চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লোকেশের এই সেঞ্চুরি ভারতীয়দের অন্যতম সেরা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:14 অপরাহ্ন 27, ডিসেম্বর 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
লোকেশের সেঞ্চুরির মাধ্যমে ভারতীয় ক্রিকেটাররা দুর্দান্ত পারফর্ম করেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সাউথ আফ্রিকার বিপক্ষে দুই টেস্টের সিরিজে শুরুটা ভালো হয়নি ভারতের। সেঞ্চুরিয়নে টসে হেরে আগে ব্যাটে নেমে রাবাদা-বার্জেরের তোপে ২৪৫ রানে গুটিয়ে যায় সফরকারী দলটি। ভারতের বিবর্ণ ব্যাটিংয়ে পদ্মফুলের মতো ঝলমলে ছিলেন ছয়ে নামা উইকেটকিপার-ব্যাটার লোকেশ রাহুল। পেয়েছেন ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরি। যাকে ভারতীয় টেস্ট ক্রিকেটের ইতিহাসে অন্যতম সেরা বলছেন সাবেক অধিনায়ক সুনীল গাভাস্কার।

রাহুলের প্রশংসায় পঞ্চমুখ গাভাস্কার বলেছেন, ‘৫০ বছর ধরে ক্রিকেট দেখছি। নিশ্চিত করে বলতে পারি রাহুলের এ সেঞ্চুরি ভারতীয় টেস্ট ক্রিকেটের ইতিহাসের সেরা দশে জায়গা করার মতো ইনিংস। কারণ এটা ভিন্ন ধরনের উইকেট।’

‘এখানে কোনো ব্যাটার আত্মবিশ্বাস পাবে না, সে সেট  হয়েছে। বল যেকোনো সময় যেকোনো কিছু করতে পারে। তা সত্ত্বেও এমন একটি ইনিংস খেলা, বিশেষত আজকে, গতকাল ৭০ রানে অপরাজিত ছিল এবং সঙ্গ দেয়ার জন্য শুধু মোহাম্মদ সিরাজ আর প্রসিধ কৃষ্ণা ছিল।’

‘যখন সিরাজ আউট হয়, রাহুল ৯৫ রানে। সেখান থেকে যেভাবে সেঞ্চুরিতে পৌঁছেছে সেটা কোনো ভাষায় বর্ণনা করা সম্ভব হবে না। একটা লেন্থ বল সে যেভাবে খেলেছে, যা সাধারণত টি-টুয়েন্টিতে খেলা হয়। অসাধারণ।’

প্রথমদিন ৭০ রানে অপরাজিত থাকা রাহুল দ্বিতীয় সকালে নেমে সেঞ্চুরি করতে খেলেন আরও ২৮ বল। জেরাল্ড কোয়েটজিকে ছক্কা হাঁকিয়ে পৌঁছান তিন অঙ্কের ম্যাজিক ফিগারে।

রাহুলের সেঞ্চুরির পর বেশিক্ষণ খেলতে পারেনি ভারত। রোহিত শর্মার দলকে ২৪৫ রানে অলআউট করতে রাবাদা নিয়েছেন ৫ উইকেট। ৩টি উইকেট নিয়েছেন বার্জের। জবাবে নেমে সাউথ আফ্রিকা দ্বিতীয় দিনেই লিড পেয়েছে।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৬৬ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ২৫৬ রান করে ১১ রানে এগিয়ে আছে প্রোটিয়া দল। ১৪০ রানে অপরাজিত থেকে ব্যাট করছেন ওপেনার ডিন এলগার। ৩ রানে অপরাজিত থেকে সঙ্গ দিচ্ছেন পেস-অলরাউন্ডার মার্কো জানসেন।

Tags: এলগারগাভাস্কারজানসেনবার্জারভারতরাবাদারাহুলরোহিতলিড স্পোর্টসসাউথ আফ্রিকা
Previous Post

গ্রামীণফোনের গ্রাহকরা অ্যাপের মাধ্যমে দেখতে পারবেন আইস্ক্রিনের কনটেন্ট

Next Post

কথাসাহিত্যিক রাবেয়া খাতুন পুরস্কার পেলেন যারা

Next Post
প্রধানমন্ত্রীর ভাষণে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দেশের উন্নয়ন আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

কথাসাহিত্যিক রাবেয়া খাতুন পুরস্কার পেলেন যারা

প্রধানমন্ত্রী নির্বাচনী ভাষণে পাথাওয়া খোলা বক্তৃতা দেন. Channel i News - চ্যানেল আই নিউজ

জনগণ আওয়ামী লীগের ইশতেহার প্রত্যাখ্যান করেছে: বিএনপি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT