চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতের কাছে পাত্তাই পেল না সাউথ আফ্রিকা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:51 অপরাহ্ন 17, ডিসেম্বর 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
ক্রিকেট খেলোয়াড় ব্যাটিং করছে, দর্শকরা দর্শকাসনে বসে দেখছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘরের মাঠে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে ভারতের কাছে পাত্তাই পেল না সাউথ আফ্রিকা। আর্শদীপ সিং ও আবেশ খানের দুরন্ত বোলিংয়ে প্রোটিয়াদের ইনিংস থেমে যায় স্বল্পরানে। পরে ৮ উইকেট আর ২০০ বল হাতে রেখে জয় নিশ্চিত করে ভারত।

জোহানেসবার্গে সিরিজের প্রথম ওডিআইতে টসে জিতে আগের ব্যাটের সিদ্ধান্ত নেন প্রোটিয়া অধিনায়ক এইডেন মার্করাম। ব্যাটে নেমে ২৭.৩ ওভারে ১১৬ রানে গুটিয়ে যায় স্বাগতিকদের ইনিংস। ঘরের মাঠে যেকোনো দলের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার সর্বনিম্ন সংগ্রহ এটি। এর আগে ২০১৮ সালে ভারতেরই বিপক্ষে ১১৮ রানে থেমেছিল প্রোটিয়ারা।

জবাবে নেমে ১৬.৪ ওভারে ২ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে ভারত। জয়ে সিরিজে ১-০তে এগিয়ে থাকল সফরকারী দল।

ব্যাটে নেমে আর্শদীপ সিং এবং আবেশ খানের আগুন ঝরানো বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেনি প্রোটিয়া ব্যাটাররা। ধারাবাহিকভাবেই উইকেট বিলিয়ে আসেন তারা। ব্যাটারদের মধ্যে মাত্র চারজনই দু’অঙ্কের ঘরে পৌঁছাতে পেরেছেন।

আন্দিলে ফেলুকোয়ওয়ে করেছেন দলের হয়ে সর্বোচ্চ রান। ৪৯ বলে ৩৩ রান করেন তিনি। দ্বিতীয় সর্বোচ্চ রান টনি ডি জর্জির। ২২ বলে ২৮ রানের ইনিংস খেলেন তিনি। এছাড়া মার্করাম ২১ বলে ১২ রান ও তাবরাইজ শামসি ৮ বলে ১১ রান করেন।

ভারতের হয়ে আর্শদীপ সিং নেন ৫ উইকেট। আবেশ খান নেন চারটি। বাকী একটি উইকেট নেন কুলদীপ যাদব।

জবাবে নেমে খুব একটা বেগ পেতে হয়নি ভারতের। দুই ব্যাটারকে হারিয়ে জয় নিশ্চিত করে তারা। সাই সুদর্শন ৪৩ বলে ৫৫ রানে অপরাজিত ছিলেন। শ্রেয়াস আয়ার করেন ৪৫ বলে ৫২ রান।

প্রোটিয়াদের হয়ে একটি করে উইকেট নিয়েছেন উইয়ান মুল্ডার ও আন্দিলে ফেলুকোয়ও।

Tags: আর্শদীপওয়ানডে সিরিজভারতলিড স্পোর্টসসাউথ আফ্রিকা
Previous Post

নির্বাচন দেখতে আসতে চান ২২৭ বিদেশি পর্যবেক্ষক-সাংবাদিক

Next Post

লন্ডন বসে হুকুম দেয়, আর এখানে আগুন দেয়: প্রধানমন্ত্রী

Next Post
প্রধানমন্ত্রী ভাষণ দিচ্ছেন, পেছনে মাইক্রোফোন ও ব্যাকগ্রাউন্ড. Channel i News - চ্যানেল আই নিউজ

লন্ডন বসে হুকুম দেয়, আর এখানে আগুন দেয়: প্রধানমন্ত্রী

বাংলাদেশ দূতাবাসে মহান বিজয় দিবস উদযাপন, কুয়েত. Channel i News - চ্যানেল আই নিউজ

কুয়েত বাংলাদেশ দূতাবাসে মহান বিজয় দিবস উদযাপন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT