চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারত-সাউথ আফ্রিকা ফাইনাল মহারণ: পরিসংখ্যান কী বলছে

মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:34 পূর্বাহ্ন 02, নভেম্বর 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশি ক্রিকেটার ডাইভ করে রান সংগ্রহের চেষ্টা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মেয়েদের ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনালে মাইটি অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালে উঠেছে ভারত। শিরোপা নির্ধারণী ম্যাচে স্বাগতিক ভারতের সামনে এবার সাউথ আফ্রিকা। আগে দুবার ফাইনালে উঠলেও শিরোপা স্পর্শ করা হয়নি ভারতের। অন্যদিকে ইংল্যান্ডকে হারিয়ে প্রথমবার বিশ্বকাপের ফাইনালে খেলবে প্রোটিয়া মেয়েরা। মেয়েদের ক্রিকেটের সবচেয়ে বড় বৈশ্বিক আসরে নতুন চ্যাম্পিয়ন দেখার আগে দেখে নেয়া যাক দুদলের পরিসংখ্যান।

ভারতের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে রোববার স্বাগতিক মেয়েদের মুখোমুখি হবে সাউথ আফ্রিকার মেয়েরা। বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় শুরু হবে লড়াই। ৬০ হাজার দর্শক ধারণ ক্ষমতার মাঠে ক্রিকেটের সঙ্গে দর্শকদের বিপক্ষেও লড়তে হবে প্রোটিয়াদের। যেখানে গ্যালারি ভর্তি দেখা যাবে নীলের মিছিল।

মেয়েদের বিশ্বকাপে একক আধিপত্য অস্ট্রেলিয়ার। বাকিটুকু ইংল্যান্ডের। এপর্যন্ত বিশ্বকাপের ১২টি আসর মাঠে গড়িয়েছে যেখানে অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের বাইরে একবার ট্রফি গেছে কেবল নিউজিল্যান্ডের ঘরে।

ভারত-সাউথ আফ্রিকা দুদলই সেমিফাইনালে হারিয়েছে দুই বিশ্বচ্যাম্পিয়নকে। ভারত হারিয়েছে অস্ট্রেলিয়াকে আর সাউথ আফ্রিকা ইংল্যান্ডকে। ফাইনালের আগে প্রশ্ন দুই ফাইনালিস্টের মধ্যে শক্তিমত্তায় কারা এগিয়ে?

পরিসংখ্যানে অবশ্য এগিয়ে স্বাগতিক ভারত। ওয়ানডে ক্রিকেটে সাউথ আফ্রিকার সঙ্গে এপর্যন্ত ৩৪বার দেখা হয়েছে তাদের। জয়ের পাল্লাটাও ভারী ভারতের। তাদের ২০ জয়ের বিপরীতে প্রোটিয়াদের জয় ১৩ ম্যাচে। এক ম্যাচ পরিত্যক্ত হয়েছে।

দুদলের সর্বশেষ পাঁচ দেখায়ও একক আধিপত্য ভারতের। পাঁচ ম্যাচের মধ্যে তারা জিতেছে চারটিতে। তবে সর্বশেষ ম্যাচে জয় আবার সাউথ আফ্রিকার। চলতি বিশ্বকাপেই ভারতকে ৩ উইকেটে হারিয়েছিল তারা।

চলতি বিশ্বকাপের পারফরম্যান্সে আবার সাউথ আফ্রিকা কিছুটা এগিয়ে। গ্রুপ পর্বের ৭ ম্যাচের মধ্যে প্রোটিয়ারা জিতেছিল ৫টিতেই। অন্যদিকে, ৩ ম্যাচে জয় আর একটি ড্র করেছে ভারত।

বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নেয়া কঠিন হয়ে পড়েছিল ভারতের। গ্রুপ পর্বের শেষ ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ডু অর ডাই ম্যাচে নিউজিল্যান্ডকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছিল স্বাগতিকরা।

বিশ্বকাপের অতীত পরিসংখ্যান বলছে, এর আগে দুইবার ফাইনাল খেলেছে ভারত। ২০০৫ সালে অস্ট্রেলিয়ার কাছে হেরেছিল প্রথমবার। দ্বিতীয়বার ২০১৭ সালে হেরেছিল ইংল্যান্ডের কাছে। অন্যদিকে, এবারই প্রথম বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নিয়েছে সাউথ আফ্রিকা।

Tags: নাভি মুম্বাইভারতমেয়েদের ওয়ানডে বিশ্বকাপলিড স্পোর্টসসাউথ আফ্রিকা
Previous Post

মেক্সিকোর সোনোরায় সুপারমার্কেটে বিস্ফোরণ, নিহত ২৩

Next Post

ব্রাহ্মণবাড়িয়ায় আধিপত্য বিস্তার নিয়ে পাল্টাপাল্টি হামলা, গুলিবিদ্ধ একজনের মৃত্যু

Next Post
নবীনগর থানার প্রবেশদ্বার, ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষের স্থান. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্রাহ্মণবাড়িয়ায় আধিপত্য বিস্তার নিয়ে পাল্টাপাল্টি হামলা, গুলিবিদ্ধ একজনের মৃত্যু

জাকির নায়েকের সফর নিয়ে বাংলাদেশ-ভারত সম্পর্কের আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

জাকির নায়েকের সফর প্রসঙ্গে ভারতকে জবাব দিল বাংলাদেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT