চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোববার মিরপুরে মুখোমুখি বাংলাদেশ-ভারত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:46 অপরাহ্ন 08, জুলাই 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ও ভারতের মহিলা ক্রিকেট দলের মুখোমুখি, ট্রফি বিতরণ।. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রায় একদশক পর দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বাংলাদেশে এসেছে ভারতের নারী ক্রিকেট দল। বৃহস্পতিবার দুপুর ২টায় মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে গড়াবে সিরিজের প্রথম টি-টুয়েন্টি। খেলা দেখা যাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ইউটিউব চ্যানেলে।

১১ বছর পর মিরপুরে আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে নিগার সুলতানা জ্যোতির দল। অভিজ্ঞ তিন ক্রিকেটার জাহানারা আলম, রুমানা আহমেদ, ফারজানা হক পিংকিকে ছাড়াই মাঠে নামছে বাংলাদেশ। তাদের জায়গা হয়নি স্কোয়াডে।

পূর্ণশক্তির দল নিয়ে বাংলাদেশের বিপক্ষে খেলবে ভারত। নিয়মিত অধিনায়ক হারমানপ্রীত কৌর, সহ-অধিনায়ক স্মৃতি মান্দানা থাকছেন দুই ফরম্যাটেই। কেবল রিচা ঘোষ, রাধা যাদব, রাজেশ্বরী গায়কোয়াড়কে বিশ্রামে রেখেছে তারা।

ডাক পাওয়া নতুন মুখ- উইকেটরক্ষক উমা ছেত্রি, রাশি কানোজিয়া, আনুশা বেরেডি এবং মিন্নু মানি।

দ্বিপাক্ষিক সিরিজের জন্য ভারতীয় মেয়েরা সবশেষ বাংলাদেশ সফর করেছিল ২০১৪ সালে। কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে হয়েছিল তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ।

এবার যোগ হয়েছে ওয়ানডেও। ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজটি আইসিসি উইমেন্স চ্যাম্পিয়নশিপের অন্তর্গত।

৯, ১১ ও ১৩ জুলাই টি-টুয়েন্টি সিরিজের পর ১৬, ১৯ ও ২২ জুলাই বাংলাদেশ-ভারত খেলবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।

Tags: জ্যোতিটিম টাইগ্রেসবাংলাদেশ নারী ক্রিকেট দলবাংলাদেশ-ভারতমান্দানামিরপুরলিড স্পোর্টসহারমানপ্রীত
Previous Post

তামিম এবার বরিশালে

Next Post

তত্ত্বাবধায়ক সরকার ছাড়া কোনো নির্বাচন হতে দেয়া হবে না: আমান

Next Post
আমান বলেন, তত্ত্বাবধায়ক সরকার ছাড়া কোনো নির্বাচন হবে না।. Channel i News - চ্যানেল আই নিউজ

তত্ত্বাবধায়ক সরকার ছাড়া কোনো নির্বাচন হতে দেয়া হবে না: আমান

বাংলাদেশের ক্রিকেটার ব্যাটিং করছে, ৬ উইকেট হারিয়ে মহাবিপদে বাংলাদেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

৬ উইকেট হারিয়ে মহাবিপদে বাংলাদেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT