চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারত-পাকিস্তান সংঘাত: আইপিএলের ভেন্যু পরিবর্তন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:14 অপরাহ্ন 08, মে 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট স্টেডিয়ামে খেলার প্রস্তুতি চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারত-পাকিস্তানের মধ্যকার চলমান ক্রমশই বাড়ছে। ভারতের হামলার পর জবাব দিয়েছে পাকিস্তানও। চিরপ্রতিদ্বন্দ্বী দেশ দুটি সংঘাতের প্রভাব পড়েছে ২২ গজের ক্রিকেটেও। চলতি পিএসএলে বাকি ম্যাচগুলো আয়োজন নিয়ে শঙ্কায় পাকিস্তান। অন্যদিকে নিরাপত্তা শঙ্কায় আইপিএলের একটি ম্যাচের ভেন্যুও পরিবর্তন করা হয়েছে।

হিমাচল প্রদেশের ধর্মশালায় আজ রাতে মুখোমুখি হয়েছে পাঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটালস। ম্যাচটি গড়ালেও ১১ মে হতে চলা পাঞ্জাব ও মুম্বাই ইন্ডিয়ান্সের ম্যাচটি সরিয়ে নেয়া হয়েছে। ধর্মশালার পরিবর্তে ওই ম্যাচটি হবে গুজরাটের আহমেদাবাদে নরেন্দ্র মোদি ক্রিকেট স্টেডিয়ামে।

নিজেদের দ্বিতীয় হোম ভেন্যু হিসেবে ধর্মশালাকে ব্যবহার করছে পাঞ্জাব। হামলার শঙ্কায় ম্যাচটি সরিয়ে নেয়া হচ্ছে। গুজরাট ক্রিকেট অ্যাসোসিয়েশন (জিসিএ) পাঞ্জাব-মুম্বাইয়ের ম্যাচ আয়োজনে আইপিএলের অনুরোধ মেনে নিয়েছে। জিসিএ সচিব অনিল প্যাটেল বলেন, তারা আইপিএলের চূড়ান্ত নিশ্চয়তার অপেক্ষায় আছেন। আর ম্যাচটি খেলতে হলে মুম্বাইকে বুধবার বিকেলের মধ্যেই অবতরণ করতে হবে আহমেদাবাদে।

অন্যদিকে বৃহস্পতিবার স্থানীয় সময় রাত সাড়ে ৮টায় পেশোয়ার জালমি এবং করাচি কিংসের খেলা মাঠে গড়ানোর কথা ছিল রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে। এদিন সকালের দিকে স্টেডিয়াম চত্ত্বরে একটি ভারতীয় ড্রোন ভেঙে পড়ে, যা নজরদারির জন্য পাঠানো হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। ঘটনায় দুজন বেসামরিক নাগরিক আহত হওয়ার খবরও পাওয়া গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে স্টেডিয়াম এলাকার একটি রেস্তোরাঁও। যে কারণে স্থগিত করা হয়েছে ম্যাচটি।

ড্রোন হামলার কারণে রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে আপাতত আর পিএসএলের কোনো ম্যাচ হচ্ছে না। পিএসএলের ফাইনাল ১৮মে লাহোরে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও নিরাপত্তা শঙ্কার কারণে টুর্নামেন্টটির ফাইনালসহ বাকি ম্যাচগুলো দক্ষিণাঞ্চলীয় শহর করাচিতে স্থানান্তর করা হবে। পিসিবি, ফ্র্যাঞ্চাইজি মালিক ও খেলোয়াড়দের মধ্যে বৈঠকের পর সিদ্ধান্ত নেয়া হয়েছে।

Tags: আইপিএল-২০২৫আহমেদাবাদধর্মশালাপাঞ্জাবপিএসএলভারত-পাকিস্তানভারত-পাকিস্তান যুদ্ধলিড স্পোর্টসহিমাচল প্রদেশ
Previous Post

আবদুল হামিদের দেশত্যাগ: ইমিগ্রেশন পুলিশের কর্মকর্তা প্রত্যাহার

Next Post

সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৫ জন হতাহত

Next Post
সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তির হাত রাস্তার উপর পড়ে রয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৫ জন হতাহত

ড. তাহমিদ বিশ্ব স্বাস্থ্যে প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায়. Channel i News - চ্যানেল আই নিউজ

টাইম ম্যাগাজিনের বিশ্ব স্বাস্থ্যে প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় ড. তাহমিদ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT