চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠাতে ঢাকার সহযোগিতা চাইল ভারত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:08 অপরাহ্ন 08, মে 2026
in - সেমি লিড, বাংলাদেশ
A A
ভারতের বিদেশ মন্ত্রকের অফিসিয়াল লোগো, ভারতের প্রতীকী চিহ্ন।. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতে অবস্থানরত অবৈধ বাংলাদেশি নাগরিকদের প্রত্যাবাসনে বাংলাদেশের সহযোগিতা চেয়েছে ভারত সরকার। এ বিষয়ে বাংলাদেশের নাগরিকত্ব যাচাই প্রক্রিয়ায় দীর্ঘসূত্রতার অভিযোগও তুলেছে নয়াদিল্লি।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশ হাইকমিশনকে পাঠানো এক নোট ভারবালে জানিয়েছে, অবৈধ বাংলাদেশি নাগরিকদের ফেরত পাঠাতে ভারত সরকার যে পদক্ষেপ নিচ্ছে, তা দেশটির আইন, বিধি এবং বিদ্যমান দ্বিপক্ষীয় ব্যবস্থার আওতায় নেওয়া হচ্ছে।

নোটে বলা হয়, ২০২০ সালের সেপ্টেম্বর থেকে ভারত ২ হাজার ৮৬২ জন অবৈধ বাংলাদেশির নাগরিকত্ব যাচাইয়ের জন্য বাংলাদেশের সহযোগিতা চেয়ে আসছে। তবে বাংলাদেশ এখন পর্যন্ত প্রয়োজনীয় সহযোগিতা দেয়নি এবং বিভিন্ন অজুহাতে যাচাই প্রক্রিয়া ঝুলিয়ে রেখেছে। এসব মামলার কিছু পাঁচ বছরেরও বেশি সময় ধরে অমীমাংসিত রয়েছে বলেও দাবি করেছে ভারত।

ভারত আরও জানিয়েছে, এ সময়ের মধ্যে নাগরিকত্ব যাচাইয়ের অনুরোধ জানিয়ে ১ হাজার ১৩৭টি নোট ভারবাল এবং ৪৫৬টি সমন্বিত অনুস্মারক পাঠানো হয়েছে। তবে অধিকাংশ ক্ষেত্রেই কার্যকর কোনো জবাব পাওয়া যায়নি বলে অভিযোগ করা হয়েছে।

এ অবস্থায় বাংলাদেশ কর্তৃপক্ষকে নাগরিকত্ব যাচাই এবং ভারতে থাকা সব অবৈধ বাংলাদেশি নাগরিকের প্রত্যাবাসনের বিষয়ে গুরুত্ব দেওয়ার অনুরোধ জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের উদ্দেশে পাঠানো ওই নোট ভারবালে ভারত সরকার বাংলাদেশের প্রতি সর্বোচ্চ সম্মান ও বিবেচনার আশ্বাস পুনর্ব্যক্ত করেছে।

Tags: অবৈধ বাংলাদেশিঢাকা-দিল্লিভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়
Previous Post

মন ছাড়া কি মনের মানুষ রয়?

Next Post

গ্লোবাল ট্রেন্ডিংয়ে শাকিবের ‘রকস্টার’!

Next Post
শাকিব খান রকস্টার সিনেমার ট্রেলর লঞ্চে পারফর্ম করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

গ্লোবাল ট্রেন্ডিংয়ে শাকিবের 'রকস্টার'!

মোহাম্মদপুরে ‘কুঁড়ি স্পোর্টসে’ ক্রিকেট ম্যাচের উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা. Channel i News - চ্যানেল আই নিউজ

নতুন ‘কুঁড়ি স্পোর্টসে’র ক্রিকেট ম্যাচ দেখতে মোহাম্মদপুরে হামজা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT