চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘পরিকল্পনা ছিল আঘাত করার, তারা সেটাই করেছে’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:09 পূর্বাহ্ন 28, জুন 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
ভারতীয় ক্রিকেটাররা উল্লাসে মেতে উঠেছেন, জয়ের উদযাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

২০০৭ টি-টুয়েন্টি বিশ্বকাপের প্রথম আসরে শিরোপা উদযাপনে মেতেছিল ভারত। পরে কেটে গেছে দীর্ঘ ১৭ বছর। সংক্ষিপ্ত ফরম্যাটের বৈশ্বিক ইভেন্টের প্রতিটিতে খেলেছেন রোহিত শর্মা। টিম ইন্ডিয়ার অধিনায়ক ট্রফি খরা ভাঙার চেষ্টায় দলকে চাপ সামলানোর বার্তা দিলে রাখলেন।

সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে ৩৯ বলে ৫৭ রানের কার্যকরী ইনিংস খেলেছেন রোহিত। তৃতীয় উইকেটে সূর্যকুমার যাদবকে নিয়ে গড়েছেন ৭৩ রানের মূল্যবান জুটি। অনায়াসে জিতলেও হাইভোল্টেজ ম্যাচে সতীর্থদের শান্ত থাকার প্রশংসা করেছেন। ফাইনালের আগে এমন থাকা গুরুত্বের সঙ্গে দেখছেন হিটম্যানখ্যাত তারকা ব্যাটার।

‘আমরা একটা দল হিসাবে খুব শান্ত মেজাজে ছিলাম। ফাইনালের উপলক্ষটা আমরা উপলব্ধি করতে পারছি, তবে আমাদের শান্ত এবং সংযত থাকা গুরুত্বপূর্ণ। এমন থাকাটা আমাদের ভালো সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। ৪০ ওভারের ভেতর উত্তম সিদ্ধান্ত নিতে হবে। সেমিতেও আমরা স্থির এবং শান্ত ছিলাম, খুব বেশি আতঙ্কিত হইনি। এটাই আমাদের জন্য মূল বিষয়। ফাইনালের উপলক্ষ গুরুত্বপূর্ণ, তবে আমাদের ভালো ক্রিকেটও খেলতে হবে।’

ভারতকে অ্যাডিলেডের দুঃসহ স্মৃতি উপহার দিতে চেয়েছিল ইংল্যান্ড। অস্ট্রেলিয়ায় ২০২২ টি-টুয়েন্টি বিশ্বকাপে সেমিতে ইংল্যান্ডের কাছে ১০ উইকেটে শোচনীয় ব্যবধানে হেরে গিয়েছিল তারা। আইপিএলের দেশ হয়ে প্রথম আসরের পর ট্রফি জয়ের স্বাদ না পাওয়া নিয়ে চলে ব্যাপক সমালোচনা। দুবছর পর ভারতের স্পিনাররা ঘোরালেন ছড়ি। মধুর প্রতিশোধ নিয়ে ৬৮ রানের বড় ব্যবধানে জিতে ফাইনালের টিকিট। এমন জয় দলের জন্য সন্তোষজনক বলছেন রোহিত।

‘আমরা এ পর্যায়ে আসার জন্য সত্যিই কঠোর পরিশ্রম করেছি। এমন খেলায় জেতার জন্য সবার দুর্দান্ত প্রচেষ্টা ছিল। ভেবেছিলাম আমরা আসলেই ভালো কন্ডিশনে খেলেছি, এটাই আপাতত আমাদের সাফল্যের গল্প। যদি বোলার এবং ব্যাটাররা বুঝে কন্ডিশন অনুযায়ী খেলতে পারে, এটা খুবই আনন্দদায়ক। আমরা এসবের মধ্য দিয়ে এসেছি।’

ম্যাচসেরা অক্ষর প্যাটেল ও কুলদীপ যাদবের স্পিনভেল্কির সামনে ইংলিশ ব্যাটাররা ছিলেন অসহায়। দুজনই নেন ৩টি করে উইকেট।

দলের দুই স্পিন অস্ত্রের প্রশংসায় রোহিত বললেন, ‘বল করার সময় তাদের উপর চাপ ছিল। কিন্তু তারা খুব শান্ত ছিল এবং জানতো কেমন বোলিং করতে হবে। প্রথম ইনিংসের পরে আমরা আড্ডা দিয়েছিলাম। পরিকল্পনা ছিল যতটা সম্ভব স্টাম্পে আঘাত করা এবং স্টাম্পের ভেতর যতটা সম্ভব বল করার এবং তারা সেটাই করেছে।’

Tags: ইংল্যান্ড২৪টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪ভারত২৪রোহিতলিড স্পোর্টসসেমিফাইনাল
Previous Post

পরীমণি কাণ্ডে সব হারাতে যাচ্ছেন সাকলায়েন

Next Post

বাংলাদেশের পারফরম্যান্সে হতাশ সাবেক উইন্ডিজ অধিনায়ক ক্লাইভ লয়েড

Next Post
কিংবদন্তি ক্রিকেটার ক্লাইভ লয়েডের আন্তর্জাতিক ক্রিকেটে অবসর ঘোষণা. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের পারফরম্যান্সে হতাশ সাবেক উইন্ডিজ অধিনায়ক ক্লাইভ লয়েড

প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিশুদের উন্নয়নে গুরুত্বারোপ করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

শিশুদের দক্ষ হিসেবে গড়ে তুলতে ছোট থেকেই পরিচর্যা করতে হবে: প্রধানমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT