চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফাইনালে শুধুমাত্র খেলতে আসিনি, জিততে এসেছি: মার্করাম

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:34 পূর্বাহ্ন 29, জুন 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশের ক্রিকেটার মার্করাম ফাইনালে প্রস্তুত, হাসিমুখে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

‘ফাইনালে খেলার সুযোগ পাওয়া বিশাল অর্জন। আমরা যখন বিশ্বকাপের জন্য আসি, শুধুমাত্র ফাইনালে খেলতে আসিনি। আমরা অন্য সব দলের মতো ফাইনাল জিততে এসেছি।’

টি-টুয়েন্টি বিশ্বকাপের শিরোপা নির্ধারণী ম্যাচ জিতে ট্রফি জয়ের জোরালো আশার কথা এভাবেই বললেন এইডেন মার্করাম। প্রথমবারের মত আইসিসি বিশ্বকাপ ইভেন্টের ফাইনালে উঠেই সাউথ আফ্রিকার বাজিমাত করার ব্যাপারে আত্মপ্রত্যয়ী দলটির অধিনায়ক।

মার্করাম বলেন, ‘সাদা বলের দুই ফরম্যাটে দীর্ঘদিন ধরেই এই দলটি একসঙ্গে খেলছে। ফাইনালে উঠতে পারাটা দারুণ। বিশ্বের যেকোনো দলের সাথেই লড়তে ও শিরোপা জিততে পারি বলে আমরা বিশ্বাস করি। সেই সুযোগ এখন সামনে আসায় ভালো লাগছে।’

গ্রুপপর্বে চারটি ও সুপার এইটে তিনটি ম্যাচ জিতে বিশ্বকাপের সেমিফাইনালে ওঠে সাউথ আফ্রিকা। শেষ চারে উঠলেও প্রোটিয়াদের কপালে চিন্তার ভাঁজ কপালে ছিল। কারণ ওয়ানডে ও টি-টুয়েন্টি মিলিয়ে মোট সাতবার বিশ্বকাপের সেমি থেকে তাদের বিদায় নিতে হয়েছিল। এবার সেমির বাধা পেরিয়ে যায় ‘চোকার্স’ খ্যাত দলটি। প্রথম সেমিফাইনালে বোলারদের অসাধারণ নৈপুন্যে আফগানিস্তানকে ৯ উইকেটে উড়িয়ে প্রথমবারের মতো বিশ্বকাপ ফাইনালে খেলার টিকিট পায়।

অতীতে চাপের মুখে ভেঙে পড়া দলটির ভেতর ফাইনালে জেতার সত্যিকারের ক্ষুধা রয়েছে বলে সাফ জানিয়ে দেন মার্করাম। ম্যাচ শুরুর আগে খেলাটিতে একেবারেই নতুনভাবে দেখতে চান।

ফাইনাল পূর্ববর্তী সংবাদ সম্মেলনে প্রোটিয়া অধিনায়কের ভাষ্য, ‘সত্যি কথা বলতে সম্ভবত আমি এটাকে ক্রিকেটের একটি নতুন খেলা হিসেবে দেখছি। আমরা সকলেই জানি, ভারত একটি দুর্দান্ত দল। দল হিসেবে আমরা, গত কয়েক বছর ধরে সঠিক পথে যাওয়ার প্রবণতা দেখিয়েছি। কিন্তু টুর্নামেন্টে যতদূর আমরা চাই, ততটা হয়তো অগ্রগতি হয়নি। সুতরাং আগামীকাল (আজ) ভারতের মতো একটি ভালো প্রতিপক্ষের বিরুদ্ধে উত্তেজনাপূর্ণ ম্যাচের উপলক্ষ রয়েছে। কিন্তু আমাদের জন্য এটি চমৎকার সুযোগ।’

Tags: টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪ভারত২৪মার্করামলিড স্পোর্টসসাউথ আফ্রিকা২৪
Previous Post

ট্রাম্পের কাছে বিতর্কে হেরে বাইডেনের জ্বলন্ত ভাষণ

Next Post

হঠাৎ নতুন জন্ম তারিখ যোগ করলেন কেন সুস্মিতা?

Next Post
সুস্মিতা সুন্দর মুখ ও চুলের ছবি, বাংলাদেশি সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

হঠাৎ নতুন জন্ম তারিখ যোগ করলেন কেন সুস্মিতা?

বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা ক্রিকেট ম্যাচের দৃশ্য, ব্যাটসম্যান ও উইকেটকিপার. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারত-সাউথ আফ্রিকা ফাইনাল মহারণ: পরিসংখ্যান কী বলছে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT