চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাগে পেয়েও ভারতকে ফলোঅন করাল না সাউথ আফ্রিকা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:31 অপরাহ্ন 24, নভেম্বর 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
সাউথ আফ্রিকা ক্রিকেটাররা মাঠে জয় উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

৬ উইকেট নেন প্রোটিয়া পেসার মার্কো জানসেন।

গৌহাটি টেস্টে প্রথম ইনিংসে পাঁচশোর কাছাকাছি সংগ্রহ গড়েছে সাউথ আফ্রিকা। স্বাগতিকদের ব্যাটে পাঠিয়ে বল হাতে ঝড় তুলেছেন মার্কো জানসেন। পাশাপাশি সিমন হার্মেরের ঘূর্ণিতে ফলোঅন এড়ানোর আগেই গুটিয়ে যায় ভারত। বাগে পেয়েও অবশ্য রিশভ পান্টদের দ্বিতীয় ইনিংসে ব্যাটে পাঠায়নি প্রোটিয়ারা, নিজেরাই নেমে গেছে ব্যাটিংয়ে।

শনিবার শুরু হওয়া ম্যাচে টসে জিতে আগে ব্যাট করে সাউথ আফ্রিকা। প্রথম ইনিংসে ১৫১.১ ওভারে ৪৮৯ রানে থামে। জবাবে ভারতের প্রথম ইনিংস থামে ৮৩.৫ ওভারে ২০১ রানে। ২৮৮ রানে এগিয়ে দ্বিতীয় ইনিংসে নেমে কোন উইকেট না হারিয়ে ৮ ওভারে ২৬ রানে তৃতীয় দিনের খেলা শেষ করেছে প্রোটিয়ারা।

৩১৪ রানে এগিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করবেন রায়ান রিকেলটন (১৩*) এবং এইডেন মার্করাম (১২*)।

৬.১ ওভারে ৯ রানে তৃতীয় দিনের খেলা শুরু করেছিল ভারত। ৬৫ রানে উদ্বোধনী জুটি ভাঙে। লোকেশ রাহুল ফেরেন ২২ রানে। ৯৫ রানে দ্বিতীয় উইকেট হারায় স্বাগতিকরা, ৯৭ বলে ৫৮ করে আউট হন যশ্বী জয়সওয়াল।

এরপর ধস নামে ভারতের ব্যাটিংয়ে। ২৭ রান যোগ করতে গিয়ে আরও ৫ উইকেট হারায় তারা। ১২২ রানে ৭ উইকেট হারানো স্বাগতিকদের হাল ধরেন ওয়াশিংটন সুন্দর ও কুলদীপ যাদব। দুজনে অষ্টম উইকেটে ৭২ রান যোগ করেন। দলীয় ১৯৪ রানে সুন্দর ফিরলে জুটি ভাঙে। ৯২ বলে ৪৮ রান করেন তিনি।

এরপর আর ৫ রান যোগ করে বাকি দুই উইকেট হারায় ভারত। কুলদীপ ১৯ রান করেন। সাই সুদর্শন করেন ১৫ এবং নিতিশ কুমার রেড্ডি ১০ রান করেন। বাকিদের কেউ ৭ রানের বেশি করতে পারেননি।

প্রোটিয়া পেসার মার্কো জানসেন ১৯.৫ ওভারে ৪৮ রানে ৬ উইকেট নেন। অফস্পিনার সিমন হার্মের ২৭ ওভারে ৬৪ রান খরচায় নেন ৩ উইকেট।

এর আগে প্রথম ইনিংসে সেঞ্চুরি করেন সেনুরান মোত্তুস্বামী। ২০৬ বলে ১০৯ রান করেন তিনি। ৯১ বলে ৯৩ রান করেন নয়ে নামা মার্কো জানসেন। ত্রিস্তান স্টাবস ৪৯, কাইল ভেরেইন্নে ৪৫, টেম্বা বাভুমা ৪১, এইডেন মার্করাম ৩৮, রায়ান রিকেলটন ৩৫ এবং টনি ডি জর্জি ২৮ রান করেন।

ভারতের হয়ে প্রথম ইনিংসে কুলদীপ যাদব ৪ উইকেট নেন। রবীন্দ্র জাদেজা, জাসপ্রীত বুমরাহ ও মোহাম্মদ সিরাজ নেন দুটি করে উইকেট।

Tags: জানসেনবাভুমাভারতলিড স্পোর্টসসাউথ আফ্রিকা
Previous Post

‘তখন তিনি সুপারস্টার, আর আমার বেতন ছিল মাত্র ১৭৫ টাকা’

Next Post

ইএসজি সার্টিফিকেট কোর্স চালু করতে ব্র্যাক ইউনিভার্সিটি ও সুইসকন্টাক্টের চুক্তি স্বাক্ষর

Next Post
ব্র্যাক ইউনিভার্সিটি ও সুইসকন্টাক্টের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে কর্মকর্তারা. Channel i News - চ্যানেল আই নিউজ

ইএসজি সার্টিফিকেট কোর্স চালু করতে ব্র্যাক ইউনিভার্সিটি ও সুইসকন্টাক্টের চুক্তি স্বাক্ষর

ধর্মেন্দ্রর ছবি, শোলে ও সত্যকাম সিনেমার সঙ্গে সম্পর্কিত. Channel i News - চ্যানেল আই নিউজ

সত্যকাম থেকে শোলে, ধর্মেন্দ্রর সুপারহিট ১০ সিনেমা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT