চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতকে অ্যাডিলেডের দুঃসহ স্মৃতি উপহার দিতে চায় ইংল্যান্ড

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:37 পূর্বাহ্ন 26, জুন 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশের ক্রিকেটার ব্যাটিং করছে, দর্শকরা মাঠে উপভোগ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

দুবছর আগের স্মৃতিটা যেকোনো মূল্যে ভুলে যেতে চাইবে ভারত। অস্ট্রেলিয়ায় ২০২২ টি-টুয়েন্টি বিশ্বকাপে সেমিতে ইংল্যান্ডের কাছে ১০ উইকেটে শোচনীয় ব্যবধানে হেরে গিয়েছিল তারা। আইপিএলের দেশ হয়ে প্রথম আসরের পর ট্রফি জয়ের স্বাদ না পাওয়া নিয়ে চলে ব্যাপক সমালোচনা। এবারের আসরেও টিম ইন্ডিয়াকে সেই দুঃসহ স্মৃতি আবারও উপহার দিতে চায় বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন দলটি।

অ্যাডিলেডের সেই সেমিফাইনালের মতো দাপট দেখানোর আশা খোলামেলাভাবে বলেছেন মঈন আলী। যদিও দুর্দান্ত ছন্দে থাকা টিম ইন্ডিয়ার সঙ্গে জিততে সেরা ক্রিকেট খেলার বিকল্প নেই, জানালেন সেটিও। জশ বাটলার এবং অ্যালেক্স হেলসের অবিচ্ছিন্ন ১৭০ রানের জুটিতে অ্যাডিলেডের সেই সেমিতে চার ওভার হাতে রেখে জিতেছিল ইংল্যান্ড।

একপেশে সেমির স্মৃতিচারণে মঈন বললেন, ‘প্রস্তুতিতে দলটা তখন পোক্ত ছিল। আমরা তাদের সামলে নিয়ে ব্যাট হাতে অবিশ্বাস্য ছিলাম। সেই উইকেটে বোলিংয়ে খেলা নিয়ন্ত্রণ করেছিলাম। দুর্দান্ত একটা দিন এবং পারফরম্যান্স ছিল।’

থ্রি লায়ন্সদের অলরাউন্ডার অবশ্য বিশ্বাসের মাঝেও জর্জটাউনের অচেনা কন্ডিশনের চ্যালেঞ্জ নিয়ে বললেন, ‘আমি সেখানে কখনো যাইনি। তবে শুনেছি এটা আশ্চর্যজনক এক জায়গা। কিছুটা স্পিনে সহায়তা পাবেন। কঠিন একটা উইকেট আশা করতে পারেন।’

২০১০ টি-টুয়েন্টি বিশ্বকাপের পর জর্জটাউনের প্রভিডেন্স স্টেডিয়ামে ইংল্যান্ড একটি ম্যাচও খেলেনি। সেবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হেরেছিল। আয়ারল্যান্ডের সঙ্গে ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হলে গ্রুপপর্ব থেকে ইংলিশরা বিদায় নিয়েছিল।

বর্তমান স্কোয়াডের মধ্যে একমাত্র ক্রিস জর্ডানের প্রভিডেন্স স্টেডিয়ামে খেলার অভিজ্ঞতা রয়েছে। ২০১৯ সালে সিপিএলে এ পেসার দুটি ম্যাচ খেলেন এখানে।

Tags: ইংল্যান্ড২৪টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪ভারত২৪মঈনলিড স্পোর্টস
Previous Post

চাঁদের কিছু ‘বিরল শিলা’ নিয়ে ফিরেছে চীনের মহাকাশযান

Next Post

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টি, কমবে তাপমাত্রা

Next Post
বৃষ্টির সময় একজন ব্যক্তি ছাতা নিয়ে রাস্তা পার হচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টি, কমবে তাপমাত্রা

বাংলাদেশ-ভারত সীমান্তে কাঁটাতার ও নিরাপত্তা বেষ্টনী. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএসএফের গুলিতে লালমনিরহাটে এক বাংলাদেশি নিহত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT