চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ম্যাচ হারায় স্পিনারদের উপর নাখোশ ভারতীয় অধিনায়ক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:31 পূর্বাহ্ন 13, জুন 2022
in ক্রিকেট, স্পোর্টস
A A
ভারতীয় ক্রিকেটাররা মাঠে বিশ্রাম নিচ্ছেন, ম্যাচের পরের মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের বিপক্ষে ৪ উইকেটের জয়ে পাঁচ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ ২-০-তে সফরকারী সাউথ আফ্রিকা। ভারতের দেয়া ১৪৯ রানের লক্ষ্য ১০ বল হাতে রেখেই টপকে যায় প্রোটিয়ারা। খরচে বোলিং করায় স্পিনারদের উপর ম্যাচ হারের দায় চাপিয়েছেন অধিনায়ক রিশভ পান্ট।

টসে জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠায় টেম্বা বাভুমার দল। আগ ব্যাট করে শ্রেয়াশ আয়ারের ৩৫ বলে ৪০ ও ঈশান কিষানের ২১ বলে ৩৪ রানে বড় রানের লক্ষে ছুটে ভারত। মাঝে দ্রুত উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে ভারত। শেষ দিকে দিনেশ কার্তিকের ২১ বলে ৩০ রানে ভর করে ৬ উইকেট খরচায় স্কোরবোর্ডে ১৪৮ রান জমা করে ভারত।

জবাবে বাভুমার ৩০ বলে ৩৫ ও হেনরিক ক্লাসেনের ৪৬ বলে ৫ ছয় ও ৭ চারে ৮১ রানের ইনিংসে ভর করে জয়ের পথে হাটে প্রোটিয়ারা। বাকি পথ টুকো পাড়ি দেন ডেভিড মিলার। ১৫ বলে ২০ রান করে জয় নিয়ে মাঠ ছাড়ে প্রোটিয়ারা।

ম্যাচে ৪ ওভার হাত ঘুরিয়ে সবচেয়ে খরুচে ছিলেন যুজবেন্দ্র চাহাল। ১ উইকেটের বিপরীতে খরচ করেছেন ৪৯ রান। আরেক স্পিনার আক্সার প্যাটেল ১ ওভারেই দিয়েছেন ১৯ রান। ম্যাচ হারার দায়টাও তাই তাদের উপরই দিয়েছেন পান্ট।

‘স্পিনারদের আরও ভালোভাবে খেলায় আসতে হবে। ব্যাটিংয়ে আমরা ১০-১৫ রান কম করেছি। ভুবনেশ্বর কুমার অসাধারণ বোলিং করেছেন ৪ উইকেট তুলতে খরচ করেছেন কেবল ১৩ রান। সব পেসাররাই ভালো করেছে। কিন্তু ১০-১১ ওভারের পরে, আমরা ভাল বল করতে পারিনি এবং সেখানেই ম্যাচের মোড় ঘুরে যায়। শেষ ম্যাচে আমরা জয়ের দিকে তাকিয়ে।’

এর আগে প্রথম ম্যাচে ২১২ রানে টার্গেট দিয়েও ৭ উইকেটের হার দেখেছিল ভারত। দ্বিতীয় ম্যাচে ৪ উইকেটের জয়ে ২-০ তে এগিয়ে প্রোটিয়ারা। দু’ম্যাচেই ভারতের হারের কারণ স্পিন। প্যাটেল দুই ম্যাচে ৫ ওভার হাত ঘুরিয়ে ৫৯ রান খরচ করেছে। বিপরীতে এক ওভার বেশি করে চাহালের খরচ ৭৫ রান।

কুইন্টন ডি ককের চোটে পড়ায় ম্যাচে সুযোগ পায় ক্লাসেন। দারুণ জয়ে রেখেছেন অগ্রণী ভূমিকা। ম্যাচ শেষ ক্যারিয়ার গড়ার সুযোগ দেখছেন তিনি।

‘আমি আনন্দিত যে ভারতের বিপক্ষে রান পেয়েছি। আশা করি এটি আমার ক্যারিয়ারকে দীর্ঘায়িত করবে। আমি গত কয়েক বছরে ভালো পারফরম্যান্স করিনি। এখানে এসে আমি খুব খুশি এবং আত্মবিশ্বাসী। দুদিন আগে টিম বাসে ডি কক আমাকে তার কব্জিতে চোট পাওয়ার কথা জানিয়েছিল। আমি ভেবেছিলাম সে একজন শক্তিশালী চরিত্র এবং ম্যাচের আগে ভালো হয়ে যাবে। কিন্তু গতকাল আবারও সে বলেছে তার হাত ভালো নেই। গতকাল সকালে, কোচ আমাকে জানায় ম্যাচে আমি খেলছি।’

Tags: ক্লাসেনপান্টবাভুমালিড স্পোর্টস
Previous Post

৫৭ সেকেন্ডের গোলে হারল পর্তুগাল, অন্যম্যাচে স্পেনের জয়

Next Post

বিশ্বে একদিনে করোনায় আক্রান্ত সোয়া ৩ লাখ

Next Post
জনসমাগমে মাস্ক পরা মানুষজন, করোনাভাইরাস প্রতিরোধে সচেতনতা. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বে একদিনে করোনায় আক্রান্ত সোয়া ৩ লাখ

শ্রদ্ধা কাপুরের ভাই সিদ্ধান্ত কাপুরের সঙ্গে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

মাদক সেবনের অভিযোগে গ্রেপ্তার শ্রদ্ধা কাপুরের ভাই সিদ্ধান্ত কাপুর

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT