চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এক ওভারে ১১ বল করে ভারতীয় রেকর্ডে শামি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:47 অপরাহ্ন 23, ফেব্রুয়ারি 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
ভারতীয় ক্রিকেটার শামি বল ছুঁড়ে ফেলে বল হাতে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত-পাকিস্তান মহারণ মাঠে গড়িয়েছে। প্রথম ওভারে বল করতে এসে অপ্রত্যাশিত এক কীর্তি গড়েছেন ডানহাতি পেসার মোহাম্মদ শামি। ভারতীয় বোলারদের মধ্যে এক ওভারে সর্বোচ্চ সংখ্যক বল করার রেকর্ড গড়েছেন ৩৪ বর্ষী তারকা।

টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন পাকিস্তান অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান। দুই ওপেনার বাবর আজম ও ইমাম উল হকের বিপক্ষে বল করতে আসেন শামি। এক ওভারে গুণে গুণে বল করেন ১১টি।

ইমামের বিপক্ষে প্রথম বল করার পর দ্বিতীয় বল ওয়াইড দেন। দ্বিতীয় বল ঠিকঠাক করে পরের বল আবারও ওয়াইড দেন। পরের বলটিও ওয়াইড করেন শামি। ততক্ষণে তিনি বল করে ফেলেছেন পাঁচটি, কিন্তু বৈধ বল হয়েছিল দুটি।

ওভারের তৃতীয়, চতুর্থ ও পঞ্চম বলটি ঠিকঠাক করার পর শেষ বলের সময় আবারও দুটি ওয়াইড দেন শামি। এরপর ওভার শেষ করতে পারেন তারকা পেসার। সবমিলিয়ে এক ওভারে তার ওয়াইড সংখ্যা দাঁড়ায় পাঁচটি এবং মোট বল করেন ১১টি।

শামির আগে ভারতীয় বোলারদের দুজনের এমন রেকর্ড ছিল। তারা বাঁহাতি পেসার ইরফান পাঠান ও জহির খান। ২০০৬ সালে কিংস্টনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাঠান এবং ২০০৩ সালে জহির খান ওয়াংখেড়েতে অস্ট্রেলিয়ার বিপক্ষে এমন অপ্রত্যাশিত ১১ বলে ওভার করেছিলেন।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত পাকিস্তান ৭ ওভার শেষে কোনো উইকেট না হারিয়ে ২৭ রান করেছে। ১০ ও ৯ রানে ক্রিজে আছেন বাবর ও ইমাম।

Tags: জহিরদুবাইপাকিস্তানপাঠানভারতলিড স্পোর্টসশামি
Previous Post

ভিকি-রাশমিকা নয়, ‘ছাবা’র জন্য এই তারকা জুটি প্রথম পছন্দ ছিল পরিচালকের

Next Post

বাসায় ডাকাতদের হামলা, গুলিবিদ্ধ অভিনেতা আজাদ

Next Post
অভিনেতা আজাদ এর ছবি, তিনি একটি কালো শার্ট পরেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাসায় ডাকাতদের হামলা, গুলিবিদ্ধ অভিনেতা আজাদ

বাংলাদেশ ক্রিকেট দল বিশ্বকাপ জিতেছে, উল্লাসে ভাসছে ক্রিকেটাররা. Channel i News - চ্যানেল আই নিউজ

দুবাইয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচে মুখোমুখি ভারত-পাকিস্তান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT