চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোহিতকে মোদি, মাটি খেতে কেমন লাগে?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:48 অপরাহ্ন 04, জুলাই 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
ভারতীয় ক্রিকেটার মাঠে বসে চিন্তাভাবনা করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

টি-টুয়েন্টি বিশ্বকাপ জয়ের তিনদিন পর দেশের মাটিতে নেমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করেছে ভারত দল। প্রধানমন্ত্রীর বাসভবনে বিশ্বজয়ী দলকে অভিনন্দনে ভাসানো হয়। আতিথেয়তায় নানা বিষয়ে খোশগল্প করেন মোদি।

আলাপচারিতার একপর্যায়ে খেলোয়াড়দের কাছে বিভিন্ন বিষয়ে জানতে নানা প্রশ্ন করেন টানা তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেয়া মোদি। আড্ডায় অধিনায়ক রোহিত শর্মার কাছে প্রশ্ন করেন, মাটি খেতে কেমন লাগে?

বার্বাডোজের ব্রিজটাউনে সাউথ আফ্রিকাকে ৭ রানে হারিয়ে ১১ বছর পর আইসিসি ইভেন্টে শিরোপা জেতে ভারত। আনন্দে আত্মহারা অধিনায়ক রোহিত শর্মা উদযাপনের জন্য একেবারে ভিন্ন পন্থা বেছে নেন। আইসিসির প্রকাশিত ভিডিওতে দেখা যায়, রোহিত পিচ থেকে বালি তুলে সেটা মুখের ভেতর পুরে দিয়েছেন! রোহিতের সেই কাণ্ড দেখেই এমন প্রশ্ন করেছেন মোদি।

ওপেনার বিরাট কোহলির কাছে মোদির প্রশ্ন ছিল বড় ম্যাচের আগে কী ধরনের ভাবনাচিন্তা নিয়ে মাঠে নামেন। অক্ষর প্যাটেলকে প্রশ্ন করেন, ফাইনালে কঠিন সময়ে যখন তাকে উপরের দিকে ব্যাট করতে নামানো হয়েছিল, তখন কী ভাবছিলেন।

মোদী বুমরাকে প্রশ্ন করেন, শেষ দুই ওভার বল করার সময় তার মাথায় কী ঘুরছিল। হার্দিক পান্ডিয়াকে জিজ্ঞাসা করেন, শেষ ওভারে কীভাবে মাথা ঠাণ্ডা রেখে বল করেছিলেন। এমন আরও অনেক প্রশ্ন করেন মোদি।

বিশ্বজয়ী রোহিত-কোহলিরা প্রশ্নের যেসব উত্তর দিয়েছেন, তা ভারতীয় সংবাদমাধ্যম জানাতে পারেনি।

Tags: আইসিসিকোহলিবার্বাডোজবুমরাহভারতমোদিরোহিতলিড স্পোর্টসসাউথ আফ্রিকা
Previous Post

‘কৃষিক্ষেত্রে গুরুত্বপূর্ণ ব্যক্তি’র সম্মাননা পেতে যাচ্ছেন শাইখ সিরাজ

Next Post

ওমানে বাংলাদেশি শ্রমিকরা আর্থ-সামাজিক উন্নয়নে অবদান রাখছে: প্রধানমন্ত্রী

Next Post
প্রধানমন্ত্রী ওমানের সঙ্গে বৈঠক করছেন, উভয় পক্ষের প্রতিনিধিরা. Channel i News - চ্যানেল আই নিউজ

ওমানে বাংলাদেশি শ্রমিকরা আর্থ-সামাজিক উন্নয়নে অবদান রাখছে: প্রধানমন্ত্রী

নির্বাচনী সংবাদ সম্মেলনে চারজন ব্যক্তি বসে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

৭৭ শতাংশ উপজেলা চেয়ারম্যান ব্যবসায়ী, ৬৭ শতাংশের নেই এসএসসি: সুজন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT