপীড়ন এবং মানসিক নির্যাতনের শিকার হয়েছেন। জোর করে মুখমেহনে বাধ্য করার অভিযোগও তুলেছেন তিনি।

পুলিশকে তিনি জানান, ২০২৩ সালের ৩১ ডিসেম্বর বিমানবাহিনী ঘাঁটির অফিসার্স মেসে বর্ষবরণের পার্টি চলাকালীন একটি ঘরে নিয়ে গিয়ে অভিযুক্ত উইং কমান্ডার তাকে মুখমেহনে বাধ্য করেন। একপর্যায়ে কোনো ক্রমে তিনি দৌড়ে পালিয়ে যেতে সক্ষম হন।

এরপর দু’জন নারী বিমানবাহিনী অফিসারের পরামর্শে তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানালে শুরু হয় সশস্ত্র বাহিনীর আইন অনুযায়ী বিভাগীয় তদন্ত। একজন কর্নেল পদমর্যাদার অফিসার ওই তদন্তের দায়িত্বে ছিলেন। এরপর জানুয়ারিতে বয়ান নথিভুক্ত করার জন্য নির্যাতিতাকে দু’বার অভিযুক্ত উইং কমান্ডারের সাথে মুখোমুখি বসানোও হয়েছিল। কিন্তু তিনি নিজে আবেদন না জানানো পর্যন্ত মেডিক্যাল পরীক্ষাও করানো হয়নি। শেষ পর্যন্ত তদন্ত প্রক্রিয়া বন্ধ করে দেয়া হয় বলে অভিযোগকারিণী জানিয়েছেন পুলিশকে। এর পর নতুন করে আবার অভিযোগ জানিয়েও ফল না মেলায় তিনি পুলিশের দ্বারস্থ হন।

Tags: ধর্ষণের অভিযোগভারতীয় বিমান বাহিনীযৌন নিপীড়নের অভিযোগ
Previous Post

স্বৈরাচারকে বিদায় করে গণতন্ত্রের একটি অংশ অর্জন হয়েছে: তারেক রহমান

Next Post

২৭৯ সিম ও ৭৬ মোবাইলসহ ইউপি চেয়ারম্যান আটক

Next Post
সীম ও মোবাইলসহ ইউপি চেয়ারম্যান আটক, পুলিশি অভিযান. Channel i News - চ্যানেল আই নিউজ

২৭৯ সিম ও ৭৬ মোবাইলসহ ইউপি চেয়ারম্যান আটক

ডিএমপি সাবেক কমিশনার আছাদুজ্জামান মিয়া গ্রেপ্তার. Channel i News - চ্যানেল আই নিউজ

সাবেক ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া গ্রেপ্তার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT