চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গড়লেন একাধিক রেকর্ড, ফিরলেন ভারাক্রান্ত মনে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:55 অপরাহ্ন 24, জুন 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি মাঠে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

সেন্ট লুসিয়ায় অজি বোলারদের বিপক্ষে তাণ্ডব চালিয়েছেন রোহিত শর্মা। গড়েছেন একাধিক রেকর্ড। ফিরেছেন ভারাক্রান্ত মনে! টি-টুয়েন্টি বিশ্বকাপের দ্রুততম সেঞ্চুরিটা হতে পারত তার। সেঞ্চুরির সামান্য আগে ফিরে যান মিচেল স্টার্কের শিকার হয়ে।

ইনিংসের তৃতীয় ওভারে মিচেল স্টার্কের উপর চড়াও হন রোহিত। চারটি ছক্কা ও একটি চারে সেই ওভারে ২৯ রান তুলে নেন। ঝড়ো ব্যাটিংয়ে ১৯ বলে ফিফটি তুলে নেন ভারত অধিনায়ক। ফিফটির পথে ছিল পাঁচটি ছক্কা ও চারটি চারের মার।

টি-টুয়েন্টি বিশ্বকাপে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ক্রিস গেইলের। ২০১৬ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে ৪৭ বলে সেঞ্চুরি করেছিলেন। রোহিত ছুটেছিলেন সেই রেকর্ড নিজের করে নেয়ার পথে। ৪১ বলে ৯২ রানে স্টার্কের শিকার হয়ে ক্রিজ ছাড়েন। ছিল ৭টি চার ও ৮টি ছক্কার মার। টি-টুয়েন্টি বিশ্বকাপে রোহিতের সর্বোচ্চ রানের ইনিংস এটি। ২০১০ বিশ্বকাপে বার্বাডোজে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৭৯ রানে অপরাজিত ছিলেন তিনি।

তার আগে অবশ্য কয়েকটি রেকর্ড করেছেন ভারত অধিনায়ক। ১৯ বলে রোহিত ফিফটি ছুঁয়ে চলতি বিশ্বকাপে দ্রুততম ফিফটির মালিক বনে যান। কদিন আগে ২২ বলে ফিফটি করেছেন যুক্তরাষ্ট্রের অ্যারন জোন্স ও সাউথ আফ্রিকার কুইন্টন ডি কক।

মিচেল স্টার্কের এক ওভারে চার ছক্কার পর প্যাট কামিন্সকে প্রথম বলেই ছক্কা হাঁকিয়ে প্রথম ভারতীয় ব্যাটার হিসেবে পাওয়ার প্লে-তে পাঁচটি ছক্কার রেকর্ড নিজের করে নেন রোহিত। সঙ্গে আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে ২০০ ছক্কার রেকর্ড গড়েছেন তারকা ওপেনার। ২০৩ ছক্কার মালিক এখন তিনি।

টি-টুয়েন্টিতে সর্বাধিক রান সংগ্রাহকও এখন রোহিত। পেছনে ফেলেছেন বাবর আজম ও বিরাট কোহলিকে। ৪,১৬৫ রান নিয়ে শীর্ষে ভারত ওপেনার। ৪,১৪৫ রানে এতদিন সর্বোচ্চের মালিক ছিলেন পাকিস্তান অধিনায়ক। ৪,১০৩ রানে দুইয়ে ছিলেন কোহলি।

আন্তর্জাতিক ক্রিকেটে কোনো একক প্রতিপক্ষের বিপক্ষে সর্বোচ্চ ছক্কার মালিকও এখন রোহিত। অস্ট্রেলিয়ার বিপক্ষে সবমিলিয়ে ১৩২ ছক্কা হাঁকিয়েছেন। আগে রেকর্ডটি ছিল ক্রিস গেইলের। ক্যারিবীয়দের তারকা সাবেক ইংল্যান্ডের বিপক্ষে ১৩০টি ছক্কা মেরেছিলেন। সব ফরম্যাট মিলিয়ে ১৯,০০০ রানের ক্লাবে প্রবেশ করেছেন রোহিত। ১৯,০১১ রান এখন তার।

ভারতের দলীয় একটি রেকর্ডেরও সাক্ষী হয়েছেন রোহিত। ৮.৪ ওভারে শতরান পূর্ণ করে ভারত। টি-টুয়েন্টি বিশ্বকাপে দলটির দ্রুততম শতরানের ঘরে পৌঁছানোর রেকর্ড এটি। ২০০৭ বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে ১০.২ ওভারে শতরান করেছিল দলটি।

Tags: অস্ট্রেলিয়া২৪টসটি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪ভারত২৪রোহিতলিড স্পোর্টস
Previous Post

দেয়াল ভেঙে বিএডিসির কার্যালয়ে ঢুকে গেল ট্রেন!

Next Post

জামিনে মুক্ত আলোচিত যুব মহিলা লীগ নেত্রী পাপিয়া

Next Post
পাপিয়া, যুব মহিলা লীগ নেত্রী, জামিনে মুক্ত, বাংলাদেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

জামিনে মুক্ত আলোচিত যুব মহিলা লীগ নেত্রী পাপিয়া

বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশনের লোগো, বিএমএসএফের উদ্বেগের সঙ্গে সম্পর্কিত. Channel i News - চ্যানেল আই নিউজ

সাংবাদিকতা নিয়ে পুলিশ সার্ভিস এসোসিয়েশনের বিবৃতিতে বিএমএসএফ’র উদ্বেগ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT