চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাদ পড়লেন পূজারা, উইন্ডিজ টেস্টে ভারতের তিন নতুন মুখ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:39 অপরাহ্ন 23, জুন 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
ভারতের পূজারা বাদ পড়লেন, উইন্ডিজ টেস্টে নতুন মুখের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটে আলো ছড়াতে পারেননি চেতেশ্বর পূজারা। দুই ইনিংস মিলিয়ে ভারতীয় ব্যাটার করেন ৪১ রান। ওয়েস্ট ইন্ডিজ সফরের দল থেকে তাই বাদই পড়লেন। প্রথমবার ডাক পেয়েছেন যস্বী জয়সওয়াল, ঋতুরাজ গায়কোয়াড ও মুকেশ কুমার।

আগামী মাসে উইন্ডিজের মাটিতে লম্বা সফর রয়েছে ভারতের। দুই টেস্ট, তিন ওয়ানডে ও পাঁচ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ খেলবে ভারত। ১২ জুলাই প্রথম টেস্ট দিয়ে শুরু সিরিজ। ২০ জুলাই খেলবে দ্বিতীয় টেস্ট। ২৭ জুলাই প্রথম ওয়ানডে। দ্বিতীয় ও শেষ ম্যাচটি হবে ২৯ জুলাই ও ১ আগস্ট। ৩ আগস্ট থেকে শুরু হবে পাঁচ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ। ১৩ আগস্ট শেষ টি-টুয়েন্টি দিয়ে সফর শেষ করবে ভারত।

টেস্ট সিরিজের জন্য শুক্রবার দল দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। ১৬ সদস্যের টেস্ট দলে পূজারা ছাড়াও বাদ পড়েছেন পেসার উমেশ যাদব। বিশ্রামে পাঠানো হয়েছে আরেক পেসার মোহাম্মদ শামিকে। ফিরেছেন ডানহাতি পেসার নবদীপ সাইনি।

একইদিনে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৭ সদস্যের দল দিয়েছে ভারত। ফিরেছেন সাঞ্জু স্যামসন। গত নভেম্বরে অকল্যান্ডে নিউজিল্যান্ডের বিপক্ষে সবশেষ ওয়ানডে খেলেছেন উইকেটরক্ষক-ব্যাটার।

ভারতের টেস্ট দল: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, বিরাট কোহলি, আজিঙ্কা রাহানে, ঋতুরাজ গায়কোয়াড, যস্বী জয়সওয়াল, শ্রীকর ভরত, রবীচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুর, মোহাম্মদ সিরাজ, মুকেশ কুমার, জয়দেব উনাদকাট, ঈশান কিষাণ ও নবদীপ সাইনি।

ভারতের ওয়ানডে দল: রোহিত শর্মা (অধিনায়ক), যুজবেন্দ্র চাহাল, ঈশান কিষাণ, বিরাট কোহলি, মোহাম্মদ সিরাজ, অক্ষর প্যাটেল, শুভমন গিল, উমরান মালিক, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, ঋতুরাজ গায়কোয়াড, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, মুকেশ কুমার, সাঞ্জু স্যামসন, শার্দুল ঠাকুর ও জয়দেব উনাদকাট।

Tags: ওয়েস্ট ইন্ডিজজয়সওয়ালপূজারাভারতরোহিতলিড স্পোর্টসসাঞ্জুহার্দিক
Previous Post

আওয়ামী লীগের সবচেয়ে বড় অর্জন দেশের স্বাধীনতা: তথ্যমন্ত্রী

Next Post

বাংলাদেশের যত প্রাপ্তি তা আওয়ামী লীগের হাত ধরে: এসএম কামাল

Next Post
বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক নেতা ও সাংবাদিকরা সংবাদ সম্মেলনে অংশগ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের যত প্রাপ্তি তা আওয়ামী লীগের হাত ধরে: এসএম কামাল

বাফুফের উন্নতির জন্য সালাউদ্দিনের গুরুত্বপূর্ণ মন্তব্য. Channel i News - চ্যানেল আই নিউজ

সালাউদ্দিন জানালেন, যেসব কারণে ‘উন্নতি’ নেই বাফুফের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT