চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইংলিশদের এমন হারের কারণ জানালেন বাটলার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:37 পূর্বাহ্ন 22, অক্টোবর 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
ইংল্যান্ড ক্রিকেট দলের দুই খেলোয়াড় মাঠে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

নিজেদের চতুর্থ ম্যাচে সাউথ আফ্রিকার বিপক্ষে বড় ব্যবধানে হেরেছে বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড। প্রোটিয়াদের দেয়া ৪০০ রানের লক্ষ্যে ব্যাটে নেমে ইংলিশরা গুটিয়ে যায় ২২ ওভারে ১৭০ রানে। বিশ্বকাপে প্রথমবার দুইশর বেশি রানে পরাজয় নিয়ে মাঠ ছাড়ে তারা। ম্যাচ শেষে হতাশা লুকাননি ইংলিশ অধিনায়ক জশ বাটলার।

অসহায় আত্মসমর্পণের সুর শোনা গেছে অধিনায়কের কণ্ঠে। বলেছেন, ‘এই হার আসলে মেনে নেয়া যায় না। খুবই হতাশার। ভালো খেলার আশা নিয়েই শুরু করেছিলাম। কিন্তু নিজেদের সেরাটা দিতে পারিনি। স্পষ্টভাবেই আমরা খারাপ খেলে হেরেছি। প্রথম ইনিংসে অনেককিছু পরিকল্পনা অনুযায়ী হয়নি।’

‘মনে রাখা জরুরি যে, এটি ৫০ ওভারের ম্যাচ। তারপরও আমরা ভেবেছিলাম, এই উইকেটে তাদের ৩৪০-৩৫০ রানে আটকাতে পারলে সেটি হয়ত তাড়া করা যাবে। কিন্তু তারা আসলে আমাদের ধারণারও বাইরে চলে যায়।’

মহাগুরুত্বপূর্ণ ম্যাচে টসে জিতেও ব্যাটিং সহায়ক উইকেটে ব্যাটিং না নেয়ার আক্ষেপের কথা শোনা গেছে বাটলারের মুখে। বলেছেন, ‘প্রথমে বোলিং নেয়াটা সম্ভবত একটি ভুল সিদ্ধান্ত ছিল। ম্যাচের পর এসব নিয়ে ভাবতে হবে এবং সিদ্ধান্তগুলোকে কাটাছেঁড়া করতে হবে। আপাতদৃষ্টিতে প্রচণ্ড গরম ও মানসিকভাবে এগিয়ে থাকার জন্যে হলেও আগে ব্যাটিং নেয়াটা সঠিক সিদ্ধান্ত হতো। তাপের সঙ্গে অবিশ্বাস্য রকমের কঠিন কন্ডিশন, দেখেছেন মাঠে ছেলেদের অবস্থা কেমন ছিল। পরিস্থিতি অত্যন্ত কঠিন ছিল।’

‘দিল্লিতে আফগানদের বিপক্ষে আমরা হতাশাজনকভাবে হেরেছি। কিন্তু আমরা বেশ কয়েকদিন সময় পেয়েছিলাম নিজেদের নিয়ে কাজ করার। এখন এই হার আমাদেরকে কঠিন পরিস্থিতিতে পৌঁছে দিয়েছে। এখান থেকে পরবর্তী সময়ে ভুল করার সুযোগ নেই। আমরা আবারও সবাই বসবো, কোথায় সমস্যা হচ্ছে সেটি জানার চেষ্টা করবো।’

মুম্বাইয়ে শনিবার ৪০০ রানের লক্ষ্যে নেমে ২২ ওভারে ১৭০ রানে থমকে যায় ইংল্যান্ড। ২২৯ রানের হার নিয়ে মাঠ ছাড়ে বাটলারের দল। বিশ্বকাপে প্রথমবার, এমনকি ওয়ানডেতেও রানের হিসেবে তাদের সবচেয়ে বড় পরাজয়। ২০২২ সালে মেলবোর্নে অস্ট্রেলিয়ার বিপক্ষে হেরেছিল ২২১ রানে।

এই হারে সেমিফাইনালের দৌড় থেকে অনেকটাই পিছিয়ে পয়েন্ট টেবিলের নয়ে নেমে গেছে ইংল্যান্ড। চার ম্যাচে এক জয়ে ২ পয়েন্ট তাদের। সমান ম্যাচ খেলে সবগুলোতে জয় নিয়ে শীর্ষে নিউজিল্যান্ড। নেট রানরেটে কিউইদের চেয়ে পিছিয়ে দুইয়ে ভারত। এক জয় নিয়ে ছয়ে আছে বাংলাদেশ।

Tags: ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ সেমিলিডবাটলারভারতলিড স্পোর্টসসাউথ আফ্রিকা
Previous Post

ধানমন্ডিতে তীব্র গ্যাস সংকট

Next Post

যারা পেলেন ডেইলি স্টার ওটিটি পুরস্কার

Next Post
ডেইলি স্টার ওটিটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি ও বিজয়ীরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

যারা পেলেন ডেইলি স্টার ওটিটি পুরস্কার

বিশ্ব নেতারা একত্রিত হয়ে আন্তর্জাতিক শীর্ষ সম্মেলনে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রই চলমান সংঘাতের সমাধান: জাতিসংঘ মহাসচিব

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT