চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উইন্ডিজকে হারিয়ে পাকিস্তানকে পেছনে ফেলেছে ভারত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:41 পূর্বাহ্ন 25, জুলাই 2022
in - সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশের ব্যাটসম্যান ভারতীয় বোলারকে স্টাম্পে আঘাত করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে ভারতকে ৩১২ রানের বিশাল টার্গেট ছুড়েও ২ উইকেটের হার দেখেতে হয়েছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজকে। দারুণ জয়ে উইন্ডিজের বিপক্ষে টানা ১২তম দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ জিতল ভারত। যা কোনো নির্দিষ্ট দলের বিপক্ষে সর্বাধিক সিরিজ জয়। গৌরবের এই রেকর্ডে পাকিস্তানকে টপকে গেছে ভারত। এরআগে জিম্বাবুয়ের বিপক্ষে টানা ১১তম দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ জয় ছিল পাকিস্তানের।

ত্রিনিদাদের পোর্ট অফ স্পেনের কুইন্স পার্ক ওভালে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ক্যারিবিয়রা। সিরিজ বাঁচানোর লক্ষ্যে উইন্ডিজদের দুই ওপেনার কাইল মায়ার্স এবং শাই হোপ শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাট চালিয়ে গেছে। ২৩ বলে ৩৯ রান করে মায়ার্স ফিরলেও একপ্রান্ত আগলে রেখেছিলেন হোপ।

মাঝে সামারহ ব্রুকসের ব্যাট থেকে আসে ৩৫ ও অধিনায়ক নিকোলাস পুরাণ খেলেন ৭৪ রানের ঝলমলে এক ইনিংস। অন্য প্রান্তে ওয়ানডে ক্যারিয়ারের ১৩ তম সেঞ্চুরি হাঁকিয়ে হোপ করেন ১৩৫ বলে ১১৫ রান। শেষ পর্যন্ত উইন্ডিজদের সংগ্রহ দাঁড়ায় ৬ উইকেটে ৩১১ রান।

রান তাড়া করতে গিয়ে দলীয় ৪৮ রানে অধিনায়ক শিখর ধাওয়ানের উইকেট হারায় ভারত। এরপর শোভমান গিল ৪৩ ও শ্রেয়াস আয়ার ৬৩ রানে ফিরলেও ম্যাচে ছিল ভারত। সাঞ্জু স্যামসন কার্যকরী ৫৪ রান ও দীপক হুডার ৩৩ রানে ভর করে জয়ের পথে থাকে সফরকারীরা।

শেষ দিকে আক্সার প্যাটেলের ঝড়ো ৩৫ বলে ৬৪ রানে ২ বল ও ২ উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছায় ভারত। এ জয়ে ক্যারিবিয়ানদের বিপক্ষে টানা ১২তম সিরিজ জিতল ভারত। জয় পেতে আইপিএলের অভিজ্ঞতা কাজে লাগিয়েছেন বলে জানান ম্যাচের নায়ক প্যাটেল।

‘এই জয় খুব বিশেষ। একটা সময় আমাদের প্রতি ওভারে ১০-১১ রান তারা করতে হয়েছে। আমি ভেবেছিলাম আইপিএলে অভিজ্ঞতা আছে বলে এটা করা যেতে পারে। আমি শান্ত থাকার চেষ্টা করেছি। কেননা ২০১৭ সালের পর এটি আমার প্রথম ওয়ানডে। সত্যি বলতে সিরিজ জেতাটা আমার কাছে অসাধারণ লাগছে।’

অন্যদিকে বড় লক্ষ ছুড়েও ম্যাচে হারতে হয়েছে পুরানের দলকে। তবে ম্যাচ হারলেও হোপের ব্যাটিংকে চিত্তাকর্ষক বলছেন পুরান। একই সাথে জিততে চান শেষ ওয়ানডে।

‘আমরা শেষ ওভারে হেরেছি, প্যাটেল খুব ভালো খেলেছে। আমরা আমাদের স্নায়ুচাপ ধরে রাখতে পারিনি। শেষ পাঁচ ওভারে রানের লাগাম টানতে পারিনি। আমরা লক্ষ্য করেছি স্পিনারদের বিপরীতে রান তোলা সহজ হয়ে গেছে। একটি উইকেট পরিস্থিতি পালটে দিতে পারত তবে প্যাটেল দুর্দান্ত খেলেছে। হোপের ইনিংস ছিল চিত্তাকর্ষক। আমরা পরের ম্যাচে জিততে চাই। এটাই আমাদের লক্ষ্য।’

Tags: ধাওয়ানপাকিস্তানপুরানপ্যাটেলভারত-ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডেমায়ার্সলিড স্পোর্টসহোপ
Previous Post

‘বাংলাদেশ খাদে পড়েনি, খাদের কিনারায়’

Next Post

বিশ্বজুড়ে কমেছে করোনায় মৃত্যু ও শনাক্ত

Next Post
জনসমাগমে মানুষ masks পরিধান করে, করোনার প্রভাব বোঝানো. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বজুড়ে কমেছে করোনায় মৃত্যু ও শনাক্ত

ডেপুটি স্পিকারের মরদেহ দেশে আসছে, শোক প্রকাশ. Channel i News - চ্যানেল আই নিউজ

ডেপুটি স্পিকারের মরদেহ দেশে পৌঁছেছে, জাতীয় ঈদগাহে জানাজা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT