চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফলোঅন করে তৃতীয় দিনে ৯৭ রানে পিছিয়ে উইন্ডিজ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:54 অপরাহ্ন 12, অক্টোবর 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটাররা মাঠে ব্যাটিং করছে, উইন্ডিজের বিপক্ষে ম্যাচের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারত সফরে প্রথম টেস্টে ইনিংস ব্যবধানে হারের পর দ্বিতীয় টেস্টেও বাজে অবস্থায় ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ইনিংসে ভারতের ৫১৮ রানে ইনিংস ঘোষণার পর তৃতীয় দিন পর্যন্ত দুবার ব্যাট করছে সফরকারী দল। ফলোঅনে পড়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটে নেমে ৯৭ রানে পিছিয়ে আছে রোস্টন চেজের দল। চতুর্থ দিনে তাদের সামনে কঠিন পরীক্ষা!

ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় দিনে ব্যাট শুরু করে তৃতীয় দিনের দ্বিতীয় সেশনে প্রথম ইনিংসে ২৪৮ রানে অলআউট হয়। ভারত তাদের ফলোঅন করায়। প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের অ্যালিক অ্যাথানেজে সর্বোচ্চ ৪১ রান করেন। দ্বিতীয় সর্বোচ্চ ৩৬ রান করেন শাই হোপ।

ত্যাগনারায়ণ চন্দরপল তৃতীয় সর্বোচ্চ ৩৪ রান করেন। শেষ উইকেটে অ্যান্ডারসন ফিলিপসের থেকে আসে ২৪ রান। ২৬.৫ ওভারে ৮২ রান দিয়ে ৫ উইকেট নেন কুলদীপ যাদব। রবীন্দ্র জাদেজা নেন ৩টি উইকেট।

ফলোঅন করতে নেমে কিছুটা প্রতিরোধ গড়েছে ওয়েস্ট ইন্ডিজ। ওপেনার জন ক্যাম্পবেল ৮৭ রানে এবং শাই হোপ ৬৬ রানে অপরাজিত থেকে চতুর্থ দিনে খেলতে নামবেন। তৃতীয় দিন শেষে ২ উইকেট হারিয়ে ১৭৩ রান তুলেছে চেজের দল। এ ইনিংসে একটি করে উইকেট নিয়েছেন মোহাম্মদ সিরাজ ও ওয়াশিংটন সুন্দর।

প্রথম ইনিংসে ভারত ওপেনার যশস্বী জয়সওয়ালের ১৭৫ এবং অধিনায়ক শুভমন গিলের অপরাজিত ১২৯ রানে ৫১৮ তুলে ইনিংস ঘোষণা করে। ৮৭ রান করে আউট হন সাই সুদর্শন।

Tags: ওয়েস্ট ইন্ডিজকুলদীপক্যাম্পবেলগিলজয়সওয়ালভারতলিড স্পোর্টসহোপ
Previous Post

বাসের ধাক্কায় শিশু শিক্ষার্থী নিহত, প্রতিবাদে সড়ক অবরোধ

Next Post

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে যুক্তরাজ্যের বাণিজ্য দূতকে অভ্যর্থনা

Next Post
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে যুক্তরাজ্যের বাণিজ্য দূতসহ অতিথিদের শুভেচ্ছা বিনিময়. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে যুক্তরাজ্যের বাণিজ্য দূতকে অভ্যর্থনা

রাবির ছাত্রলীগ কর্মী 'ফারুক হত্যা' মামলার সব আসামি খালাস

রাবির ছাত্রলীগ কর্মী ফারুক হত্যা মামলার সব আসামি খালাস

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT