চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টানা জয়ের আত্মবিশ্বাস থাকবে সেমিতেও: রোহিত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:49 পূর্বাহ্ন 13, নভেম্বর 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
ভারতীয় ক্রিকেটাররা মাঠে হাসি ও আনন্দের মুহূর্তে. Channel i News - চ্যানেল আই নিউজ

টানা নয় ম্যাচে জয় নিয়ে অপরাজিত থেকে ঘরের বিশ্বকাপে সেমিফাইনালে পা রেখেছে ভারত। গ্রুপ পর্যায়ের শেষ ম্যাচে নেদারল্যান্ডসকে হারিয়েছে রোহিত শর্মার দল। ধারাবাহিক জয়ের আত্মবিশ্বাস ধরে রেখে নকআউট পর্বেও জয় তুলে নিতে চান অধিনায়ক রোহিত।

বেঙ্গালোরের এম চিন্নাস্বামী স্টেডিয়ামে রোববার বিশ্বকাপে প্রথম পর্বের শেষ ম্যাচে ১৬০ রানে জিতেছে স্বাগতিক দলটি। ৪১১ রানের লক্ষ্যে ১৩ বল বাকি থাকতে ২৫০ রানে গুটিয়ে যায় নেদারল্যান্ডস।

ম্যাচ শেষে ৩৬ বর্ষী রোহিত বলেছেন, ‘এই নয়টি ম্যাচে আমরা যেভাবে খেলেছি, তাতে আমি খুব-খুব খুশি। এখন পর্যন্ত আমরা দারুণ খেলেছি। এর একমাত্র কারণ হচ্ছে, যখন যাকে যেখানে দরকার সে তখন সেখানেই পারফর্ম করেছে। একটি দলের জন্য এটি খুবই ভালো দিক। প্রত্যেকে দায়িত্ব নিতে চায় এবং দলের জন্য কিছু করতে চায়। যদিও আমরা এভাবেই খেলে থাকি।’

এশিয়া কাপ থেকে শুরু করে বিশ্বকাপের গ্রুপ পর্যায় পর্যন্ত ১৮ ম্যাচের কেবল দুটিতে জয় পায়নি টিম ইন্ডিয়া। দুর্দান্ত ফর্মে থেকে শ্রীলঙ্কায় এশিয়া কাপপ চ্যাম্পিয়ন ও ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ জিতে বিশ্বমঞ্চে নামে রোহিতের দল। এবার লক্ষ্য ঘরের মাঠে বিশ্বজয়।

‘এটা যেহেতু আমাদের ঘরের মাঠ। এখানকার কন্ডিশন আমাদের জানা আছে। তবে প্রতিটি আলাদা প্রতিপক্ষের সঙ্গে খেলা আসলেই চ্যালেঞ্জিং। আমরা সত্যিই ভালো মানিয়ে নিয়েছি। আমরা পরপর চারটি (পাঁচটি) ম্যাচ তাড়া করে শুরু করেছিলাম। এরপর আমাদের আগে ব্যাট করতে হয়েছিল। সেগুলোতে আমাদের সংগ্রহ ভালোই ছিল। তবে এখানে স্পিনার-পেসারদেরও দারুণ ভূমিকা রয়েছে।’

Tags: ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ সেমিলিডকোহলিনেদারল্যান্ডসভারতরোহিতলিড স্পোর্টস
Previous Post

গেমসআওয়ার কর্পোরেট প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন লায়লা গ্রুপ

Next Post

যুক্তরাষ্ট্রের কাছে বাংলাদেশ বিষয়ক অবস্থান স্পষ্ট করল ভারত

Next Post
বাংলাদেশ, ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের পতাকা একসঙ্গে প্রদর্শিত. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রের কাছে বাংলাদেশ বিষয়ক অবস্থান স্পষ্ট করল ভারত

অনন্যা পুজোতে দেবীর আরতিতে অংশগ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিলাসবহুল বাড়ি কিনলেন অনন্যা!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT