চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যে রেকর্ড হলো ভারত-পাকিস্তান ম্যাচে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:07 অপরাহ্ন 15, অক্টোবর 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
ভারত-পাকিস্তান ক্রিকেট ম্যাচের খেলোয়াড়রা মাঠে হাঁটছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বকাপে ভারত-পাকিস্তান মহারণে শেষ হাসিটা হেসেছে ভারতই। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ৭ উইকেটে বড় পেয়েছে স্বাগতিক দল। রোহিত-বাবরদের লড়াইয়ের ম্যাচটি গড়েছে নতুন এক রেকর্ড। একই সময় সবচেয়ে বেশি দর্শক দেখেছে ম্যাচটির সম্প্রচার। একটি ক্রিকেট ম্যাচে যা সর্বোচ্চ।

সম্প্রচারকারী প্রতিষ্ঠান ডিজনি প্লাস হটস্টারের দাবি, ক্রিকেটের ইতিহাসে এটিই সর্বোচ্চ সম্প্রচার দেখার রেকর্ড। চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানের ম্যাচের সম্প্রচার দেখার জন্য একসাথে সাড়ে তিন কোটি দর্শক একসাথে যুক্ত হয়েছে। এটি আগের রেকর্ডকে ভেঙে দিয়েছে। সম্প্রতি শেষ হওয়া এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচে আগের রেকর্ডটি হয়েছিল। ম্যাচটিতে একসঙ্গে ২.৮ কোটি দর্শক যুক্ত হয়েছিল। এছাড়া এশিয়া কাপের ফাইনালে ভারত-শ্রীলঙ্কার ম্যাচ দেখতে ২.১ কোটি দর্শক যুক্ত হয়েছিল।

নতুন রেকর্ড গড়ায় ডিজনি প্লাস হটস্টারের ভারতীয় প্রধান শিভানন্দন দর্শকদের সবাইকে ধন্যবাদ জানিয়েছেন। বলেছেন, ‘ডিজনি প্লাস হটস্টারে ভারত-পাকিস্তান ম্যাচ দেখতে যুক্ত হওয়া সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। খেলার প্রতি আপনাদের ভালোবাসা ডিজনি প্লাস হটস্টারকে এমন গৌরব অর্জন করতে সহায়তা করেছে।’

‘ক্রিকেটের এমন আসর চলতে থাকায়, আমাদের সকল ব্যবহারকারীদের ভালোভাবে দেখার অভিজ্ঞতা প্রদানে আমাদের প্রতিশ্রুতিবদ্ধ থাকবো। আমরা আইসিসি ক্রিকেট বিশ্বকাপের মতো আরও অনেক নতুন অভিজ্ঞতার অপেক্ষায় আছি।’

Tags: এশিয়া কাপওয়ানডে বিশ্বকাপ ২০২৩ডিজনিপাকিস্তানভারতলিড স্পোর্টসশিভানন্দনশ্রীলঙ্কা
Previous Post

‘বই জ্ঞানের চর্চা বহুগুণে বাড়িয়ে দেয়’

Next Post

ভুয়া আইনজীবী হিসেবে গ্রেপ্তারের আগে জিতলেন ২৬টি মামলা

Next Post
আইনজীবীর পোশাকে একজন ব্যক্তি, আদালত ভবনের সামনে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

ভুয়া আইনজীবী হিসেবে গ্রেপ্তারের আগে জিতলেন ২৬টি মামলা

হাসপাতালে ডেঙ্গু রোগীদের জন্য নিবিড় পরিচর্যা ইউনিট. Channel i News - চ্যানেল আই নিউজ

ডেঙ্গুতে আরও ১১ জনের মৃত্যু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT