চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতকে রেকর্ড হারের সাথে হোয়াইটওয়াশ করল প্রোটিয়ারা

২৬ বছর পর ভারতে সিরিজ জয় সাউথ আফ্রিকার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:48 অপরাহ্ন 26, নভেম্বর 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দল জেতার পর উল্লাস করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতে সবশেষ ১৯৯৯ সালে টেস্ট সিরিজ জয়ের স্বাদ পেয়েছিল সাউথ আফ্রিকা। ২৬ বছর পর সেই স্মৃতি ফেরাল টেম্বা বাভুমার দল। দুই ম্যাচের দুটিতে দাপটে জিতে রিশভ পান্টের দলকে হোয়াইটওয়াশ করেছে সফরকারীরা। দ্বিতীয় টেস্টে ভারতকে ৪০৮ রানের রেকর্ড ব্যবধানে হারিয়েছে তারা, এটি পরাজিতদের রানের দিক থেকে সবচেয়ে বড় হার। ভারত ২০০৪ সালে নাগপুরে অস্ট্রেলিয়ার বিপক্ষে আগের বড় হারটি দেখেছিল ৩৪২ রানে।

গৌহাটিতে ২১ নভেম্বর শুরু দ্বিতীয় টেস্টে টসে জিতে আগে ব্যাট নেয় সাউথ আফ্রিকা। প্রথম ইনিংসে ১৫১.১ ওভারে ৪৮৯ রানে থামে। জবাবে ভারত প্রথম ইনিংসে থামে ৮৩.৫ ওভারে ২০১ রানে। প্রতিপক্ষকে ফলোঅন না করিয়ে ২৮৮ রানে এগিয়ে দ্বিতীয় ইনিংসে নেমে ৫ উইকেটে ২৬০ করে ইনিংস ঘোষণা দেন বাভুমা। ভারতের লক্ষ্য দাঁড়ায় পাহাড়সম ৫৪৯ রান। পঞ্চম দিনে সব উইকেট হারিয়ে স্বাগতিকরা ১৪০ রানে গুটিয়ে গেছে লাঞ্চের পরপরই।

চতুর্থ দিনের শেষ বিকেলে পাহাড় লক্ষ্যের পেছনে ছুটতে নেমে ভারত দ্বিতীয় ইনিংসে ২৭ রানে ২ উইকেট হারিয়েছিল। পঞ্চম দিনে আর ১১৩ রান তুলতে বাকি ৮ উইকেট হারিয়ে বসে। আগেরদিনে সিমন হার্মার একটি উইকেট নেন, শেষদিনে নেন আরও ৫ উইকেট। দ্বিতীয় ইনিংসে অতিথি অফ স্পিনার ২৩ ওভারে ৩৭ রানে ৬ উইকেট নিয়েছেন। প্রথম ইনিংসে তিনি নিয়েছিলেন ৩ উইকেট।

রবীন্দ্র জাদেজা পঞ্চম দিনে সর্বোচ্চ ৫৪ রান করেছেন। বাকি সবাই ছিলেন আসা-যাওয়ার মিছিলে।

টেস্ট ইতিহাসে এক ম্যাচে সবচেয়ে বেশি ক্যাচের রেকর্ড গড়েছেন এইডেন মার্করাম। প্রোটিয়া তারকা এই ম্যাচে ৯টি ক্যাচ নিয়েছেন। ২০১৫ সালে আজিঙ্কা রাহানে গলে শ্রীলঙ্কার বিপক্ষে এক ম্যাচে নিয়েছিলেন আগের রেকর্ড ৮ ক্যাচ।

সিরিজের প্রথম টেস্টে ইডেন গার্ডেনসে ভারতকে ৩০ রানে হারিয়েছিল সাউথ আফ্রিকা। দুই ম্যাচের সিরিজে সেরার পুরস্কার উঠেছে হার্মারের হাতে। দুই ম্যাচে ১৭ উইকেট নিয়েছেন তিনি। মার্কো জানসেনের হাতে উঠেছে গৌহাটি টেস্টের ম্যাচসেরার পুরস্কার। দুই ইনিংসে ৭ উইকেটসহ ব্যাটে ৯৩ রানের ইনিংস দিয়েছেন প্রোটিয়া অলরাউন্ডার।

ভারতের বিপক্ষে সাউথ আফ্রিকার  জয়টি সবমিলিয়ে রানের দিক থেকে টেস্টে ১৫তম বড় ব্যবধানে জয়। আর প্রোটিয়াদের সবচেয়ে বড় ব্যবধানে জয়ের রেকর্ডটি ৪৯২ রানের, অস্ট্রেলিয়ার বিপক্ষে ২০১৮ সালে ঘরের মাটিতে।

Tags: জাদেজাজানসেনটেস্ট সিরিজভারতমার্করামলিড স্পোর্টসসাউথ আফ্রিকাহার্মার
Previous Post

ট্রাম্পের ‘প্রজেক্ট ফায়ারওয়াল’এ যোগ্য আমেরিকানদের অগ্রাধিকার দিতে কড়াকড়ি

Next Post

বাংলাদেশ পুলিশের ৩৩ কর্মকর্তাকে ডিআইজি পদে পদোন্নতি

Next Post
বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় লোগো, কেন্দ্রস্থলে মানচিত্রসহ. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ পুলিশের ৩৩ কর্মকর্তাকে ডিআইজি পদে পদোন্নতি

অস্ট্রেলিয়ার দুই কিশোরের চ্যালেঞ্জের ছবি, সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞা. Channel i News - চ্যানেল আই নিউজ

সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞা: অস্ট্রেলিয়ার দুই কিশোরের চ্যালেঞ্জ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT