চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতীয় ৪ নাবিকের মৃত্যুর ঘটনায় রাশিয়াকে ভারতের কড়া প্রতিবাদ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:21 অপরাহ্ন 21, জুলাই 2026
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A

ইউক্রেনের ওডেসা উপকূলে একটি বাণিজ্যিক জাহাজে ক্ষেপণাস্ত্র হামলায় চার ভারতীয় নাবিক নিহত হওয়ার ঘটনায় রাশিয়ার ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতকে (চার্জ দ্য অ্যাফেয়ার্স) তলব করেছে ভারত। হামলার ঘটনায় আনুষ্ঠানিক প্রতিবাদের পাশাপাশি বাণিজ্যিক জাহাজে হামলার তীব্র নিন্দা জানিয়েছে নয়াদিল্লি।

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, মঙ্গলবার (২১ জুলাই) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় নয়াদিল্লিতে রাশিয়ার চার্জ দ্য অ্যাফেয়ার্সকে তলব করে এবং এই ঘটনায় আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়ে বলে, নিরীহ নাবিকদের জীবন বিপন্ন করা, বাণিজ্যিক জাহাজকে লক্ষ্য করে হামলা চালানো এবং আন্তর্জাতিক সমুদ্রপথে অবাধ চলাচলে বাধা সৃষ্টি করা গ্রহণযোগ্য নয়।

রোববার ইউক্রেনের দক্ষিণাঞ্চলের ওডেসা বন্দর থেকে ছেড়ে যাওয়ার সময় গিনি-বিসাউয়ের পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ এমভি গোল্ডেন লিও ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়। ইউক্রেনের দাবি, রাশিয়া তিনটি ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে হামলাটি চালায়। এতে জাহাজটিতে আগুন ধরে যায় এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, হামলায় চার ভারতীয় নাবিক নিহত হয়েছেন। এছাড়া একজন ভারতীয় নাবিক গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। জাহাজটিতে মোট ১৭ জন নাবিক কর্মরত ছিলেন। এদিকে ইউক্রেনের বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, হামলায় মোট ১০ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে নয়জন নাবিক এবং একজন ইউক্রেনীয় বন্দর পাইলট রয়েছেন।

উল্লেখ্য, ২০২২ সালে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর এটাই প্রথম কোনো হামলায় ভারতীয় নাবিক নিহত হওয়ার ঘটনা।আন্তর্জাতিক সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, এমভি গোল্ডেন লিও জাহাজটির মালিক মুম্বাইভিত্তিক প্রতিষ্ঠান ওশেন গ্রেস শিপিং লিমিটেড। জাহাজটিতে ভারতীয় ও সিরীয় নাবিকরা কর্মরত ছিলেন।

Tags: নাবিকভারতরাশিয়া
Previous Post

দেশে নেমে লাল গালিচা সংবর্ধনা পেয়েছে আর্জেন্টিনা

Next Post

দিল্লিতে নজিরবিহীন ছাত্র বিক্ষোভ, সরব বলিউড

Next Post
বাংলাদেশি অভিনেতা, গায়িকা ও সাংস্কৃতিক ব্যক্তিত্বের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

দিল্লিতে নজিরবিহীন ছাত্র বিক্ষোভ, সরব বলিউড

দুই বোন পানিতে ডুবে মৃত্যুর ঘটনায় হাসপাতালে চিকিৎসাধীন।. Channel i News - চ্যানেল আই নিউজ

মাগুরায় পানিতে ডুবে দুই বোনের মর্মান্তিক মৃত্যু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT