চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সূর্যকুমারের কাছে ওয়ানডে ম্যাচ বেশি ‘কঠিন’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:50 অপরাহ্ন 09, আগস্ট 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
ভারতীয় ক্রিকেটার সূর্যকুমার হাঁটুতে ব্যাট ও হেলমেট নিয়ে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজে প্রথম দুটি হেরে বেশ চাপেই ছিল ভারত। তৃতীয় ম্যাচে সূর্যকুমার যাদবের মারকুটে ব্যাটিংয়ে জয় পায় সফরকারী দলটি। এতে সিরিজ জয়ের আশাও টিকে থাকল টিম ইন্ডিয়ার। ম্যাচ শেষে জয়ের নায়ক সূর্যকুমার জানালেন, ওয়ানডের চেয়ে টি-টুয়েন্টি খেলতেই বেশি স্বাচ্ছন্দ বোধ করেন।

গায়ানায় মঙ্গলবার ক্যারিবীয়দের দেয়া ১৬০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৩ বল হাতে রেখে ৭ উইকেটে জয় পায় ভারত। ম্যাচে ৪৪ বলে ১০ চার ও ৪ ছক্কায় ১৮৮.৬৩ স্ট্রাইক রেটে সূর্যকুমারের ব্যাট থেকে আসে ৮৩ রান। ডানহাতি এ ব্যাটারের গড়ে দেয়া ভিতেই সহজে জয়ের বন্দরে পৌঁছায় হার্দিক পান্ডিয়ার দল।

টি-টুয়েন্টিতে সফলতা পেলেও ওয়ানডেতে খুব বেশি সফল নন সূর্যকুমার। ক্রিকেটের ছোট ফরম্যাটে ৫১ ম্যাচে ৪৯ ইনিংস খেলে ৪৫.৬৪ গড়ে ১৭৪.৩৩ স্ট্রাইক রেটে করেছেন এক হাজার ৭৮০ রান। তিনটি সেঞ্চুরি ও ১৪টি হাফ সেঞ্চুরি রয়েছে তার ঝুলিতে। এমনকি আইসিসির বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কারও পেয়েছেন এই ফরম্যাটে।

কিন্তু একদিনের ক্রিকেটে ২৬ ম্যাচ ২৪ ইনিংস খেলে ২৪.৩৩ গড়ে রান করেছেন ৫১১। দুটি হাফ সেঞ্চুরির দেখা পেলেও নামের পাশে নেই কোনো সেঞ্চুরি। এমন বাস্তবতায় ম্যাচ শেষে প্রশ্ন করা হয় ওয়ানডের ফর্ম নিয়ে।

এ প্রসঙ্গে ৩২ বর্ষী ক্রিকেটার বলেন, ‘সত্যি বলতে একদিনের ম্যাচে আমার পরিসংখ্যান একেবারেই খারাপ। এটা স্বীকারে লজ্জার কিছু নেই। টি-টুয়েন্টি ফরম্যাটে আমরা এতো বেশি খেলছি যে এতে অভ্যস্ত হয়ে গেছি। সেই তুলনায় ওয়ানডে ফরম্যাট আমার অনেক কম খেলা হয়। যা আমার কাছে সবচেয়ে কঠিন মনে হয়।’

‘ওয়ানডেতে ভিন্নভাবে ব্যাট করতে হয়। যদি তাড়াতাড়ি উইকেট পড়ে যায়, তবে আপনাকে টেস্ট ক্রিকেটের মতো কিছুটা সময় ব্যাট করতে হয়। তারপর শেষ দিকে টি-টুয়েন্টির মতো খেলতে হয়। আমার টিম ম্যানেজমেন্ট আমাকে যেভাবে প্রক্রিয়াটা অনুসরণ করতে বলে, সেটাই প্রয়োগেরচেষ্টা করি। যে কারণে আমিও সময় নিয়ে শেষ দিকে নিজের খেলাটি খেলতে চেষ্টা করি।’

তবে ওয়ানডে ক্রিকেটের শুরুটাও রঙিন ছিল সূর্যকুমারের। প্রথম ছয় ইনিংসে ৬৫.২৫ গড়ে করেছিলেন ২৬১ রান। দুটি হাফ সেঞ্চুরি আসে তার ব্যাট থেকে। কিন্তু ধীরে ধীরে যেন এই ফরম্যাটের খেলা তিনি ভুলতেই বসেছেন। সবশেষ ২০২২ সালের ফেব্রুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একটি অর্ধশতকের দেখা পেয়েছিলেন ভারতের এ টপ অর্ডার ব্যাটার।

Tags: ওয়েস্ট ইন্ডিজপান্ডিয়াভারতভারত-ওয়েস্ট ইন্ডিজ সিরিজলিড স্পোর্টসসুর্যকুমার
Previous Post

এমবাপের পোস্টার নামিয়ে ফেলেছে পিএসজি

Next Post

শাহরুখ নয় রণবীরই ডন, প্রকাশ্যে টিজার!

Next Post
রণবীর কাপুর ডন চরিত্রে, সানগ্লাস পরা, সিনেমার দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

শাহরুখ নয় রণবীরই ডন, প্রকাশ্যে টিজার!

তিনজন ব্যক্তি বড় ইলিশ মাছ ধরে ছবি তুলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নিষেধাজ্ঞার সুফলে এই মৌসুমে বড় হয়েছে ইলিশের আকার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT